নামাজ সংক্রান্ত অন্যান্য

ভুলবশত ইমামের ভুল ধরলে নামাজ হবে কি

প্রশ্ন (৬৩৩৩) : কিছুদিন আগে এশার জামাতে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বৈঠক থেকে উঠার সময় এক ব্যক্তি ভুলবশত ইমাম সাহেবকে লোকমা দেয়। সে মনে করেছিল চার রাকাত হয়ে গিয়েছে। তাই এ কাজ করেছিল। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির নামাজ কি শুদ্ধ হয়েছিল?

বাসা থেকে জুমআর জামাতে শরিক হওয়া যাবে কি

প্রশ্ন (৬৩২৮) : আমার বাসার দেয়াল মসজিদের দেয়ালের সাথে লাগোয়া। মসজিদ থেকে আমার বাসার দূরত্ব ৫ ফুট। জানতে চাচ্ছি, আমরা বাড়ির পুরুষেরা জুমআর দিন মসজিদে না গিয়ে ঘরে থেকে জামাতের শরিক হতে পারবে কি?

বাস ছেড়ে দেওয়ার আশংকায় তৃতীয় রাকাতে ফাতিহা ছেড়ে দিলে নামাজ হবে কি

প্রশ্ন (৬৩২৬) : আমি একবার বাসে ভ্রমণ করছিলাম। মাগরিবের সময় বাস এক হোটেলে যাত্রা বিরতি দিলে আমি হোটেলে একপাশে মাগরিবের নামাজ পড়ছিলাম। তৃতীয় রাকাতের জন্য দাঁড়ালে হঠাৎ বাস ছেড়ে দেওয়ার হর্ণ শুনতে পাই। তাই তাড়াতাড়ি সূরা ফাতিহা না পড়েই রুকু সেজদা করে তাশাহুদ পাঠ করে সালাম ফিরিয়ে বাস ধরি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজ হয়েছিল কি?

পাতলা ওড়না পরে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৬৩১৪) : কিছু কিছু ওড়না পাওয়া যায়, যেগুলো এত পাতলা যে, মাথার চুল দেখা যায়। জানতে চাচ্ছি, এমন পাতলা ওড়না পরিধান করে নামাজ পড়া যাবে কি?

ঈদের খুতবা চলাকালে খতিব ও মুয়াজ্জিনের জন্য টাকা উঠানো যাবে কি

প্রশ্ন (৬২৬৬) : আমাদের এলাকায় ঈদের নামাজে খুতবা চলাকালে খতিব ও মুয়াজ্জিন সাহেবের জন্য টাকা উঠানো হয়ে থাকে। জানতে চাচ্ছি, এ কাজটি কি সঠিক হচ্ছে?

ইমাম সাহেব প্লাস্টারের উপর মাসাহ করলে তার ইকতেদা শুদ্ধ হবে কি

প্রশ্ন (৬২৬৩) : ইমাম সাহেবের পা ভেঙ্গে যাওয়ায় তিনি প্লাস্টারের উপর মাসাহ করেছেন। জানতে চাচ্ছি, তিনি কি ইমামতি করাতে পারবেন? তার পিছনে অজুকারীদের ইকতেদা শুদ্ধ হবে কি?

কাযা নামাজ থাকলে আগে জামাত ধরবে নাকি কাযা পড়বে

প্রশ্ন (৬১৫৮) : আমার একদিন ফজরের নামাজ কাযা হয়। যোহরের সময় মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছেন। জানতে চাচ্ছি, ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?