সালাত বা নামাজ

নামায শুরুর পর বেতেরের নিয়ত করা যাবে কি

প্রশ্ন (১১৩৩০) : আমি একবার এশার পর নফল পড়ব কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। পরবর্তীতে কোনো নিয়ত না করেই নামাযে দাঁড়াই। নামায শুরুর পর ঠিক করি বেতের পড়ব। জানতে চাচ্ছি, এভাবে নিয়ত করা সঠিক হয়েছে কি?

নড়াচাড়ায় পেশাব বের হলে বসে নামায আদায় করা যাবে কি

প্রশ্ন (১১৩২৯) : জনৈক ব্যক্তি অবস্থা হল, সে একটু নাড়াচাড়া করলেই তার পেশাব বের হয়। যে কারণে দাঁড়িয়ে নামায পড়লে তার অজু নষ্ট হয়ে যায়। তবে সে বসে নামায পড়তে সক্ষম। জানতে চাচ্ছি, সেকি মাজুর হিসেবে দাঁড়িয়েই নামায পড়বে নাকি বসে বসে আদায় করবে?

তিন তাসবীহ না হলেও কি সাহু সিজদা দিতে হবে

প্রশ্ন (১১৩২৮) : একবার আমাদের মসজিদের ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বৈঠক না করে দাঁড়াতে উদ্বত হন এবং দাঁড়ানোর কাছকাছি চলে যান। মুক্তাদীদের লোকমার কারণে বৈঠকে ফিরে আসেন। নামায শেষে সাহু সিজদা না করেই নামায শেষ করেন। লোকেরা জিজ্ঞাসা করলে বলেন, তিন তাসবীহ পরিমাণ হয়নি তাই সিজদা করিনি। জানতে চাচ্ছি, তার বক্তব্য কি সঠিক?

তাহাজ্জুদগুজার ব্যক্তির জন্য বেতের জামাতে পড়া কি উত্তম

প্রশ্ন (১১৩২৭) : আমার পিতা নিয়মিত তাহাজ্জুদের নামায আদায় করেন এবং তাহাজ্জুদের পরই বেতের পড়েন। জানতে চাচ্ছি, রমযানে তার জন্য বেতেরের নামায জামাতে পড়া কি উত্তম নাকি তাহাজ্জুদের পর?

জমিজমা বিক্রি করে দিলে ওতনে আসলী বাকি থাকবে কি

প্রশ্ন (১১৩২৪) : আমার বাবা ঢাকায় স্থায়ী। গ্রামে ওয়ারিসসূত্রে যে জমিজমা পেয়েছিলেন তা সব বিক্রি করে দিয়েছেন। জানতে চাচ্ছি, তিনি গ্রামে গেলে কি মুকিমই থাকবেন? উল্লেখ্য, আমার দাদি এখনো জীবিত।

ছুটে যাওয়া অংশে কুনুত পড়তে হবে কি

প্রশ্ন (১১৩২৩) : কেউ যদি ইমাম সাহেবকে বেতেরের তৃতীয় রাকাতের রুকুতে পায় তাহলে সে যখন নিজের নামায পড়বে তখন তার শেষ রাকাতে কুনুত পড়তে হবে কি?

একই মসজিদে এক সাথে দুই জামাত করা যাবে কি

প্রশ্ন (১১৩২০) : কিছুদিন আগে আমাদের মসজিদে ইফতার মাহফিল হয়। মাগরিবের নামায বড় জামাতের পাশাপাশি কিছু লোক মসজিদের তৃতীয় তলায় স্বতন্ত্র জামাত করে। জানতে চাচ্ছি, তাদের কাজটি কেমন হয়েছে?

ইমামের ভুলে শরিক না থাকলেও কি সিজদা দিতে হবে

প্রশ্ন (১১৩১৮) : কিছুদিন আগে আমি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে নামাযরত পাই। ততক্ষণে ইমাম সাহেবের দুই রাকাত শেষ হয়ে গিয়েছে। আমি যে দুই রাকাত পেয়েছি তাতে ইমাম সাহেবের কোনো ভুল হয়নি। কিন্তু নামায শেষে ইমাম সাহেব সাহু সিজদা করেন। এক্ষেত্রে আমার করণীয় কি ছিল? যদিও আমি সাহু সিজদা করেছিলাম।

ইমামে সাথে কিয়াম না করলে নামায হবে কি

প্রশ্ন (১১৩১৭) : কিছুদিন আগে মসজিদের দুতলায় নামায পড়ছিলাম। ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে সিজদা থেকে বৈঠক করার তাকবীর দীর্ঘ করেন। আমরা মনে করি তিনি তৃতীয় রাকাতে দাঁড়িয়েছেন। তাই আমরাও দাঁড়িয়ে যাই। পরবর্তী তাকবীর শুনে মনে করি তিনি রুকুতে গিয়েছেন তাই আমরাও রুকুতে যাই। এরপরের তাকবীর শুনে বুঝতে পারি তিনি ঠিমতই নামায পড়িয়েছেন। আমাদের ভুল হয়েছে। তাই আমরা রুকুতেই থেকে যাই এবং ইমামের সাথে বাকি নামায আদায় করি। জানতে চাচ্ছি, আমাদের নামায কি হয়েছিল?

ইকামত শুরু হলে দুই রাকাত পড়ে সালাম ফিরানো যাবে কি

প্রশ্ন (১১৩১৪) : আমি একদিন মসজিদে যোহরের চার রাকাত সুন্নত পড়ছিলাম। ইতোমধ্যে ইকামত শুরু হওয়ায় আমি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে জামাতে শরিক হই। জানতে চাচ্ছি, চার রাকাতের নিয়তে দুই রাকাত পড়ে সালাম ফিরানো কি আমার জন্য সঠিক হয়েছে?

ইকামত কে দিবে

প্রশ্ন (১১৩১৩) : আমাদের মসজিদে নির্ধারিত কোনো মুয়াজ্জিন নেই। যিনি নামায পড়ান তিনিই আযান দেন। জানতে চাচ্ছি, এক্ষেত্রে ইকামত কে দিবে?