আল কুর’আন

ক্যাসেট প্লেয়ারে সূরা বাকারা বাজালে কি তার ফজিলত লাভ হবে

প্রশ্ন (১৫৪২) : আমি সূরা বাকারার অনেক ফজিলতের কথা শুনেছি। এখন ক্যাসেট প্লেয়ারে যদি সূরা বাকারা বাজানো হয়, তাহলে কি সূরা বাকারার সেই ফজিলত লাভ হবে?

মোবাইলের মেমোরিতে কুরআন ‍সেভ করে রাখা যাবে কি

প্রশ্ন (১৪৩৯) : আমি অবসর সময়ে কুরআন তেলাওয়াত করে থাকি। কিন্তু হাতের কাছে সবসময় কুরআন শরিফ না থাকায় মোবাইলের মেমোরিতে কুরআন শরিফ সেভ করে রেখেছি, যেন সহজে তা তেলাওয়াত করা যায়। প্রশ্ন হলো, এভাবে মোবাইলের মেমোরিতে কুরআন শরিফ সেভ করে অবসরে তা পড়া যাবে কি?

গাড়িতে ভ্রমণের সময় গান চলাকালে কুরআন তেলাওয়াত করা যাবে কি

প্রশ্ন (১৩৯৩) : গাড়িতে ভ্রমণের সময় কোনো কোনো গাড়িতে গান ছেড়ে দেওয়া হয়। গান শোনা থেকে বাঁচার জন্য আমি কুরআন তেলাওয়াত করতে থাকি। আমার প্রশ্ন হলো, গান চলাকালীন কুরআন তেলাওয়াতের কারণে কি কুরআনের অসম্মান হবে?

কুরআন তেলাওয়াত করতে গিয়ে মসজিদে ঘুমানো যাবে কি

প্রশ্ন (১৩৮৭) : আমি কুরআন তেলাওয়াত করার জন্য অধিকাংশ সময় মসজিদে গিয়ে থাকি। কখনো কখনো এমন হয় যে, কুরআন তেলাওয়াত করতে করতে ঝিমুনি এসে যায়। তাই মসজিদেই শুয়ে পড়ি। এমতাবস্থায় আমার জন্য মসজিদে ঘুমানো কি দোষনীয়?

প্লাস্টিকের আবরণ বিশিষ্ট কুরআন শরিফ অজু ছাড়া ধরা যাবে কি

প্রশ্ন (১৩১৬) : বাজারে কিছু কুরআন শরিফ দেখা যায় যেগুলোর পৃষ্ঠাগুলো প্লাস্টিকের আবরণ দিয়ে মোড়ানো থাকে। আমি জানতে চাচ্ছি, এগুলো কি অজু ছাড়া ধরা যাবে?

শুধু ঠোট ও জিহ্বা নাড়ানোর দ্বারা তেলাওয়াত করলে তেলাওয়াত হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (৮৮৯) : আমি গত ৩০ বছর যাবত হৃদরোগে ভুগছি এবং দুই বার অপারেশন করেছি। ডাক্তারের মতে আর অপারেশন করা সম্ভব নয়। কাজেই আমাকে ওষুধের উপর নির্ভর করে চলতে হবে। আমি উচ্চস্বরে কোনো কিছু বেশিক্ষণ পড়তে পারি না এবং বেশিক্ষণ কথা বলতে পারি না। যদি বলি তাহলে আমার বুকে ব্যথা হয়। এমতাবস্থায় আমি যদি জিহ্বা এবং ঠোঁট নেড়ে কোনো আওয়াজ না করে কোরআন তেলাওয়াত করি তাহলে আল্লাহ তাআলা কি তা গ্রহণ করবেন?

কুরআন কি সূরা ফাতেহা থেকে শুরু না সূরা বাকারা থেকে

প্রশ্ন (৮৪৭) : কুরআনের শুরু কোন জায়গায় থেকে? কেউ বলেন, সূরা বাকারা থেকে মূলত কুরআন শুরু হয়েছে। আবার কেউ বলেন, সুরা ফাতেহা থেকেই কুরআন শুরু হয়েছে। এই দুই মতের মধ্যে কোনটি সঠিক? বা এছাড়া এ ব্যাপারে আরো কোন মত আছে কিনা?

মনে মনে সেজদার আয়াত তেলাওয়াত করলে কি সেজদা দিতে হবে

প্রশ্ন (৫৫২) : কুরআন মাজিদ তেলাওয়াতের সময় সেজদার আয়াত এলে কখনো কখনো আমি তা মনে মনে তেলাওয়াত করি। জানতে চাই, মনে মনে তেলাওয়াত করার কারণে কি সেজদা দিতে হবে?

কুরআন মাজীদ স্পর্শ করতে কি অজুর প্রয়োজন হয় না

প্রশ্ন (৫২৯) : আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি, অজু ছাড়া কুরআন মাজিদ স্পর্শ করা যায় না। কিন্তু কিছু দিন পূর্বে এক ব্যক্তি বললেন, কুরআন শরিফ ধরতে অজু লাগে না। তার কথাটি কি সঠিক? দয়া কুরআন-হাদিসের আলোকে জানাবেন।

অজু ছাড়া কুরআন মাজিদের কভার স্পর্শ করা যাবে কি

প্রশ্ন (৩৩২) : আমাদের দেশে সাধারণত যে কুরআন শরিফ পাওয়া যায় তার উপরে একটি কভার দেওয়া থাকে। কভারটি প্লাস্টিকের। জানতে চাই, অজু ছাড়া এই কভারের উপর স্পর্শ করা যাবে? না অজুর সাথে তা ধরতে হবে?