আল কুর’আন

কুরআনে বর্ণিত নাসূহা কি কোনো ব্যক্তির নাম

প্রশ্ন (২৬৯০) : আমি কুরআনের এক আয়াতে নাসূহা শব্দটি পেয়েছি। কিছুদিন আগে এক বক্তাকে বলতে শুনলাম, নাসূহা এক ব্যক্তির নাম। সে এমন খাঁটি তওবা করেছে যে, আল্লাহ তাআলা তার নাম কুরআনে উল্লেখ করে দিয়েছেন। আমি জানতে চাচ্ছি, উক্ত বক্তার কথা কি সঠিক? নাসূহা কি কোনো ব্যক্তির নাম?

সূরা কাহফের প্রথম দশ আয়াতের ফজিলত কী

প্রশ্ন (২৬০২) : আমি একজন আলেমের মুখে শুনেছি, সূরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা যাবে। আমি জানতে চাচ্ছি, উক্ত কথার কোনো রেফারেন্স আছে কি?

শুক্রবার সূরা কাহফ কখন পড়বে

প্রশ্ন (২৫৯৯) : আমি হাদিসে পড়েছি, শুক্রবার সূরা কাহফ পাঠ করার অনেক ফজিলত রয়েছে। আরবী মাস হিসেবে শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার দিবাগত রাত থেকে। আমার প্রশ্ন হল, সূরা কাহফ কখন পাঠ করলে এই ফজিলত লাভ হবে? শুক্রবার দিনে, নাকি বৃহস্পতিবার দিবাগত রাতে পড়লেও হবে?

কুরআন তেলাওয়াতের জন্য সমবেত হওয়া বৈধ কি

প্রশ্ন (২৫৮৯) : আমাদের এলাকায় কুরআন খতম করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে ত্রিশজন লোককে একই মজলিসে উপস্থিত হতে বলা হয়েছে, যেন সবার মাঝে কুরআনের ত্রিশ পারা ভাগ করে দেওয়া যায়। উদ্দেশ্য হল, একই সময় কুরআনের খতম হওয়া। আমার প্রশ্ন হল, এভাবে কুরআন খতমের উদ্দেশ্যে সমবেত হওয়া বৈধ কি?

কুরআনের কোন আয়াতটি সর্বাপেক্ষা মর্যাদাবান

প্রশ্ন (২৫৭৬) : আমি একটি হাদিসে পড়েছিলাম, কুরআনে সর্বাপেক্ষা মর্যাদাবান একটি আয়াত আছে। কিন্তু আমি সে আয়াতটির কথা ভুলে গিয়েছি। আমি জানতে চাচ্ছি, কুরআনের সর্বাপেক্ষা মর্যাদাবান আয়াত কোনটি?

ঘুমানোর সময় আয়াতুল কুরসী পড়ার কোনো ফজিলত আছে কি

প্রশ্ন (২৫৭৫) : আমার মা ঘুমানোর আগে সব সময় আমাকে আয়াতুল কুরসী পড়তে বলেন। আমি জানতে চাচ্ছি, ঘুমানোর আগে আয়াতুল কুরসী পড়ার বিশেষ কোনো ফজিলত আছে কি?

ঘুমের সময় তিন কুল পড়ে ফুঁ দেওয়া কি হাদিস দ্বারা প্রমাণিত

প্রশ্ন (২৫৭৩) : অনেকে বলে থাকে, ঘুমানোর সময় তিন কুল পড়ে হাতে ফুঁ দিয়ে সম্পূর্ণ শরীর মুছে দিয়ে শরীর বন্ধ করতে হয়। আমি জানতে চাচ্ছি, এ বিষয়টি কি হাদিস দ্বারা প্রমাণিত?

ফজিলত লাভের জন্য সূরা মুলক কয়বার পড়তে হবে

প্রশ্ন (২৫৭১) : আমি একটি বইয়ে পড়েছি, সূরা মুলক তার পাঠকারীকে কবরের আযাব থেকে হেফাজত করবে। প্রশ্ন হল, এই ফজিলত লাভ করতে হলে সূরা মুলক কয়বার পাঠ করতে হবে? জীবনে একবার পড়লেই কি চলবে?

রাতে কুরআনের দশটি আয়াত পাঠ করার কোনো ফজিলত আছে কি

প্রশ্ন (২৫৬৯) : আমি একটি বইয়ে পেয়েছি, কোনো ব্যক্তি রাতে কুরআনের দশ আয়াত পাঠ করলে গাফেলদের কাতারে তার নাম লেখা হয় না। আমি জানতে চাচ্ছি, এ সম্পর্কে কুরআন হাদিসের কোনো রেফারেন্স আছে কি?

সূরা বাকারার ২৫৯ নং আয়াতে উদ্দিষ্ট ব্যক্তিটি কে

প্রশ্ন (২৫৬৮) : কিছুদিন আগে কুরআনের ঘটনা সম্বলিত একটি বইয়ে পেলাম, আল্লাহ তাআলা এক ব্যক্তিকে একশত বছরের জন্য মৃত্যু দান করে পুনরায় আবার জীবিত করেন। আমি জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তিটি কে?

রাতে দশ আয়াত কিভাবে পাঠ করবে

প্রশ্ন (২৫৬৭) : আমি শুনেছি, রাতে কুরআনের দশ আয়াত পাঠ করলে গাফেলদের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়। আমার প্রশ্ন হল, এই ফজিলত লাভ করার জন্য দশ আয়াত নামাজে পড়তে হবে? নাকি নামাজের বাহিরে পড়লেও চলবে?