প্রশ্নোত্তর

সতর খুলে গেলে কি অজু ভেঙ্গে যাবে

প্রশ্ন (১৮৫৪) : ছোটকালে শুনেছি, সতর খুলে গেলে নাকি অজু ভেঙ্গে যায়। কখনো কাউকে বিষয়টি জিজ্ঞাসা করিনি। মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, সতর খুলে গেলে কি অজু ভেঙ্গে যায়?

ভিন্ন ভিন্ন স্থানে আকীকা করা যাবে কি

প্রশ্ন (১৮৫২) : আমি ঢাকায় থাকি আর আমার বাবা মা গ্রামে থাকেন। আমি চাচ্ছি, আমার ছেলের আকীকার একটি খাসী ঢাকায় জবাই দিতে আরেকটি গ্রামে। প্রশ্ন হলো, শরিয়তের দৃষ্টিতে এতে কি কোনো সমস্যা আছে?

ঠাণ্ডার সমস্যার কারণে তায়াম্মুম করা যাবে কি

প্রশ্ন (১৮৪৯) : আমার ঠাণ্ডার সমস্যা প্রবল। একবার হাঁচি উঠলে তা সহজে আর থামে না। এতে শরীর একেবারে কাহিল হয়ে যায়। প্রশ্ন হলো, আমি কি এজন্য তায়াম্মুম করতে পারব?

চাকরি বাঁচানোর জন্য টাখনুর নিচে প্যান্ট পরা যাবে কি

প্রশ্ন (১৮৪৬) : আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। এখানের নিয়ম হল, টাখনুর নিচে প্যান্ট পরতে হবে। অন্যথায় আর্থিক শাস্তি ভোগ করতে হয়। এমনকি চাকরি চলে যাওয়ারও আশংকা আছে। এক্ষেত্রে আমার করণীয় কী? আমি কি টাখনুর নিচে প্যান্ট পরতে পারব? নাকি চাকরি ছেড়ে দিব?

গোসল ফরজ থাকা অবস্থায় ভুলে নামাজ পড়ে ফেললে কী করণীয়

প্রশ্ন (১৮৪৫) : আমার উপর একদিন গোসল ফরজ ছিল। কিন্তু গোসলের কথা আমার মনে ছিল না। ফলে নামাজের সময় হলে আমি অজু করে নামাজ পড়ে ফেলি। ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর তা স্মরণে আসে। প্রশ্ন হলো, শরিয়তের দৃষ্টিতে আমার করণীয় কী?

গোসল ফরজ থাকা অবস্থায় কুরআন পড়ে ফেললে কী করতে হবে

প্রশ্ন (১৮৪৪) : আমি একবার গোসল ফরজ থাকা অবস্থায় ভুলে কুরআন মাজিদ পড়ে ফেলি। এজন্য আমি খুব অনুতপ্ত। প্রশ্ন হলো, এক্ষেত্রে শরিয়তের দৃষ্টিতে আমার করণীয় কী?

গোসল করলে কি আলাদাভাবে আবার অজু করতে হয়

প্রশ্ন (১৮৪৩) : কিছুদিন আগে আমার এক বড় ভাইকে দেখলাম গোসল করার পর তিনি আবার অজু করছেন। তাকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি বলেন, গোসল করলেই যথেষ্ট হয় না, বরং নামাজ পড়তে হলে আবার নতুন করে অজু করে নিতে হবে। প্রশ্ন হলো, ঐ বড় ভাইয়ের কথা কি সঠিক?

কুরআনকে কুরআন শরিফ বলা কি বিদআত

প্রশ্ন (১৮৪২) : আমার এক আত্মীয় আমাকে বলেন: কুরআনকে কুরআন শরিফ বলা যাবে না। কারণ এটি বিদআত। আমার প্রশ্ন হল, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

আলফে সানী নাম রাখা যাবে কি

প্রশ্ন (১৮৪১) : আমার বড় ভাই তার ছেলের নাম আলফে সানী রাখতে চাচ্ছে। প্রশ্ন হলো, এই নামের অর্থ কী? এই নাম কি রাখা যাবে?

হিন্দুদের থেকে প্রাপ্ত ভাড়া বৈধ হবে কি

প্রশ্ন (১৮৩৯) : আমার একটি দোকান এক হিন্দুকে ভাড়া দিয়েছি। একজন লোক বলল, হিন্দু ব্যক্তি থেকে আমি যে ভাড়া নিচ্ছি তা আমার জন্য বৈধ হবে না। কারণ তাদের সাথে লেনদেন করা বৈধ নয়। আমি জানতে চাচ্ছি যে, ঐ ব্যক্তির কথা কি সঠিক?

সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেলে জানাযার নামাজ পড়তে হবে কি

প্রশ্ন (১৮৩৮) : কিছুদিন আগে আমার এক আত্মীয়ের একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়। তার জানাযা পড়া হবে কিনা তা নিয়ে পরিবারের মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। তখন এক ব্যক্তি তার জানাযার নামাজ পড়িয়ে দেয়। আমার জানার বিষয় হল, ঐ বাচ্চার জানাযার নামাজ পড়ানো কি জরুরি ছিল?

লভ্যাংশ কিভাবে বণ্টিত হবে

প্রশ্ন (১৮৩৭) : আমি এক ব্যক্তির সাথে এভাবে চুক্তি করি যে, ব্যবসার মূলধন তার, আর আমি শ্রম দিব। যা লাভ হবে তা অর্ধেক হারে আমাদের মাঝে বণ্টিত হবে। কিছুদিন পর সে সম্পূর্ণ মূলধন দিতে পারছিল না, তাই তার অনুমতিক্রমে আমি কিছু টাকা বিনিয়োগ করি। প্রশ্ন হলো, এখন যে লাভ হবে তা কিভাবে বণ্টিত হবে?