প্রশ্নোত্তর

রমযানের আগে সাদকায়ে ফিতর আদায় করলে আদায় হবে কি

প্রশ্ন (২০৩৩) : এ বছর করোনার কারণে আমি রমজানের পূর্বেই সাদকায়ে ফিতর আদায় করে ফেলি। আমার কি সাদকায়ে ফিতর আদায় হয়েছে? না নতুন করে আবার আদায় করতে হবে?

মুআবিয়া (রা.) কি সর্বপ্রথম গম দিয়ে সাদকা আদায় করতে বলেছেন                                   

প্রশ্ন (২০৩২) : আমাদের এলাকার এক আলেম বললেন: মুআবিয়া (রা.) সর্বপ্রথম গম দিয়ে সাদকায়ে ফিতর আদায় করতে বলেছেন। এর ‍পূর্বে গম দ্বারা সাদকায়ে ফিতর আদায়ের কোন প্রচলন ছিল না। তার কথা কি সঠিক?

সাদকায়ে ফিতরের নিয়তে চাল-ডাল দিলে তা আদায় হবে কি

প্রশ্ন (২০৩১) : বর্তমানে অনেক মানুষ খুবই কষ্টে আছে। একদিন আমার পাশের বাসার এক ব্যক্তি সম্পর্কে জানতে পারলাম, তাদের বাসায় খাওয়ার কিছু নেই। একদিন তারা না খেয়ে আছেন। তাই আমি তাদেরকে সাদকায়ে ফিতর আদায়ের নিয়তে দুই কেজি চাল এবং এক কেজি ডাল কিনে দিয়ে আসি। এতে কি আমার সাদকায়ে ফিতর আদায় হয়েছে?

শবে কদরে কী দোয়া করব

প্রশ্ন (২০২৯) : আমি জানি শবে কদর খুবই ফযিলতের রাত। আমি জানতে চাচ্ছি, এ রাতে আমি কী দোয়া করব? হাদিসে কি বিশেষ কোন দোয়ার কথা আছে?

হাদিসে কি বিপদে কবরবাসীর কাছে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে

প্রশ্ন (২০২৬) : একটি দেয়ালে লেখা দেখলাম যখন তোমরা কোন ব্যাপারে পেরেশান হও তখন কবরবাসীর নিকট সাহায্য প্রার্থনা কর।–আলহাদিস। আমার জানার বিষয় হল, এটি কি সহিহ হাদিস?

বাসর ঘরে নামাজ পড়ার বিধান কী

প্রশ্ন (২০২২) : কয়েক দিন পর আমার বিয়ে। আমার এক আত্মীয় বলল, বাসর ঘরে স্ত্রীর সাথে দুই রাকাত নামাজ পড়ে নিতে। আমি জানতে চাচ্ছি, এ রকম নামাজ পড়ার কথা শরিয়তে আছে কি না?

রাসূল (সা.) কি মেরাজে নব্বই হাজার কালাম লাভ করেছেন

প্রশ্ন (২০২১) : কেউ কেউ বলে, রাসূল (সা.) মেরাজের রাতে নব্বই হাজার কালাম লাভ করেছেন। এর মধ্যে ত্রিশ হাজার কালাম যাহেরি। এগুলো উলামায়ে কেরাম জানেন। বাকি ষাট হাজার শুধু আলী (রা.) জানেন। তার নিকট থেকে পরবর্তীতে যুগ পরম্পরায় সূফীরা তা লাভ করেছে। এটি কি সঠিক বিষয়?

ভাড়ার জন্য দেওয়া টাকা থেকে বেঁচে গেলে কী করবে

প্রশ্ন (২০১৮) : আমাকে আমার কোম্পানি চিটাগাং যাওয়া বাবদ বিমানের ভাড়া দেয়। কিন্তু আমি বিমানে না গিয়ে ট্রেনে যাই। ফলে অনেক টাকা আমার কাছে থেকে যায়। এ টাকাটা কি আমি খরচ করতে পারব?

বাসর ঘরে নামাজ পড়া কি বেদআত

প্রশ্ন (২০১৬) : তাবলীগের এক সাথি ভাই আমাকে বিয়ের আদব কায়দা শেখাতে গিয়ে বলেছিলেন, বাসর ঘরে স্ত্রীকে নিয়ে দুই রাকাত নামাজ পড়তে। কিন্তু কয়েক দিন পূর্বে ইউটিউবে এক বক্তার কাছে শুনলাম, বাসর ঘরে এ নামাজ পড়া নাকি বেদআত। আসলে সঠিক কোনটি?