প্রশ্নোত্তর

জানাজার নামাজ পড়িয়ে টাকা নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (২২১৫) : এক ব্যক্তি জানাজার নামাজ পড়িয়ে টাকা দাবি করেছে। এবং মৃতের স্বজনরাও তাকে টাকা দিয়েছে। এক আলেম বলল, জানাজার নামাজ পড়িয়ে তার আত্মীয়-স্বজন থেকে টাকা নেওয়া জায়েজ নয়। ঐ আলেমের কথা কি ঠিক?

মাথা মুণ্ডাবে কোন দিন

প্রশ্ন (২২১৪) : শুনেছি, সন্তান জন্মের পর তার মাথা মুণ্ডিয়ে সেই পরিমাণ রূপা সদকা করতে হয়। আমি জানতে চাচ্ছি, সন্তান জন্মের কততম দিন মাথা মুণ্ডাতে হয়?

দুধ পান করালে কি ওজু নষ্ট হয়

প্রশ্ন (২২১৩) : আমি অযু করার পর বাচ্চাকে দুধ পান করিয়েছি। আমাদের পাশের বাসার এক আপু বলল বাচ্চাকে দুধ পান করালে নাকি ওযু নষ্ট হয়ে যায়। তার কথা কি ঠিক?

সাহরি না খেলে কি নফল রোজা রাখা যায়

প্রশ্ন (২২১২) : আমার বড় বোন নফল রোজা রাখার নিয়ত করে ঘুমিয়েছে। কিন্ত তিনি সাহরির সময় উঠতে পারেননি। ফজরের সময় তার ঘুম ভাঙ্গে। তখন তিনি কিছু না খেয়ে রোজার নিয়ত করে নেন এবং রোজা রাখেন। এখন জানতে চাই, তার রোজা কি হয়েছে?

ব্যাঙের পেশব কি নাপাক

প্রশ্ন (২২১১) : আমাদের মসজিদে একটি ব্যাঙ কার্পেটের উপরে পেশাব করে দিয়েছে। এখন কার্পেটের মধ্যে পেশাব লাগার কারণে কি কার্পেট নাপাক হয়ে গেছে?

মৃত ব্যক্তি মারা গেলে তার জন্য কেউ টাকা পাঠালে তা কীভাবে বণ্টিত হবে

প্রশ্ন (২২১০) : এক ব্যক্তি মিশরে গাড়ি এক্সিডেন্টে মারা যায়। ঐ ব্যক্তির মালিক দেশে তার জন্য কিছু টাকা পাঠায়। এখন ঐ টাকা তার ওয়ারিশদের মাঝে কিভাবে বণ্টন করা হবে?

বিড়ালকে মারা যাবে কি

প্রশ্ন (২২০৯) : আমি পোষার জন্য একটি বিড়ালের বাচ্চা এনেছি। বিড়ালটি এখন অনেক বড় হয়েছে। সে আমাদেরকে অনেক জ্বালাতন করে। এখন কি সেই বিড়ালটিকে মেরে ফেলতে পারব?

ছেলেদের জন্য কি নাক ছিদ্র করে অলংকার পরা জায়েয আছে

প্রশ্ন (২২০৫) : আমাদের বাড়ির এক ছেলে কানের দুল পরেছে। ছেলেটি বলল, ছোটবেলায় তার আম্মা তার কান ছিদ্র করে দুল পরিয়ে দিয়েছে। এখন মুফতি সাহেবের কাছে জানতে চাই, ছেলেদের জন্য কান ছিদ্র করে দুল পরা কি জায়েয আছে?

জানাযার খাট কাঁধে করে নেয়ার সময় উঁচু আওয়াজে কি যিকর করা নিষিদ্ধ

প্রশ্ন (২২০৩) : আমি আমার খালুর জানাযার খাট কাঁধে করে নেয়ার সময় উঁচু আওয়াজে কালিমায়ে শাহাদাত পড়েছি একজন আমাকে বলল, এই অবস্থায় কালিমায়ে শাহাদাত জোরে পড়া নিষিদ্ধ। জানতে চাই, তার কথা কি ঠিক?

কুরবানির গরু মারা গেলে কি আরেক গরু দিয়ে কুরবানি দিতে হয়

প্রশ্ন (২২০২) : আমার একটি গরু আছে। আমার ওপর কুরবানি ওয়াজিব। তাই আমি নিয়ত করেছি, এ বছর এ গরু দিয়ে কুরবানি দিব। কিন্তু ঘটনাক্রমে আমার গরুটি মারা যায়। পরে আমি আমার ভাইদের সাথে শরিক হয়ে কুরবানি দিয়েছি। একজন বলেছে, আমার নাকি কুরবানি হয়নি। আমার এক‌টি গরু দিয়ে কুরবানি দিতে হবে। তার কথা কি ঠিক?

ছেলেদের জন্য কান ছিদ্র  করা কি জায়েয আছে

প্রশ্ন (২১৯৯) : আমাদের বাসার কাজের ছেলের কান ছিদ্র করা। তাকে জিজ্ঞাসা করলে সে বলে, তার অসুখের কারণে তার মা তার কান ছিদ্র করে দিয়েছে। এখন জানতে চাই, শরিয়তে ছেলেদের কান ছিদ্র করা কি জায়েয আছে?

দাড়ি শেভ করে দিয়ে উপার্জন করা জায়েয আছে কি

প্রশ্ন (২১৯৮) : রাসেলের একটি সেলুন আছে। সেখানে সে লোকজনের দাড়ি শেভ করে দেয়। চুল কেটে দেয়। সে জানতে চায়, শেভ করে দেয়ার বিনিময়ে উপার্জিত টাকা হালাল না হারাম?

এক স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেলে সম্পত্তি কীভাবে বণ্টিত হবে

প্রশ্ন (২১৯৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিম্নোক্ত ফারায়েজের সঠিক সমাধান ইসলামি শরিয়ত মুতাবেক কামনা করছি। মৃত: নাজির আহমদ ওয়ারিশ: এক স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে।

ভাড়াটিয়া কি প্রি-এমশন দাবি করতে পারে

প্রশ্ন (২১৯৬) : আমার পাশের দোকান বিক্রি হচ্ছে। আমি কি তার প্রি-এমশন দাবি করতে পারব? উল্লেখ্য, বর্তমানে আমি যে দোকান চালাচ্ছি, সেটার মালিক আমি নই। বরং তা ভাড়া নিয়ে চালাচ্ছি।