প্রশ্নোত্তর

সূরা ফাতেহার স্থানে অন্য সূরা পড়লে কি সাহু সেজদা দিতে হবে

প্রশ্ন (২৪৭৪) : কেউ যদি নামাজে দাঁড়ানোর পর প্রথম রাকাতে সূরা ফাতেহা পড়ার স্থানে অন্য সূরা পড়ে ফেলে অতঃপর সূরা ফাতেহা পড়ার কথা স্মরণ হয় তাহলে কী করবে?

হজ্ব এজেন্সির নিকট টাকা জমা দিয়ে মৃত্যু বরণ করলে ওয়ারিশরা কি সে টাকার মালিক হবে

প্রশ্ন (২৪৭৩) : আমার নানার এ বছর হজ্বে যাওয়ার কথা ছিল। সে উদ্দেশ্যে তিনি হজ্ব এজেন্সির নিকট টাকাও জমা দেন। কিন্তু তিনি হজ্বে যাওয়ার পূর্বেই মারা যান। এখন প্রশ্ন হল, তিনি যে টাকাটা জমা দিয়েছিলেন ওয়ারিশরা কি সে টাকাগুলোর মালিক হবেন? না ঐ টাকা দিয়ে কাউকে বদলি হজ্ব করাতে হবে? উল্লেখ্য, আমার নানা হজ্ব করানোর জন্য অসিয়ত করে যাননি।

বিয়ের প্রস্তাব দেওয়া উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা যাবে কি

প্রশ্ন (২৪৭২) : আমি একটি হাদিসের বইয়ে পড়েছি, বিয়ের প্রস্তাব গোপন রাখা ভালো। এখন আমার জানার বিষয় হল, বিয়ের প্রস্তাবনা উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করলে কি শরিয়তের দৃষ্টিতে তা হারাম হবে?

চুড়ি না পরে স্বামীকে খেতে দিলে কি স্বামীর হায়াত কাটা যায়

প্রশ্ন (২৪৭০) : আমাদের গ্রামে একটি কথার প্রচলন আছে যে, মেয়েরা বিয়ের পর চুড়ি না পরে স্বামীকে খাবার খেতে দিলে স্বামীর হায়াত কমে যায়। আমি জানতে চাচ্ছি যে, শরিয়তে এর কোনো ভিত্তি আছে কি?

রোজাদারের ঘুমও কি ইবাদত

প্রশ্ন (২৪৬৯) : একটি বইয়ে রোজার ফজিলত সম্পর্কে পড়তে গিয়ে পেলাম, রোজাদারের ঘুমও নাকি ইবাদত। এ সম্পর্কে কোনো রেফারেন্স সেখানে দেওয়া হয়নি। আমার জানার বিষয় হল, এ ব্যাপারে কুরআন বা হাদিসের কোনো রেফারেন্স আছে কি?

মক্কায় রোজা রাখার কোনো বিশেষত্ব আছে কি

প্রশ্ন (২৪৬৭) : আমি একটি বইয়ে পেয়েছি, মক্কায় রমজান মাসের রোজা রাখলে অন্য স্থানের তুলনায় এক লক্ষ রমজান মাসের সওয়াব পাওয়া যায়। আমি জানতে চাচ্ছি, বিষয়টি কি আসলে সঠিক?

প্রতি বৃহস্পতিবার কি রাসূল (সা.)-এর সামনে তাঁর উম্মতের আমল পেশ করা হয়

প্রশ্ন (২৪৬৫) : জনৈক বক্তা তার বয়ানে বলেছে যে, প্রতি বৃহস্পতিবার রাসূল (সা.)-এর সামনে তাঁর উম্মতের আমলনামা পেশ করা হয়। রাসূল (সা.) তাদের নেক আমল দেখে খুশি হন। আর খারাপ আমল দেখে অসন্তুষ্ট হন। আমার প্রশ্ন হল, কুরআন বা হাদিসে এ ব্যাপারে কি কিছু বলা হয়েছে?

রমজান মাসের নফল ফরজের সমান সংক্রান্ত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (২৪৬৪) : কিছুদিন আগে জনৈক বক্তাকে রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে একটি হাদিস বলতে শুনলাম যে, রমজানের একটি নফল ইবাদত অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমতুল্য হয়ে থাকে। আমার প্রশ্ন হল, হাদিসটি কি সহিহ?

রমজান মাসের একটি ফরজ কি অন্য মাসের সত্তরটি ফরজের সমান

প্রশ্ন (২৪৬৩) : আমি একটি বইয়ে পড়েছি, রমজান মাসে একটি ফরজ ইবাদত আদায় করলে অন্য মাসের সত্তরটি ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব লাভ হয়। আমি জানতে চাচ্ছি, এ সম্পর্কে ইসলাম কী বলে?

শুধু শুক্রবার বা শনিবার রোজা রাখা কি নিষেধ

প্রশ্ন (২৪৬২) : আমার এক বন্ধু বলল, শুধু শুক্রবার বা শনিবার রোজা রাখা নিষেধ। আমার জানার বিষয় হল, এ ব্যাপারে ইসলামি শরিয়তের দৃষ্টিভঙ্গি কী? আসলেই কি শুধু শুক্রবার বা শনিবার রোজা রাখা নিষেধ?

রোজাদারকে আহার করানো সংক্রান্ত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (২৪৬০) : রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে জনৈক ব্যক্তি একটি হাদিস বর্ণনা করেন যে, যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভরে আহার করাবে, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করাবেন। ফলে সে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর পিপাসার্ত হবে না। এখন আমার জানার বিষয় হল, হাদিসটি কি সহিহ?

শাবান মাসে রাসূল (সা.) কেন বেশি রোজা রাখতেন

প্রশ্ন (২৪৫৯) : আমাদের মসজিদে ইমাম সাহেব তার বয়ানে বলেছেন, রাসূল (সা.) রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আমার প্রশ্ন হল, রাসূল (সা.) শাবান মাসে কেন বেশি রোজা রাখতেন?

সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা কি সুন্নত

প্রশ্ন (২৪৫৮) : আমাদের মসজিদের খতিব সাহেব বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। আমি জানতে চাচ্ছি, রাসূল (সা.) কি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন? এ সম্পর্কে কি কোনো হাদিস আছে?

সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার কোনো বিশেষত্ব আছে কি

প্রশ্ন (২৪৫৭) : আমি শুনেছি, রাসূল (সা.) সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। আমি জানতে চাচ্ছি, রাসূল (সা.) সোমবার ও বৃহস্পতিবার কেন রোজা রাখতেন? এই দুই দিন রোজা রাখার কারণ কী ছিল?