প্রশ্নোত্তর

দশ হাজার টাকায় মোবাইল কিনে এগার হাজার টাকায় বিক্রি করা যাবে কি

প্রশ্ন (২৬৯৫) : কিছুদিন আগে আমি একটি নির্দিষ্ট মডেলের মোবাইল শোরুম থেকে ১০ হাজার টাকা বিনিময়ে প্রি-অর্ডার করি। নির্দিষ্ট একটি তারিখে তারা আমাকে মোবাইলটি প্রদান করবে। পরে আমি আমার এক বন্ধুর সাথে এভাবে চুক্তি করি যে, সে আমাকে ১১ হাজার টাকা দিবে। এ মর্মে আমি তাকে মোবাইলের ক্যাশমেমো তাকে দিয়ে দেই। সে ঐ নির্দিষ্ট দিনে মোবাইল নিয়ে আসে। আমি জানতে চাচ্ছি, এভাবে ক্রয়-বিক্রয় করা কি বৈধ হয়েছে?

টিভিতে রাসূল (সা.)-এর রওজা দেখে দরূদ ও সালাম দেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৯৪) : রমজানে টিভিতে একটি ইসলামিক প্রামাণ্য অনুষ্ঠান হয়ে থাকে। সেখানে নবি-রাসূলগণের স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখানো হয়ে থাকে। রাসূল (সা.)-এর রওজা মুবারকও দেখানো হয়। আমি জানতে চাচ্ছি, টিভিতে রাসূল (সা.)-এর রওজা মুবারক দেখে দরূদ পড়লে বা সালাম দিলে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

জন্ম নিবন্ধনে দত্তক পিতার নাম লেখা যাবে কি

প্রশ্ন (২৬৯৩) : আমি কিছুদিন আগে একটি এতিম ছেলেকে দত্তক হিসেবে নিয়েছি। বর্তমানে তার জন্ম নিবন্ধন করার প্রয়োজন পড়েছে। আমার প্রশ্ন হল, জন্ম নিবন্ধনে পিতার নামের স্থানে আমার নাম লিখে দিতে পারব কি?

ছোট বোনের দুধ মাকে বড় ভাই বিয়ে করতে পারবে কি

প্রশ্ন (২৬৯২) : আমার স্ত্রী কিছুদিন আগে দুই সন্তান রেখে মারা গেছে। আমি চাচ্ছি আমার সন্তানদের দেখাশোনার জন্য একজন বিধবা মহিলাকে বিয়ে করতে। যে বিধবা মহিলার সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে, সে আবার আমার ছোট বোনকে দুধ পান করিয়েছে। আমার প্রশ্ন হল, সেই মহিলাকে বিয়ে করা আমার জন্য বৈধ হবে কি?

কসমের কাফফারা স্বরূপ দশজন মিসকিনকেই দুই বেলা খাবার খাওয়াতে হবে কি

প্রশ্ন (২৬৯১) : কিছুদিন আগে আমার একটি কসম ভেঙ্গে যায়। এখন আমি তার কাফফারা স্বরূপ দশজন মিসকিনকে দুই বেলা খাওয়াতে চাচ্ছি। আমার জানার বিষয় হল, প্রথম বেলা যে দশজন মিসকিনকে খাওয়াব, দ্বিতীয় বেলাও কি সেই দশজন মিসকিনকেই খাওয়াতে হবে?

কুরআনে বর্ণিত নাসূহা কি কোনো ব্যক্তির নাম

প্রশ্ন (২৬৯০) : আমি কুরআনের এক আয়াতে নাসূহা শব্দটি পেয়েছি। কিছুদিন আগে এক বক্তাকে বলতে শুনলাম, নাসূহা এক ব্যক্তির নাম। সে এমন খাঁটি তওবা করেছে যে, আল্লাহ তাআলা তার নাম কুরআনে উল্লেখ করে দিয়েছেন। আমি জানতে চাচ্ছি, উক্ত বক্তার কথা কি সঠিক? নাসূহা কি কোনো ব্যক্তির নাম?

কথার সাথে তালাক শর্তযুক্ত করলে মেসেজের মাধ্যমে তা পতিত হবে কি

প্রশ্ন (২৬৮৯) : আমার এক বন্ধু তার স্ত্রীকে বলেছে যে, তুমি যদি তোমার ভাইয়ের সাথে কথা বল তাহলে তুমি তালাক। কিছুদিন পর বিশেষ এক প্রয়োজনে তার স্ত্রী তার ভাইকে মোবাইলে মেসেজ পাঠায়। কিন্তু তার সাথে কোনো কথা হয়নি। এখন প্রশ্ন হল, শুধু মেসেজ পাঠানোর দ্বারা কি তালাক পতিত হয়ে গেছে?

আমার উপর আল্লাহর লানত- এই কথা দ্বারা কসম হবে কি

প্রশ্ন (২৬৮৭) : কিছুদিন আগে আমি একটি কাজ না করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হই এবং বলি, যদি আমি এই কাজটি করি তাহলে আমার উপর আল্লাহর লানত। কিন্তু পরবর্তীতে আমি সেই কাজটি করে ফেলেছি। এ সম্পর্কে আমাদের এলাকার মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনার কথার দ্বারা কসম সংঘটিত হয়ে গিয়েছিল। আপনি যেহেতু সেই কাজটি করেছেন তাই আপনার কসম ভঙ্গ হয়ে গিয়েছে। কাজেই এখন আপনাকে কসম ভঙ্গের কাফফারা দিতে হবে। আমার জানার বিষয় হল, মুয়াজ্জিন সাহেবের কথা কি সঠিক? আমার কি কসম ভঙ্গের কাফফারা দিতে হবে?

আইডি কার্ডে পিতার নামের বদলে অন্যের নাম লেখা যাবে কি

প্রশ্ন (২৬৮৬) : আমার স্ত্রীর আগের ঘরের একটি ছেলে আছে। সে এখন আমার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। কিছুদিন আগে তার ভোটার আইডি কার্ড করা হয়। সেখানে পিতার নামের জায়গায় আমার নাম দেওয়া হয়। আমার এক ভাই বললেন, পিতার নামের জায়গায় অন্যের নাম লেখা বৈধ নয়। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়ত কী বলে?

অন্য কোম্পানীর পণ্য নিজের ওয়েবসাইটে বিক্রি করে কমিশন নেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৮৫) : আমার একটি ব্যক্তিগত ওয়েবসাইট রয়েছে। আমি সেই ওয়েবসাইটে বিভিন্ন কোম্পানীর পণ্য কমিশনের ভিত্তিতে বিক্রি করে থাকি। সবগুলো পণ্যই হালাল। প্রশ্ন হল, এভাবে কমিশন নিয়ে অন্যের পণ্য আমার ওয়েবসাইটে বিক্রি করা বৈধ হবে কি?

হিন্দু ভাই মারা গেলে তার শেষকৃত্যে অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন (২৬৮৪) : আমি একজন নও মুসলিম। কিছুদিন আগে আমার এক আপন হিন্দু ভাই মারা যায়। পরিবারের লোকেরা আমাকে চাপ দেয় তার শেষকৃত্যে অংশগ্রহণ করতে। কিন্তু আমি তার শেষকৃত্যে অংশগ্রহণ করিনি। এজন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। এখন আমার প্রশ্ন হল, আমার জন্য কি তার শেষকৃত্যে অংশগ্রহণ করা বৈধ ছিল?

হিন্দুদেরকে পোড়ানোর কাজে সহযোগিতা করা যাবে কি

প্রশ্ন (২৬৮৩) : বর্তমানে এই করোনাকালে যে সকল হিন্দু মারা গিয়েছে তাদের সৎকারে তাদের পরিবারের কেউ এগিয়ে আসে না। এখন কোনো মুসলমান কি তাদেরকে পোড়ানোর কাজে সহযোগিতা করতে পারবে?

হাদিয়া দিয়ে তা ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৮২) : একটি বিশেষ উপলক্ষ্যে আমার বড় ভাই আমাকে একটি হোন্ডা গিফট করেন। কিছুদিন পর কোনো একটি বিষয়ে তার সাথে আমার ঝগড়া হয়। এরপর তিনি আমাকে তার দেওয়া হোন্ডা তাকে ফিরিয়ে দিতে বলেন। আমি জানতে চাচ্ছি, তার দেওয়া সেই হোন্ডা তাকে ফিরিয়ে দেওয়া কি আমার জন্য আবশ্যক?

সেক্সডল ব্যবহার করা বৈধ কি

প্রশ্ন (২৬৮১) : বর্তমানে সেক্সডল নামে নারী আকৃতির কিছু পুতুল পাওয়া যায়। যেগুলোর মাধ্যমে যৌন চাহিদা নিবারণ করা যায়। আমার প্রশ্ন হল, এগুলোর মাধ্যমে যৌন চাহিদা নিবারণ করা বৈধ হবে কি?

শাশুড়ির মাধ্যমে তালাক দিলে তা পতিত হবে কি

প্রশ্ন (২৬৮০) : আমাদের এলাকার এক ব্যক্তি তার শাশুড়িকে ফোন করে বলে, আপনি আপনার মেয়েকে জানিয়ে দিয়েন যে, আমি তাকে তিন তালাক দিয়েছি। এই বলে সে ফোন কেটে দেয়। তার স্ত্রীর সাথে এ ব্যাপারে তার কোনো কথা হয়নি। আমি জানতে চাচ্ছি, এভাবে বলার দ্বারা কি তালাক পতিত হবে?

মদ কি নাপাক

প্রশ্ন (২৬৭৯) : আমি কানাডায় একটি বারে ওয়েটার হিসেবে কর্মরত। এখানে কখনো কখনো আমাকে মদ পরিবেশন করতে হয়। মদ পরিবেশন করতে গিয়ে মাঝে মাঝে তা জামায় লেগে যায়। আমার প্রশ্ন হল, সেই জামা নিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা আছে কি?

মৃত মুরগি ক্রয়-বিক্রয় করা যাবে কি

প্রশ্ন (২৬৭৮) : আমি গ্রামের বাড়িতে একটি মুরগির খামার করেছি। সেখানে প্রতিদিন কিছু মুরগি মারা যায়। আমাদের এলাকার এক লোক মাগুর মাছের খামার করেছে। সে ঐ মুরগিগুলো স্বল্প মূল্যে তার খামারের জন্য নিয়ে যায়। সেদিন একজন আলেম বললেন, মৃত প্রাণি ক্রয়-বিক্রয় করা বৈধ নয়। আমার প্রশ্ন হল, ইসলামি শরিয়তে মৃত প্রাণি ক্রয়-বিক্রয় সম্পর্কিত কোনো বিধান আছে কি? এক্ষেত্রে আমার করণীয় কী?

মেকাপের মাধ্যমে শ্যামবর্ণ মেয়েকে ফর্সা বানিয়ে উপস্থাপন করা যাবে কি

প্রশ্ন (২৬৭৭) : আমার মামতো বোন শ্যামবর্ণের। তাকে যখন ছেলেপক্ষ দেখতে আসে, তখন তার পরিবারের লোকেরা বিউটি পার্লার থেকে সাজিয়ে ফর্সা বানিয়ে উপস্থাপন করে। আমি জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি সঠিক হয়েছে?

মাস্ক দিয়ে যাকাত আদায় করলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (২৬৭৬) : বর্তমানে এই করোনাকালে মানুষের মাঝে মাস্কের ব্যাপক প্রচলন রয়েছে। আমি চাচ্ছি, এ বছর কিছু মাস্ক ক্রয় করে সেগুলো যাকাত হিসেবে দান করব। আমার প্রশ্ন হল, যাকাত হিসেবে মাস্ক দেওয়া যাবে কি? দিলে যাকাত আদায় হবে কি?