প্রশ্নোত্তর

বিয়ে করলে তালাক বলার দ্বারা তালাক হবে কি

প্রশ্ন (২৮৫৫) : আমি আইন নিয়ে পড়াশুনা করেছি। আমি যখন ছাত্র ছিলাম তখন আমাদের ক্লাসের একজন বলেছিল, আমি বিয়ে করলে তিন তালাক। সে এখন বিয়ে করেছে এবং তার স্ত্রীর সাথে ঘর-সংসার করছে। আমি জানতে চাচ্ছি, এভাবে তালাকের কথা বললে কি তালাক হয়?

বিদআতী পরিবারের মেয়েকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (২৮৫৪) : আমাদের এলাকায় একটি বিদআতী পরিবার রয়েছে। তারা বিভিন্ন বিদআতী কর্মকাণ্ডের সাথে যুক্ত। কিন্তু সে পরিবারে একটি মেয়ে রয়েছে যে, বিদআতী কর্মকাণ্ডকে সমর্থন করে না। সে সর্বদা সুন্নত মোতাবেক চলার চেষ্টা করে। আমাদের পরিবারের লোকেরা আমার বড় ভাইয়ের জন্য ঐ মেয়ের পরিবারের কাছে প্রস্তাব দিতে চাচ্ছে। জানার বিষয় হল, এমন মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে শরিয়তের কোনো নির্দেশনা রয়েছে কি?

বাগানের ফল অগ্রিম বিক্রি করার সঠিক পদ্ধতি কী

প্রশ্ন (২৮৫৩) : আমাদের একটি কাঠাল বাগান আছে। আমি আপনাদের ওয়েব সাইটের মাধ্যমে জানতে পেরেছি যে, মুকুল আসার পরপরই তা বিক্রি করা বৈধ নয়। কিন্তু আমি ফল পাকার আগেই ফল বিক্রি করতে চাচ্ছি। জানার বিষয় হল, এক্ষেত্রে বৈধ কোনো পদ্ধতি আছে কী?

ফলের মুকুল আসার পর তা বিক্রি করা যাবে কি

প্রশ্ন (২৮৫২) : আমার চাচার একটি আম বাগান আছে। তিনি এই বছর গাছে মুকুল আসার সাথে সাথে পুরো বাগানের ফল বিক্রি করে দিয়েছেন। আমাদের এলাকার একজন আলেম সাহেব বললেন, এভাবে ফল বিক্রি করা বৈধ হয়নি। প্রশ্ন হল, উক্ত আলেম সাহেবের বক্তব্য কি সঠিক?

ট্যাক্স ফাঁকি দিয়ে আনা মোবাইল ক্রয় করা যাবে কি

প্রশ্ন (২৮৫০) : বাংলাদেশে আনঅফিসিয়াল নামে কিছু মোবাইল সেট পাওয়া যায়। এগুলো সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে আনা হয়ে থাকে। যে কারণে অফিসিয়াল সেটের তুলনায় এগুলোর দাম প্রায় ৩/৪ হাজার টাকা কম থাকে। আমার প্রশ্ন হল, এই আনঅফিসিয়াল সেটগুলো ক্রয় করা যাবে কি?

গিরগিটি মারা কি বৈধ

প্রশ্ন (২৮৪৯) : আমাদের গ্রামে গিরগিটির অনেক উৎপাত। এগুলোকে হত্যা করা ছাড়া এগুলো থেকে নিষ্কৃতি পাওয়া মুশকিল। আমার প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে গিরগিটি মারা কি বৈধ?

গরুর গোশত খেলে শুকর খাই- এই কথা দ্বারা কসম হবে কি

প্রশ্ন (২৮৪৮) : আমার দাদা খাবার নিয়ে পরিবারের লোকদের সাথে রাগ করেন। রাগের এক পর্যায়ে বলে বসেন, আমি যদি আর কোনো দিন গরুর গোশত খাই তাহলে শুকরের গোশত খাই। আমার প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এ কথার বিধান কী?

খাবারের সময় মাথা ঢেকে রাখা কি সুন্নত

প্রশ্ন (২৮৪৭) : কিছুদিন আগে আমি খালি মাথায় খাবার খাচ্ছিলাম। আমাদের হোস্টেল সুপার খালি মাথায় খাবার খেতে দেখে খুব রাগ করেন। তিনি বলেন, মাথা ঢেকে খাবার খাওয়া সুন্নত। আমি জানতে চাচ্ছি, মাথা ঢেকে খাবার খাওয়া কি সুন্নত?

খাবারের পর পায়ের তালুতে হাত মোছা কি সুন্নত

প্রশ্ন (২৮৪৬) : আমার দাদা বয়স্ক মানুষ। এইবার গ্রামে গিয়ে তার সাথে খেতে বসেছিলাম। খাওয়ার পর দেখলাম তিনি হাত না মুছে পায়ের তালুতে হাত মুছলেন। তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, খাবার পর হাত পায়ের তালুতে মোছা সুন্নত। আমার প্রশ্ন হল, আসলেই কি খাবার পর হাত পায়ের তালুতে মোছা সুন্নত?

খাবার বিতরণে যাকাতের টাকা ব্যয় করা যাবে কি

প্রশ্ন (২৮৪৫) : আমাদের এলাকার কয়েকজন যুবক সিদ্ধান্ত নিয়েছি যে, প্রতিদিন এক বেলা করে গরিবদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করব। আমি জানতে চাচ্ছি, এই আয়োজনে যাকাতের টাকা ব্যয় করা যাবে কি?

খানা খাওয়ার পর কি মিষ্টি খাওয়া সুন্নত

প্রশ্ন (২৮৪৪) : সেদিন আমাদের বাসায় আত্মীয়-স্বজনদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমার মামাও উপস্থিত হয়েছিলেন। তিনি খাবারের পর জিজ্ঞাসা করলেন, মিষ্টির ব্যবস্থা আছে কিনা? আমি জিজ্ঞাসা করলাম কেন? তিনি বললেন, রাসূল (সা.) খাবারের পর মিষ্টি খেতেন। আমার জানার বিষয় হল, খাবারের পর কি মিষ্টি খাওয়া সুন্নত?

খাওয়ার পর প্লেট ধুয়ে খাওয়া কি সুন্নত

প্রশ্ন (২৮৪৩) : কিছুদিন আগে আমি একটি দাওয়াতে গিয়েছিলাম। সেখানে একজন প্রবীণ লোককে দেখলাম তিনি খাওয়ার পর প্লেট ধুয়ে খাচ্ছেন। তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, খাওয়ার পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত। প্রশ্ন হল, উক্ত লোকটির কথা কি সঠিক? প্লেট ধুয়ে খাওয়া কি সুন্নত?

কম দামে কাপড় কিনে বাকি টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (২৮৪২) : আমি পাঞ্জাবীর কাপড় ভালো কিনতে পারি। এ কারণে আমার বন্ধুরা সকলেই আমাকে দিয়ে পাঞ্জাবীর কাপড় কেনায়। দোকানদাররা আমার পরিচিত, তাই তারা আমার কাছে নির্ধারিত মূল্যের চেয়ে কম রাখে। আমি জানতে চাচ্ছি. আমার বন্ধুরা আমাকে কাপড় কেনার জন্য যে নির্ধারিত টাকা দেয়, আমি যদি তা থেকে কমে আনতে পারি তাহলে অবশিষ্ট টাকা আমি গ্রহণ করতে পারব কি?

উকিল নিজের নামে জমি কিনলে সে তার মালিক হবে কি

প্রশ্ন (২৮৪১) : আমি এক ব্যক্তিকে আমার জন্য জমি কেনার উকিল নিযুক্ত করেছি। তাকে জমি বাবদ ২০ লক্ষ টাকাও দিয়েছি। কিন্তু সে ঐ টাকা দিয়ে জমি কিনে তার নিজের নামে রেজিস্ট্রি করেছে। এখন সে জমিটি বিক্রি না করেই আমাকে ২৫ লক্ষ টাকা দিতে চাচ্ছে। আমি জানতে চাচ্ছি, এই ২৫ লক্ষ টাকা নেওয়া আমার জন্য বৈধ হবে কি?

আইউব (আ.)-এর শরীরে কি পোকা হয়েছিল

প্রশ্ন (২৮৪০) : আমাদের এলাকায় একজন বক্তাকে দাওয়াত করে আনা হয়েছিল। তিনি তার ওয়াজে বলেছেন যে, আইউব (আ.)-এর পোকা ধরেছিল। পোকা তার শরীরের প্রতিটি অংশে আক্রমণ করেছিল। তবে তার জিহ্বা ছাড়া। কারণ তিনি সর্বদা আল্লাহর জিকির করতেন। আমি জানতে চাচ্ছি, আসলেই কি আইউব (আ.)-এর শরীরে পোকা ধরেছিল?

সরকার কর্তৃক নিষিদ্ধ সময়ে মাছ ধরা বৈধ হবে কি

প্রশ্ন (২৮৩৯) : বছরের একটি নির্দিষ্ট সময়ে সরকার কর্তৃক মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারী করা হয়। সে সময় জেলেদের জন্য মাছ ধরা নিষেধ থাকে। তারপরও কিছু জেলে মাছ ধরে থাকে। প্রশ্ন হল, সেই নিষিদ্ধ সময়ে মাছ ধরা জেলেদের জন্য বৈধ কি?

স্ত্রীর পিতা মারা গেলে কি তার সাথে ৪০ দিন সহবাস করা নিষেধ

প্রশ্ন (২৮৩৮) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, কোনো নারীর পিতা মারা গেলে তার স্বামী তার সাথে ৪০ দিন সহবাস করতে পারে না। প্রশ্ন হল, এ সম্পর্কে ইসলামি শরিয়তের বিধান কী?

শরিয়তের দৃষ্টিতে একাউন্টিং পড়া বৈধ কি

প্রশ্ন (২৮৩৭) : আমি ঢাকা ভার্সিটিতে একাউন্টিং নিয়ে পড়াশুনা করি। সেখানে অনেক সুদের অংক রয়েছে। আমার প্রশ্ন হল, ইসলামের দৃষ্টিতে একাউন্টিং পড়া কতটুকু বৈধ?

রাসূল (সা.) কি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে বলেছেন

প্রশ্ন (২৮৩৬) : আমি সহিহ বুখারির বাংলা অনুবাদে একটি হাদিস পেয়েছি। যে হাদিসে রাসূল (সা.) ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে বলেছেন। হাদিস নম্বর হল ৩৪৫৬। প্রশ্ন হল, রাসূল (সা.) কেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে বলেছেন?