আমাদেরকে মুসলিম বলা হয় কেন
প্রশ্ন (২৯৫৫) : আমাদেরকে যে মুসলিম বলা হয় এ পরিচয়টি কোত্থেকে এল?
প্রশ্ন (২৯৫৫) : আমাদেরকে যে মুসলিম বলা হয় এ পরিচয়টি কোত্থেকে এল?
প্রশ্ন (২৯৫৪) : আমার জন্মের পর আমার বাবা আমার কোন খোঁজ নেয়নি। এক মহান ব্যক্তি আমার দেখাশোনা করেছেন এবং আমার সমস্ত খরচাদি বহন করেছেন। এখন আমার আইডি কার্ডে আমি কি আমার নামের পরিবর্তে ঐ ব্যক্তির নাম দিতে পারব?
প্রশ্ন (২৯৫৩) : বর্তমানে রাষ্ট্র কর্তৃক যাকাত উশুল করার একটি বিষয় আলোচিত হচ্ছে। আমার মনে হয়, রাষ্ট্র কর্তৃক যাকাত বা সদকাতুল ফিতর গ্রহণ করা হলে মানুষের জন্য অনেক উপকার হত। কিন্তু আমাদের দেশের সরকারের প্রতি মানুষের একটি অনাস্থা থেকেই যায়। সে ব্যাপারে আপনাদের মতামত কী?
প্রশ্ন (২৯৫২) : বর্তমানে করোনা পরিস্থিতির কারণে মহা দুর্ভিক্ষ আমাদের জন্য অপেক্ষা করছে। সেক্ষেত্রে কিভাবে যাকাত ও সদকাতুল ফিতর আদায় করলে দারিদ্র বিমোচন সম্ভব? যার ফলে যাকাত গ্রহীতা নিজেও পরবর্তীতে যাকাত দিতে পারে।
প্রশ্ন (২৯৫১) : কেউ যদি ঈদের নামাজের আগে ফিতরা আদায় না করে তাহলে তার গুনাহ হবে কিনা?
প্রশ্ন (২৯৫০) : সদকাতুল ফিতর ফরজ, সুন্নত, ওয়াজিব, নাকি নফল?
প্রশ্ন (২৯৪৯) : ফিতরার মাঝে এমন কি সৌন্দর্য আছে যা ইসলামের শাশ্বত বিধানকে সমুন্নত করে? যদি একটু খুলে বলতেন তাহলে আমরা উপকৃত হতাম।
প্রশ্ন (২৯৪৮) : আমার এক বন্ধু এ বছর হজ্বের সময় মারওয়া থেকে শুরু করে সাফায় এসে শেষ করেছে। এখন তার করণীয় কী?
প্রশ্ন (২৯৪৭) : পাইলসের সমস্যার কারণে কারো যদি রক্ত বের হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি?
প্রশ্ন (২৯৪৬) : আমার সেভিংস অ্যাকাউন্টে চুরাশি হাজার টাকা আছে। এর উপর এক বছর অতিবাহিত হয়েছে। পাঁচ বছর মেয়াদি একটি অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে বত্রিশটি কিস্তি দিয়েছি। আরেকটি বীমায় পনের হাজার টাকা করে ছয় মাস পর পর চারটি কিস্তি দিয়েছি। আমার যাকাত কিভাবে আদায় করতে হবে?
প্রশ্ন (২৯৪৫) : নফল নামাজ মসজিদে পড়া উত্তম না ঘরে পড়া উত্তম?
প্রশ্ন (২৯৪৪) : বিতরের নামাজে দোয়ায়ে কুনুত রুকুর আগে পড়বে না পরে পড়বে?
প্রশ্ন (২৯৪৩) : কোন নারী যদি মিনসের কারণে রমজানের রোজাগুলো পরবর্তীতে কাযা করে তাহলে কি তার সাওয়াব কম হবে?
প্রশ্ন (২৯৪২) : আমি এ বছর হজ্বে যাওয়ার নিয়ত করেছি। আমি জানতে চাচ্ছি, যদি আমি হাজরে আসওয়াদ চুমু দিতে পারি তাহলে কোন দোয়া পড়ব?
প্রশ্ন (২৯৪১) : কুরআন বিশ্বমানবতার মুক্তির জন্য এসেছে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ‘এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে বের করে আনতে পার অন্ধকার হতে আলোর দিকে।’ [সূরা ইবরাহীম, আয়াত: ১] কুরআন তেলাওয়াত ছাড়া কোনো আমলের ক্ষেত্রে কিন্তু বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়নি। তাহলে এর অর্থ কি এই নয় যে, কুরআন বুঝতে এবং এর উপর আমল করতে গেলে শয়তান অসন্তুষ্ট হয়? যদি তাই হয়, তাহলে কুরআন বুঝার কাজ যদি চালু না থাকে, এ ব্যাপারে আলেমদের কোনো মিশন না থাকে তাহলে কি পরোক্ষভাবে শয়তানকে খুশি করা হচ্ছে না?
প্রশ্ন (২৯৪০) : অনেকে বলে কুরআান মাজিদ না বুঝে পড়লে কোন সওয়াব নেই। এটি কি সঠিক কথা?
প্রশ্ন (২৯৩৯) : একবার নামাজে আমার পায়ে একটি মশা কামড় দিলে আমি সহ্য করতে না পেরে তাকে মারার জন্য দাঁড়ানো থেকে একটু ঝুঁকে পড়ি। আমি জানতে চাই, এর কারণে কি আমার নামাজ নষ্ট হয়েছে?
প্রশ্ন (২৯৩৮) : রমজান মাসে কেউ যদি তারাবির নামাজ আদায় করে তাহলে কি তার আবার তাহাজ্জুদ পড়তে হবে?
প্রশ্ন (২৯৩৭) : আমাদের সাধারণ লোকদের মাঝে এই ধারণা আছে যে, কুরআন বুঝার দায়িত্ব শুধু আলেমদের। আমাদের দায়িত্ব শুধু খতম দেওয়া। বুঝার দায়িত্ব নয়। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?
প্রশ্ন (২৯৩৬) : ফিতরা সম্পর্কে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী?