প্রশ্নোত্তর

নারীরা বাজারে যেতে পারবে কি

প্রশ্ন (৩০৭৪) : আমার স্বামী ঢাকার বাহিরে থাকেন। তিনি প্রতি সপ্তাহে ঢাকায় আসেন। সারা সপ্তাহের বাজার একবারে করে দিয়ে যান। কিন্তু সপ্তাহের মাঝখানে কিছু জিনিসের প্রয়োজন পড়ে যায়। ফলে আমাকেই বাজারে যেতে হয়। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে নারীদের বাজারে যেতে কোনো সমস্যা আছে কি?

নারীরা তালিমের জন্য বাইরে যেতে পারবে কি

প্রশ্ন (৩০৭৩) : আমাদের এলাকায় প্রতি সপ্তাহে যেকোনো একজন মহিলার ঘরে তালিমের ব্যবস্থা করা হয়। সেখানে এলাকার নারীরা তালিম শোনার জন্য সমবেত হয়। প্রশ্ন হল, এভাবে নারীরা তালিমের জন্য ঘরের বাইরে যেতে পারবে কি?

দাফনের পর কবরে আজান দেওয়া কি নিষেধ

প্রশ্ন (৩০৭২) : আমাদের এলাকায় মৃতকে দাফনের পর কবরের কাছে লোকেরা আজান দিয়ে থাকে। কিছুদিন আগে এলাকায় একজন আলেম সাহেব এসে বললেন, এভাবে কবরের উপর আজান দেওয়া বিদআত। শরিয়তে এর কোনো ভিত্তি নেই। প্রশ্ন হল, উক্ত আলেম সাহেবের বক্তব্য কি সঠিক? আসলেই কি কবরে আজান দেওয়া বিদআত?

দাড়ি শেভ কারীর উপার্জন বৈধ কি

প্রশ্ন (৩০৭১) : আমাদের এলাকায় এক ব্যক্তি শুধু দাড়ি শেভ করার জন্য একটি দোকান দিয়েছে। সেখানে তার ভালোই লাভ হয়। আমিও চাচ্ছিলাম একটি দোকান দিতে। কিন্তু আমার এক আত্মীয় বলল, এ উপার্জন নাকি বৈধ নয়। প্রশ্ন হল, আসলেই কি দাড়ি শেভের উপার্জন বৈধ নয়?

তালাকপ্রাপ্তা স্ত্রীর মেয়েকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৩০৭০) : আমি বিদেশে থাকি। ফোনের মাধ্যমে এক মহিলার সাথে আমার পরিচয় হয়। পরবর্তীতে দেশে একজন ওকিল নিযুক্ত করে ঐ মহিলাকে আমি বিয়ে করি। কিছুদিন পর একটি বিষয় নিয়ে তার সাথে আমার ঝগড়া হলে তাকে তালাক দিয়ে দেই। উল্লেখ্য, বিয়ের আগে ও পরে ঐ মহিলার সাথে আমার কখনো দেখা হয়নি। ঐ মহিলার একজন প্রাপ্ত বয়স্ক মেয়ে রয়েছে। তার সাথে আমার দুই একবার কথা হয়েছে। এখন আমি চাচ্ছি ঐ মেয়েকে বিয়ে করতে। প্রশ্ন হল, ঐ মেয়েকে বিয়ে করা কি আমার জন্য বৈধ হবে?

ডিভোর্স লেটার পাঠাবো বললে কি তালাক হবে

প্রশ্ন (৩০৬৯) : কিছুদিন আগে আমার স্ত্রীর সাথে ফোনে ঝগড়া হয়। একপর্যায়ে তাকে ভয় দেখানোর জন্য বলি, আচ্ছা, তুমি বল, কবে তোমার কাছে ডিভোর্স লেটার পাঠাব? তবে একথা বলার সময় আমার তালাকের নিয়ত ছিল না। প্রশ্ন হল, একথা বলার দ্বারা আমার স্ত্রী কি তালাক হয়ে যাবে?

ঘুমের মাঝে খতনা হয়ে গেলে পুনরায় খতনা করা লাগবে কি

প্রশ্ন (৩০৬৮) : আমার এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। হঠাৎ এক রাতে দেখি তার খতনা হয়ে গেছে। প্রশ্ন হল, এর দ্বারা কি তার খতনা হয়ে গেছে, নাকি পুনরায় তার খতনা করানো লাগবে?

জাফী নাম রাখা যাবে কি

প্রশ্ন (৩০৬৭) : আল্লাহ তাআলা আমাকে একটি ছেলে সন্তান দান করেছেন। আমি তার নাম রাখতে চাচ্ছি জাফী। জানতে চাচ্ছি, জাফী নাম রাখা যাবে কি?

ঈসা (আ.) কি বিয়ে করেছিলেন

প্রশ্ন (৩০৬৬) : ঈসা (আ.) কি বিয়ে করেছিলেন? আমার এক খ্রিস্টান প্রতিবেশি বলল, তিনি বিয়ে করেননি। প্রশ্ন হল, তার এ কথাটি কতটুকু সঠিক? এ ব্যাপারে ইসলাম কী বলে?

হাদিসে মুসলিমকে খেজুর গাছের পাতার সাথে উপমা দেওয়া হয়েছে কেন

প্রশ্ন (৩০৬২) : একটি হাদিসে পড়েছি, রাসূল (সা.) মুসলিমদেরকে খেজুর গাছের পাতার সাথে উপমা দিয়েছেন। তিনি কেন খেজুর গাছের সাথে উপমা দিয়েছেন?

হাদিসে কি মুসলিমকে খেজুর গাছের সাথে তুলনা দেওয়া হয়েছে

প্রশ্ন (৩০৬১) : ইউটিউবে এক বক্তার মুখে শুনলাম, রাসূল (সা.) নাকি মুসলমানকে খেজুর গাছের সাথে উপমা দিয়েছেন। আবার আমার যতটুকু মনে পড়ে, আমি কোন বইয়ে পড়েছি, ভিন্ন কিছুর সাথে উপমা দেওয়া হয়েছে। কোন বিষয়টি সঠিক?

সৌদির পরে আমরা ঈদ করি কেন

প্রশ্ন (৩০৫৯) : সৌদির সাথে আমাদের তিন ঘন্টার ব্যবধান থাকা সত্ত্বেও আমরা সৌদির ২১ ঘন্টা পর কেন ঈদ পালন করি?

রুগ্ন অবস্থায় শুয়ে নামাজ পড়ার পদ্ধতি কী

প্রশ্ন (৩০৫৮) : প্রেগনেন্ট অবস্থায় কোমর ব্যথার কারণে কোনো নারী যদি দাঁড়িয়ে বা বসে নামাজ পড়তে না পারে, তাহলে শুয়ে নামাজ পড়ার ক্ষেত্রে মাথা ও পা কোন দিকে থাকবে?