প্রশ্নোত্তর

কাজীর ভাত খাওয়া যাবে কি

প্রশ্ন (৩১৩৪) : আমাদের এলাকায় কাজীর ভাত নামে এক প্রকারের ভাত রান্না করা হয়। রান্নার পদ্ধতি হল, প্রথমে গাঁজন পদ্ধতিতে চালকে মাটির হাঁড়িতে রেখে পঁচানো হয়। তার পর তা রান্না করা হয়। আমাদের এলাকার রসায়ন শিক্ষক বললেন, এতে অ্যালকোহল উৎপন্ন হয়। প্রশ্ন হল, এই ভাত খাওয়া যাবে কি?

ঋণের টাকা কি বর্তমানমূল্যে পরিশোধ করতে হবে

প্রশ্ন (৩১৩৩) : আমার নাম আব্দুল করীম। আমি এক ব্যক্তি থেকে ২০ বছর আগে ৩০ হাজার টাকা নিয়েছিলাম। সে ৩০ হাজার টাকা দিয়ে সে সময় এক কাঠা জমি কিনেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সে টাকা পরিশোধ করতে পারিনি। বর্তমানে সে জমিটির মূল্য কয়েক লাখ টাকা। এখন আমি ঐ ব্যক্তিকে টাকা পরিশোধ করতে গেলে সে বলে, তাকে বর্তমান মূল্য ধরে ঋণ পরিশোধ করতে হবে। প্রশ্ন হল, টাকার ঋণ কি বর্তমান মূল্যে পরিশোধ করতে হয়?

আত্মীয়তার সম্পর্ক রক্ষার্থে পর্দার বিধান লঙ্ঘন করা যাবে কি

প্রশ্ন (৩১২৯) : আত্মীয়তার সম্পর্ক রক্ষার্থে পর্দার বিধান লঙ্ঘন করা যাবে কি? অনেক সময় এমন হয় যে, বাসায় গাইরে মাহরাম কোনো পুরুষ আসলে বাধ্য হয়ে তার সামনে যেতে হয়। না গেলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার আশংকা থাকে। এমতাবস্থায় পর্দা রক্ষা করা জরুরি হবে কি?

হারাম কাজ থেকে বিরত থাকতে বলা কি নিষেধ

প্রশ্ন (৩১২৭) : কেউ যদি কোনো হারাম কাজ থেকে বিরত না থাকে তাহলে সে কি অন্যকে তা থেকে বিরত থাকতে বলতে পারবে না? অনেকে বলে থাকে, কেউ কোনো হারাম কাজ থেকে বিরত না থাকতে পারলে অন্যকে সেই কাজ থেকে বিরত থাকতে বলতে পারবে না। এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা জানতে চাচ্ছি।

স্বামীর সাথে হজ্বে যাওয়া কি নিষেধ

প্রশ্ন (৩১২৫) : আমি এবং আমার স্ত্রী এবার হজ্বে যাওয়ার নিয়ত করেছি। কিন্তু আমাদের এলাকার এক ব্যক্তিকে বলতে শুনলাম, স্বামী স্ত্রী একত্রে হজ্বে যাওয়া ঠিক নয়। কারণ, এতে হজ্ব নষ্ট হয়ে যাওয়ার আশংকা রয়েছে। প্রশ্ন হল, শরিয়তে কি এমন কোনো নিষেধাজ্ঞা রয়েছে?

স্বামী নিখোঁজ থাকলে স্ত্রী নিজের উপর তালাক নিতে পারবে কি

প্রশ্ন (৩১২৪) : আমার স্বামী পাঁচ বছর যাবৎ নিখোঁজ। তিনি জীবিত না মৃত তা আমরা জানি না। আমার পরিবার আমাকে অন্যত্র বিয়ে দিতে চাচ্ছে। প্রশ্ন হল, আমি কি নিজের উপর তালাক নিতে পারব?

স্বামী নিখোঁজ থাকলে স্ত্রী অন্যত্র বিয়ে বসতে পারবে কি

প্রশ্ন (৩১২৩) : আমার নাম ফাতেমা আক্তার। আমি বিবাহিতা। কিন্তু আমার স্বামী তিন বছর যাবৎ নিরুদ্দেশ। তাকে অনেক খোঁজার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে একা থাকাও আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে। আমি জানতে চাচ্ছি, আমি কি অন্যত্র বিয়ে বসতে পারব?

সুন্নত পড়া অবস্থায় ফরজ শুরু হলে কী করবে

প্রশ্ন (৩১২২) : আমি একদিন যোহরের সুন্নত পড়া অবস্থায় যোহরের ফরজের জামাত শুরু হয়ে যায়। সে অবস্থায় করণীয় নির্ধারণ করতে না পেরে আমি দুই রাকাত পড়ে ফরজ নামাজে শরিক হয়ে যাই। জানতে চাচ্ছি, ঐ অবস্থায় করণীয় কী ছিল?

শরিয়তে ধূমপান কেন নিষিদ্ধ

প্রশ্ন (৩১১৯) : আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি যে, ইসলামি শরিয়তে ধূমপান নিষিদ্ধ। আমি জানতে চাচ্ছি, ধূমপানকে কেন নিষিদ্ধ করা হল?

শিয়া মতাবলম্বী মেয়েকে বিয়ে করা কি ঠিক হবে

প্রশ্ন (৩১১৮) : আমার পরিবার আমার খালাত বোনের সাথে আমার বিয়ে ঠিক করেছে। কিন্তু আমার খালু শিয়া মতাবলম্বী। এ কারণে তার পুরো পরিবারও শিয়া মতাবলম্বী হয়ে গিয়েছে। তবে আমি যতটুকু জানতে পেরেছি, তারা কুফরী আকীদায় বিশ্বাসী নয়। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এই বিয়েতে কি কোনো সমস্যা আছে?

শিয়া মতাবলম্বী ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কি

প্রশ্ন (৩১১৭) : আমার বোন একটি ছেলেকে পছন্দ করে। কিন্তু ছেলেটি শিয়া মতাবলম্বী, আর আমরা সুন্নী। উভয় পরিবার এ বিয়েতে সম্মত। মুফতী সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি যে, শিয়া মতাবলম্বী ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?