প্রশ্নোত্তর

মসজিদুল হারামে নামাজ পড়লে অতিরিক্ত কোনো সওয়াব হবে কি

প্রশ্ন (৩৫৭৫) : আমি গত বছর হজ্ব করেছি। সে সময় মক্কায় মসজিদুল হারামে অনেক নামাজ জামাতে পড়া হয়েছে। জানতে চাচ্ছি, মসজিদুল হারামে নামাজ পড়লে কোনো অতিরিক্ত সওয়াব লাভ হবে কি?

মসজিদের মান্নত গরিবদেরকে দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৫৭৩) : আমি একবার একটি সমস্যায় পড়ে মান্নত করেছিলাম যে, সমস্যা দূর হয়ে গেলে মসজিদে কিছু টাকা দান করব। এখন আমার সেই সমস্যা দূর হয়েছে। কিন্তু বর্তমানে করোনার কারণে অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছে। প্রশ্ন হল, আমি কি উক্ত টাকা মসজিদে দান না করে কোনো গরিবকে দিতে পারব কি? এতে আমার মান্নত আদায় হবে কি?

মসজিদে হারামে নামাজ পড়ার ফজিলত কি পুরো হেরেম শরিফের জন্য

প্রশ্ন (৩৫৭২) : আমি একটি হাদিসে পড়েছি, মসজিদে হারামে এক নামাজে এক লাখ নামাজের সওয়াব দেওয়া হয়। প্রশ্ন হল, এই ফজিলত কি পুরো হেরেম শরিফের জন্য প্রযোজ্য? নাকি শুধু কাবার মসজিদের জন্য?

মসজিদে নববির এক নামাজে কত নামাজের সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৩৫৭১) : বিভিন্ন বইয়ে মসজিদে নববির অনেক ফজিলতের কথা পড়েছি। আমার প্রশ্ন হল, কেউ যদি মসজিদে নববিতে নামাজ আদায় করে তাহলে এক নামাজে কতগুণ নামাজের সওয়াব লাভ হবে?

মুমিনের কবরকে কি সত্তর গজ প্রশস্ত করে দেওয়া হবে

প্রশ্ন (৩৫৭০) : আমি একটি বইয়ে পড়েছি, মুমিন ব্যক্তি মুনকার ও নাকীর ফেরেশতাদ্বয়ের প্রশ্নের জবাব দিতে পারলে তার কবরকে সত্তর গজ পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। আমি জানতে চাচ্ছি, এই তথ্যের কোনো রেফারেন্স আছে কি?

মুনকার ও নাকীর ফেরেশতাদ্বয়ের আকৃতি কেমন হবে

প্রশ্ন (৩৫৬৭) : আমি শুনেছি, মৃতকে দাফনস্থ করার পর মুনকার ও নাকীর নামে দুইজন ফেরেশতা মৃতকে প্রশ্ন করবেন। আমি জানতে চাচ্ছি, তাদের আকার আকৃতি কেমন হবে?

মদীনার অধিবাসীদের ক্ষতি করতে ইচ্ছুক ব্যক্তিকে কি গলিয়ে দেওয়া হবে

প্রশ্ন (৩৫৬৬) : কিছুদিন আগে একটি বইয়ে দেখতে পেলাম, কেউ যদি মদীনার অধিবাসীদের ক্ষতি করতে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে গলিয়ে দিবেন। কিন্তু সেই বইয়ে এ কথার কোনো রেফারেন্স পেলাম না। জানতে চাচ্ছি, এ কথার কি কোনো রেফারেন্স আছে?

মৃত ব্যক্তি কি দাফনকারীদের পায়ের আওয়াজ শুনতে পায়

প্রশ্ন (৩৫৬৫) : একজন বক্তার মুখে শুনেছি যে, মৃত ব্যক্তিকে দাফন করে লোকেরা যখন চলে যায় তখন সে তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। আসলেই কি মৃত ব্যক্তি তাদের চলে যাওয়ার আওয়াজ শুনতে পায়?

মাসআলা প্রমাণ করার উপর টাকার শর্ত দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৫৬৪) : আমি একজন মাদরাসার ছাত্র। একবার আমার এক সহপাঠীর সাথে একটি মাসআলা নিয়ে আমার বিতর্ক হয়। আমি তাকে বলি, তুমি যদি এই মাসআলা প্রমাণ করতে পার তাহলে আমি তোমাকে একশত টাকা দিব। আর না পারলে কিছুই পাবে না। পাশ থেকে অন্য এক সহপাঠী বলল, তোমার এই শর্তারোপ জুয়ার অন্তর্ভুক্ত হয়েছে। প্রশ্ন হল, আসলেই কি আমার এই শর্তারোপ জুয়ার অন্তর্ভুক্ত হবে?

পাশাপাশি মসজিদ নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (৩৫৬২) : আমাদের এলাকায় একটি বড় মসজিদ রয়েছে। মসজিদ কমিটির সাথে এলাকার কিছু নেতৃস্থানীয় লোকের বিরোধ হয়। ফলে তারা সেই মসজিদের পাশেই আরেকটি মসজিদ নির্মাণ করতে চাচ্ছে। প্রশ্ন হল, এভাবে হিংসার বশবর্তী হয়ে প্রয়োজন না থাকলেও আরেকটি মসজিদ নির্মাণ করা কি ঠিক হচ্ছে?

দশবার সূরা ইখলাস পড়লে কি জান্নাতে ঘর নির্মাণ করা হবে

প্রশ্ন (৩৫৬১) : আমাদের এলাকার একজন আলেমের মুখে শুনলাম, সূরা ইখলাস দশবার পাঠ করা হলে নাকি পাঠকারীর জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। জানতে চাচ্ছি, উক্ত বিষয়টি কি সঠিক?

তালাকের নোটিশ স্ত্রীর কাছে না পৌঁছলেও কি তালাক হবে

প্রশ্ন (৩৫৫৮) : কিছুদিন আগে আমার স্বামী আমার কাছে তালাকের নোটিশ পাঠান। কিন্তু সে নোটিশ আমার কাছে পৌঁছার পূর্বেই দুই পরিবারের সমঝোতায় আমাদের বিরোধ মিটে যায় এবং আমরা ঘর সংসার শুরু করি। পরবর্তীতে জানতে পারি নোটিশে এক তালাকে বায়েনের কথা লেখা ছিল। প্রশ্ন হল, যেহেতু আমি নোটিশ আগে পাইনি, তাই আমার সে তালাক কি হয়েছিল? হয়ে থাকলে আমার করণীয় কী?

তাকদীর নিয়ে বিতর্ক করা কি নিষেধ

প্রশ্ন (৩৫৫৭) : কিছুদিন আগে জনৈক বক্তাকে বলতে শুনলাম তাকদীর নিয়ে বিতর্ক করা নিষেধ। প্রশ্ন হল, এ ব্যাপারে কুরআন হাদিসে কিছু বলা হয়েছে কি?