আধুনিক মাসায়েল

অক্সিজেন ব্যবহার করলে কি রোজা ভাঙ্গবে

প্রশ্ন (২১২০) : আমি একজন ডুবুরি। একবার একটি নৌকা ডুবে যায়। তখন ছিল রমজান মাস। আমি তখন রোজা রেখেছি। কিন্তু যেহেতু নৌকা ডুবে যায় তাই অক্সিজেন নিয়ে ডুবন্ত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করি। অক্সিজেন ব্যবহারের কারণে কি আমার রোজা ভেঙ্গে গেছে?

মোবাইল কোম্পানী প্রদত্ত ঋণ থেকে বেশি নিতে পারবে কি

প্রশ্ন (২১১৬) : মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে মোবাইল কোম্পানীগুলো ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে থাকে। পরবর্তীতে রিচার্জের সময় তারা তা কেটে রাখে। আমার প্রশ্ন হল, কোনো মোবাইল কোম্পানী কি তার প্রদত্ত ঋণের চেয়ে বেশি টাকা কেটে রাখতে পারবে?

পকেটে ছবি রেখে নামাজ পড়লে কি নামাজ মাকরুহ হবে

প্রশ্ন (২০৯২) : আমি একবার একটি ব্যাংক একাউন্ট করার জন্য ছবি তুলি। ব্যাংকে যাওয়ার সময় আমার পকেটে ছবি ছিল। এমতাবস্থায় নামাজের সময় হয়ে গেলে আমি মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করি। আমি জানতে চাচ্ছি, আমার নামাজটি কি মাকরুহ হয়েছে?

গাছ লাগানো সংক্রান্ত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (২০৮৪) : একটি স্কুলের দেয়ালে দেখতে পেলাম লেখা রয়েছে, ‘যদি তোমাদের কারও উপর এমন অবস্থায় কেয়ামাত এসে পড়ে যে, তার হাতে একটি খেজুরের চারা রয়েছে তবে সে যেন তা রোপন করে নেয়।’-আল হাদিস। আমার প্রশ্ন হল, আসলেই কি এমন কোন হাদিস আছে? আর থাকলেও কি হাদিসটি সহিহ?

ক্লোনিংয়ের মাধ্যমে পশু-পাখি বানানো যাবে কি

প্রশ্ন (২০৭২) : বিজ্ঞানের উৎকর্ষের যুগে ক্লোনিং করে বিভিন্ন জীব-জন্তু তৈরি করা হয়। এর পদ্ধতি হল, জীব থেকে কোষ সংগ্রহ করা হয়। অতঃপর তা নিবিড় পরিচর্যার মাধ্যমে হুবহু তার ফটোকপি তৈরি করা হয়। এতে কি কোন সমস্যা আছে?

ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানীতে চাকরি করা যাবে কি

প্রশ্ন (১৮৯২) : আমি একটি ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানীতে চাকরি করি। এক ব্যক্তিকে বলতে শুনলাম, এই চাকরি নাকি বৈধ নয়। কারণ মানুষ ইন্টারনেট খারাপ কাজে ব্যবহার করে। সুতরাং এক্ষেত্রে হারাম কাজে সহযোগিতা করা হয়। আমার প্রশ্ন ,ঐ ব্যক্তি কি সঠিক বলেছে? আমার প্রাপ্ত বেতন কি বৈধ হবে না?

সুদী ব্যাংকের আইটি বিভাগে চাকরি করা যাবে কি

প্রশ্ন (১৮৭৭) : আমি একটি সুদী ব্যাংকের আইটি বিভাগে চাকরি করি। আমার এক ধার্মিক বন্ধু বলল, ব্যাংকে চাকরি করা নাকি হারাম। এখন আমার প্রশ্ন হল, আমি যে আইটি বিভাগে চাকরি করছি সেটাও কি হারাম?

ইউটিউবের মাধ্যমে আয়কৃত টাকা হালাল হবে কি

প্রশ্ন (১৮৬০) : আমার একটি ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পোস্ট করে থাকি। আমার জানার বিষয় হল, সেই চ্যানল থেকে যে টাকা লাভ হয় তা কি আমার জন্য বৈধ হবে?

ব্যাংকে চাকরি করার আবেদনের ফরম পূরণে সহযোগিতা করা যাবে কি

প্রশ্ন (১৮৩২) : আমার একটি কম্পিউটার কম্পোজের দোকান আছে। সেখানো আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদনের ফরম করে থাকি। সে হিসেবে ব্যাংকে চাকরি করার আবেদনের ফরমও পূরণ করে থাকি। প্রশ্ন হলো, এই কাজ করা কি আমার জন্য বৈধ হচ্ছে?

ওয়াশিং মেশিনে নাপাক কাপড় পাক করবে কীভাবে

প্রশ্ন (১৮১৬) : আমরা জানি নাপাক কাপড় পাক করার জন্য কয়েক বার নতুন পানি দিয়ে তা ধুয়ে নিংড়াতে হয়। কিন্তু ওয়াশিং মেশিনে তো তা করা হয় না। স্বংয়ক্রিয়ভাবে তা ধোয়ার পর নিংড়িয়ে শুকিয়ে বের হয়। তাহলে এ ক্ষেত্রে পাক করবে কীভাবে?

জন্মদিন উপলক্ষ্যে ভালো খাবার রান্না করা যাবে কি

প্রশ্ন (১৭৬৫) : আমার জন্মদিন উপলক্ষ্যে আমার আম্মা বাসায় ভালো খাবারের আয়োজন করে থাকেন। আমি জানতে চাচ্ছি, জন্মদিন উপলক্ষ্যে ভালো খাবারের আয়োজন করা শরিয়ত অনুমোদিত কি?