বিবিধ

এক গ্রামে একাধিক মসজিদ নির্মাণ করা যাবে কি?

প্রশ্ন (১২৯৯৭) : আমাদের গ্রামে দুটি মসজিদ আছে। দুটি মসজিদেই জুমার নামায অনুষ্ঠিত হয়। আমাদের গ্রামের সকল মুসল্লীদের জন্য এই দুইটি মসজিদই যথেষ্ট। কিন্তু এক মুরুব্বী মহল্লার একটি জুমা মসজিদের ৩০০ গজের মধ্যে তাঁর অর্থায়নে নির্মিত একটি পাঞ্জেগানা মসজিদকে জুমা মসজিদে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছেন। বাহ্যত বিদ্বেষের বশবর্তী হয়ে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে মনে হয় না। কিন্তু এতে পার্শ্ববর্তী মসজিদের জুমার জামাতে মুসল্লী হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। প্রশ্ন হল, এমতাবস্থায় তাঁর জন্য উক্ত উদ্যোগ বাস্তবায়নের সুযোগ রয়েছে কি না?

সিজদার আয়াত লিখলে কি সিজদা আবশ্যক হয়?

প্রশ্ন (১২৯৯৫) : আমি একটি লাইব্রেরীতে টাইপের কাজ করি। এক্ষেত্রে অনেক সময় সিজদার আয়াতও টাইপ করতে হয়। জানার বিষয় হল, সিজদার আয়াত টাইপ করার কারণে আমার উপর সিজদা ওয়াজিব হবে কি না?

মসজিদের ছাদে বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড লাগানো যাবে কি?

প্রশ্ন (১২৯৯৩) : আমাদের এলাকার মসজিদের ছাদে একটি প্রসিদ্ধ কোম্পানী তাদের বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড লাগাতে চাচ্ছে। তারা বলেছে, যেহেতু মসজিদের ছাদ তাই এতে তারা কোনো ছবি ব্যবহার করবে না। আপাতত তারা পাঁচ বছরের জন্য চুক্তি করতে চাচ্ছে। সাধারণত ছাদে নামায পড়ার প্রয়োজন হয় না। ঈদের সময় কখনো প্রয়োজন হয়। আমরা এলাকাবাসী জানতে চাচ্ছি, মসজিদের ছাদে বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড লাগানো জায়েয হবে কি না?

এলাকায় একাধিক মসজিদ থাকলে কোন মসজিদে নামায আদায় করা উচিত?

প্রশ্ন (১২৯৮৬) : আমাদের এলাকায় দুটি মসজিদ আছে। আমি প্রথম মসজিদের সামনে দিয়ে দ্বিতীয় মসজিদে নামাজ পড়তে যাই। এতে কি কোনো কুরআন হাদিস বিরোধী কাজ হয়?

সিজদার আয়াত তিলাওয়াতের পর রুকুতে উক্ত সিজদার নিয়ত করলে কি তিলাওয়াতে সিজদা আদায় হবে?

প্রশ্ন (১২৯৮৫) : ইদানিং অনেক হাফেজ সাহেবকে তারাবীর নামাযে সিজদার আয়াত পাঠের পর রুকুর মাধ্যমে তা আদায় করতে দেখা যায়। এক্ষেত্রে বেশিরভাগ মুসল্লীরা তো বিষয়টি টেরই পায় না। তাই তারা রুকুতে সিজদা আদায়ের নিয়ত করতে পারে না। জানার বিষয় হল, এক্ষেত্রে ইমামের নিয়ত তাদের জন্য যথেষ্ট হবে কি না? এবং এর মাধ্যমে তাদের সিজদা আদায় হবে কি না?

মসজিদের জায়গায় অযুখানা, টয়লেট নির্মাণ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৯৭০) : আমাদের মহল্লার মসজিদের জন্য প্রথম যে জায়গাটি ওয়াকফ করা হয়েছিল তা ছিল একদম ছোট। তাই চতুর্দিকে একেবারে আশপাশের জায়গাগুলো তখনও পর্যন্ত খালি ছিল তাই কর্তৃপক্ষের ইচ্ছা ছিল পরবর্তীতে জায়গার ব্যবস্থা হলে মসজিদ সম্প্রসারণ করা হবে এবং মসজিদের জন্য অযুখানা ও টয়লেট নির্মাণ করা হবে। এখন মসজিদের দক্ষিণ পাশে রাস্তা। উত্তর ও পূর্ব পাশে যাদের জায়াগা তারা কিছুতেই জায়গা দিতে প্রস্তুত নয়। শুধু মসজিদ বরাবর পশ্চিম পাশে বর্তমান মসজিদের দ্বিগুণ একটি জায়গা একলোক ওয়াক্ফ করেছে। তাই কর্তৃপক্ষ চাচ্ছে পশ্চিমের পূর্ণ জায়গা জুড়ে মসজিদ নির্মাণ করে পূর্বদিকের যে জায়গায় বর্তমানে মসজিদ আছে তার একাংশে অযুখানা ও টয়লেট নির্মাণ করবে। জানার বিষয় হল, আগে যে জায়গা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছে সেখানে অযুখানা ও টয়লেট নির্মাণ করা জায়েয হবে কি না? অথবা পশ্চিম পাশে কিছু জায়গা খালি রেখে সেখানে অযুখানা ও টয়লেট নির্মাণ করা যাবে কি না? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

শ্বশুরকে আব্বু ও শাশুড়িকে আম্মু বলে ডাকার ব্যাপারে ইসলাম কী বলে?

প্রশ্ন (১২৯৪৬) : আমরা সাধারণত আমাদের দেশে দেখি শ্বশুর-শাশুড়িকে বাবা-মা বলে সম্বোধন করা হয়। তাই আমি জানতে চাচ্ছি, শ্বশুরকে আব্বু ও শাশুড়িকে আম্মু বলে ডাকা যাবে কি?

মসজিদের অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে সেই টাকা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে কি?

প্রশ্ন (১২৯৩৪) : আমাদের মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য আমরা গ্রামবাসী থেকে বাঁশ উঠাই। পাঁচ মাস হল ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। বাঁশগুলো এখন কোনো কাজে লাগছে না। মসজিদ কমিটি বাঁশগুলো বিক্রি করে দিয়ে সে টাকাগুলো মসজিদের জন্য কার্পেট কেনার কাজে ব্যয় করতে চাচ্ছে। জানার বিষয় হল, তাদের জন্য এমনটি করা জায়েয হবে কি না?

দ্বীন মেনে চলার কারণে মা তার সন্তানকে গালাগালি করলে সন্তানের করণীয় কী?

প্রশ্ন (১২৯২৬) : আমি একজন প্রেক্টিসিং মুসলিমাহ। আমি নামায পড়ার কারণে বাসায় আমার আম্মু আমাকে খুব গালাগালি করেন। আমি গিবত করা এবং গালি দেওয়াকে প্রচন্ড রকমের ঘৃণা করি। উনি আমাকে খুব বদ দোয়া করেন (মুখের উপর যা তা বলে ফেলেন)। যদিও মন থেকে আম্মু এটা করে না। কিন্তু আমার অনেক ভয় লাগে, আম্মুর বদ দোয়া নিতে চাই না। সাথে আম্মুকে জাহান্নামের দিকে অগ্রসর হতে দেখতেও চাই না। অনেক দোয়া করি, মাঝে মাঝে রাগ চলে আসে, চিল্লাই ফেলি। আমি এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবো ইংশাআল্লাহ। একজন দ্বীনদার পাত্র বিয়ে করার জন্যে আল্লহর কাছে দোয়া করি, কিন্তু উনার বদ দোয়াতে না জানি আমার সাথে কী হয়? আমি অন্যায় দেখে সহ্য করতে পারি না। এখন আমার কী করা উচিত?

মসজিদ নির্মাণ সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৯১৩) : আমাদের এলাকায় ১৯৯২ সালে দুই দাগ জমি মসজিদ-মাদরাসার জন্য ওয়াক্ফ করা হয়। কিন্তু মসজিদ ও মাদরাসার জন্য পৃথকভাবে জমির দাগ ও পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। তবে সাথে সাথে ওয়াকফকারীগণ ও গ্রামবাসী সকলে মিলে এক দাগে একটি মসজিদ নির্মাণ করেন। সেখানে ১৯৯৬ সাল পর্যন্ত নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায ও জুমার নামায আদায় করা হয়। পরবর্তীতে জায়গাটি যমুনা নদীতে ভেঙ্গে যায়। তারপর আবার ২০০১ বা ২০০২ সালের দিকে জায়গাটি উঠে যায় এবং সেখানে কিছু বসতি স্থাপন হয়। তারা যেই দাগে পূর্বে মসজিদ ছিল তা নিচু থাকাতে অপর দাগে একটি টিনের ঘর উঠিয়ে নামায ও জুমা পড়তে থাকে এবং পূর্বের মসজিদের কিছু জায়গায় টয়লেট বানানো হয়। বর্তমানে এলাকাবাসী একটি পাকা মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এখন জানার বিষয় হল, এমতাবস্থায় পাকা মসজিদ কোথায় নির্মাণ করবে, পূর্বের মসজিদের জায়গায়, না বর্তমান মসজিদের জায়গায় এবং টয়লেটগুলোর হুকুম কী হবে? শরীয়তের দৃষ্টিতে বিস্তারিত বিধান জানিয়ে আমাদেরকে বাধিত করবেন।

হিন্দুদের সাথে বন্ধুত্ব করা যাবে কি?

প্রশ্ন (১২৮৯৬) : আমি একজন মুসলিম মেয়ে। কলেজে পড়ার সুবাদে আমার অনেক মেয়ে ফ্রেন্ড আছে। এর মধ্যে কয়কজন হিন্দু ফ্রেন্ডও আছে। এবং তাদের সাথে বন্ধুত্বও খুব গভীর। এখন আমি জানতে চাচ্ছি যে, একজন মুসলিম মেয়ে হিসেবে কি আমি হিন্দু মেয়ে বেস্ট ফ্রেন্ড রাখতে পারব?

নাপাকীর চিহ্ন ও গন্ধ দূর হয়ে যাওয়ার পর উক্ত স্থানে জানাযার নামায আদায় করলে কি সহিহ হবে?

প্রশ্ন (১২৮৮২) : আমাদের মসজিদের সামনেই ঈদগাহ মাঠ। ঈদের নামাযের পর মাঠে ব্যাপকহারে পশু কুরবানী করা হয়েছিল। প্রবাহিত রক্তের নিষ্কাশন বা নির্গমনের ব্যবস্থা না থাকায় সেখানে প্রচুর পরিমাণ পানি প্রবাহিত করা হয়েছিল। ফলে রক্তের চিহ্নও দূর হয়ে যায়। দুই-একদিন পর সে মাঠে অনুষ্ঠিত একটি জানাযার নামায আমরা ঘাসের উপর দাঁড়িয়ে আদায় করি। এখন জানার বিষয় হলো, আমাদের এ নামায সহিহ হয়েছে কি?

প্রতিযোগিদের থেকে টাকা নিয়ে উক্ত টাকা দিয়ে বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৮৭৯) : আমাদের মাদরাসায় প্রতি বছর তাহফীযুল কুরআন প্রতিযোগিতা হয়। এ বছর আমরা সকল প্রতিযোগীদের থেকে টাকা নিয়ে তাদের মধ্য থেকে অগ্রগামীদেরকে কিতাব পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাদরাসার একজন উস্তাদ বলেছেন, এভাবে পুরস্কার দেওয়া জায়েয নয়। জানার বিষয় হলো, তাঁর কথা কি ঠিক আছে?

কয়েক তলাবিশিষ্ট মসজিদ নির্মাণের ক্ষেত্রে মসজিদের ছাদে কি ফাঁকা রাখা জরুরি?

প্রশ্ন (১২৮৭৮) : আমাদের এলাকার পুরাতন মসজিদে মুসল্লিদের জায়গা না হওয়ার কারণে সেটি ভেঙে এখন কয়েক তলাবিশিষ্ট নতুন মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রথম তলার কাজ অনেকটা এগিয়ে গেছে। এখন ছাদ ঢালাইয়ের অপেক্ষায়। কিন্তু এর মধ্যেই একটা বিষয় নিয়ে বেশ ঝামেলা দেখা দিয়েছে। তা হল, অনেকে বলছে যে, প্রত্যেক তলার ছাদে খানিকটা ফাঁকা রাখতে হয় নিচ তলার সাথে সংযোগ থাকার জন্য। মসজিদ কমিটির বক্তব্য হল, ছাদে এভাবে ফাঁকা রাখলে মসজিদের সৌন্দর্য বিনষ্ট হবে। কাজেই ছাদে ফাঁকা রাখা যাবে না। এখন হযরতের কাছে আমাদের জানার বিষয় হলো, এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা কী? প্রত্যেক তলার ছাদের একাংশ ফাঁকা রাখা কি জরুরি? দয়া করে দ্রুত জানালে কৃতার্থ হব।

কুরআনের আয়াত ও হাদিস লিখিত ওয়ালমেট, ক্যালেন্ডার ইত্যাদি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন (১২৮৬৮) : বাড়ি-ঘর, মসজিদ-মাদরাসার ও বিভিন্ন প্রতিষ্ঠানে কুরআনের আয়াত ও হাদিস লিখিত ওয়ালমেট, ক্যালেন্ডার, শোপিছ ও বিভিন্ন আসবাবপত্র আমরা ব্যবহার করে থাকি। এগুলোর কোনোটির মধ্যে সরাসরি আরবী লেখা থাকে, কোনোটির মধ্যে তরজমা, কোনোটির মধ্যে কেলিওগ্রাফির মাধ্যমে আয়াত বা হাদিস লেখা থাকে। আমার প্রশ্ন হল, এগুলো ব্যবহার কি জায়েয, না নাজায়েয? এগুলোর হুকুম কী? এ ধরনের ক্যালেন্ডার দিয়ে দরসি গায়রে দরসি কিতাব বাঁধাই করা, পড়ার টেবিলে বিছিয়ে ব্যবহার করা এবং বিভিন্ন স্থানে সৌন্দর্যের উদ্দেশ্যে লাগানোর হুকুম কী?

কবরের উপর মসজিদ নির্মাণ করা যাবে কি?

প্রশ্ন (১২৮৬১) : আমাদের মসজিদের ধারণ ক্ষমতা খুব কম। জুমার দিন মসজিদে মুসল্লিদের জায়গা হয় না। তাই মসজিদ কমিটি মসজিদেরই ওয়াকফকৃত জমিতে মসজিদ সম্প্রসারণ করতে চাচ্ছে। উক্ত জমিতে তিনটি কবর রয়েছে। কবরগুলো ৮-১০ বছর বা এর চেয়েও বেশি পুরাতন। কবরওয়ালাদের পরিবার মসজিদ সম্প্রসারণের কথা শুনে তারা কবর থেকে মাটি ও হাড্ডি উঠিয়ে অন্য জায়গায় নিয়ে দাফন করেছে। এখন কেউ কেউ বলছে, কবরের উপর মসজিদ নির্মাণ করে সেখানে নামায পড়া শিরক। জানার বিষয় হল, উক্ত কবরের জায়গায় মসজিদ সম্প্রসারণ করা যাবে কি না? তাদের এ কথাটি কতটুকু সঠিক? জানিয়ে বাধিত করবেন।

জমি ওয়াকফ করার পর জমিতে থাকা গাছের মালিক কে হবে?

প্রশ্ন (১২৮৬০) : আমাদের গ্রামে একটি মাদরাসা আছে। আমার বাবা কয়েক বছর আগে উক্ত মাদরাসায় একটি জমি ওয়াকফ করেছেন। সে জমিতে অনেকগুলো গাছ আছে। বাবার ইন্তেকালের পর আমরা বিভিন্ন সময় কাঠের প্রয়োজনে গাছ কেটে ব্যবহার করেছি। কারণ বাবা এ ব্যাপারে স্পষ্ট কিছু বলে যাননি। এখন সেখানে একটি মাদরাসা হবে। তারা মাদরাসার নির্মাণকাজে গাছগুলো ব্যবহার করতে চাচ্ছে। হুজুরের কাছে জানতে চাই, উক্ত গাছগুলোর প্রকৃত হকদার কে? যদি এর হকদার মাদরাসা হয় তাহলে এ পর্যন্ত যে গাছগুলো কেটে ব্যবহার করেছি সেগুলোর মূল্য কীভাবে পরিশোধ করব? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

সরকারী অনুমোদন ছাড়া সরকারী গ্যাস ব্যবহার করা যাবে কি?

প্রশ্ন (১২৮৫৯) : কয়েক বছর আগে সরকারি অনুমোদন ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় মাতব্বরদের মাধ্যমে গ্যাস সংযোগ দেওয়া হয়। তখন আমাদের পরিবারেও গ্যাস সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করা হয় এবং এর জন্য সরকারকে কোনো বিল দেওয়া হয়নি। কোনো কোনো লোকের কাছে শুনেছি, এভাবে গ্যাস ব্যবহার বৈধ হয়নি। আমার প্রশ্ন হল, যদি বৈধ না হয় তাহলে গ্যাস ব্যবহার করার কারণে কি এর ন্যায্য বিল সরকারের কাছে পৌঁছে দিতে হবে? যদি পৌঁছে দিতে হয় তাহলে কীভাবে এবং কোথায় পৌঁছে দিব?

ইচ্ছাকৃত অবহেলা করে আমানতের জিনিস হারিয়ে ফেললে কি তার জরিমানা দিতে হবে?

প্রশ্ন (১২৮৫৭) : লঞ্চ টার্মিনালে আমার পরিচিত একজন লোক আছে। আমি তার কাছে এক শত টাকা দিয়ে বলেছি, ব্যাগটা এক ঘন্টার জন্য তোমার কাছে রেখে গেলাম। এক ঘণ্টা পর আমি আসছি। সে বলল, ঠিক আছে। এক ঘণ্টার আগেই আমি ফিরে এসেছি। এসে আমার ব্যাগটি আমি পাচ্ছি না। পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে, সে অন্য একজনের কাছে ব্যাগটি দিয়ে তার কোনো কাজে লঞ্চে গিয়েছে। কিন্তু যার কাছে দিয়ে গেছে সে তখনই বলেছে, মালগুলো সে রাখতে পারবে না। ব্যাগের ভেতর প্রায় পাঁচ হাজার টাকার জিনিস-পত্র ছিল। এখন হযরতের কাছে জানতে চাই, এগুলোর ক্ষতিপূরণ কি আমি তাদের থেকে নিতে পারব? নিতে পারলে কার কাছ থেকে নিব? জানিয়ে বাধিত করবেন।