বিবিধ

আবু বকর (রা.) কি রাসূল (সা.)-এর কবরে জীবিত থাকা অস্বীকার করেছেন

প্রশ্ন (৪৬০৪) : আমি শুনেছি, আহলে সুন্নত ওয়াল জামাআতের আকীদা হল, রাসূল (সা.) কবরে জীবিত আছেন। কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, রাসূল (সা.) কবরে মৃত। এটি আবু বকর (রা.)-এর মত। সে বুখারির একটি হাদিস দ্বারা দলিল পেশ করে। আমার প্রশ্ন হল, আবু বকর (রা.) কি আসলেই বিষয়টি অস্বীকার করতেন?

সর্বপ্রথম কোন নারীর স্রাব হয়েছে।

প্রশ্ন (৪৫৭৬) : আমার একটি কৌতূহলমূলক প্রশ্ন রয়েছে। সেটি হল, নারীদের যে মাসিক স্রাব হয়ে থাকে এটা কবে থেকে শুরু হল? সর্বপ্রথম কোন নারীর স্রাব হয়েছে?

জান্নাতে খাদিজা (রা.)-এর বাঁশের ঘর কেমন হবে

প্রশ্ন (৪৫৩১) : একটি মাসিক পত্রিকায় পড়েছি, জান্নাতে খাদিজা (রা.)-কে একটি বাঁশের ঘর দেওয়া হবে। প্রশ্ন হল, এখানে বাঁশ বলতে কেমন বাঁশ উদ্দেশ্য? দুনিয়ার বাঁশের মতো না ভিন্ন কিছু?

কোন স্বামীর পাঁজরের হাড় দিয়ে নারীকে সৃষ্টি করা হয়েছে

প্রশ্ন (৪৪২৪) : আমি শুনেছি, নারীদেরকে তাদের স্বামীদের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আমার প্রশ্ন হল, যে সকল নারীদের একাধিক বিয়ে হয়েছে, তাদেরকে কোন স্বামীর পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে?

ভুলে ফেলে যাওয়া বস্তু কী করবে

প্রশ্ন (৪৩৩৫) : আমাদের বাড়িতে বিভিন্ন দেশ থেকে মাস্তুরাত জামাত আসে। তাদের কেউ চলে যাওয়ার সময় ভুলে কোনো কোনো জিনিস ফেলে যান। জানতে চাচ্ছি, সেই জিনিসগুলো কী করব?

পানিকে জল বলা কি নিষেধ

প্রশ্ন (৪২৭৯) : আমার এক বন্ধু বলল, পানিকে জল বলা যাবে না। কারণ, জল হিন্দুদের ব্যবহৃত শব্দ। জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?

নেটের অফার অন্যকে জানানো যাবে কি

প্রশ্ন (৪২৭৮) : বিভিন্ন সময় মোবাইল কোম্পানীগুলো কম মূল্যে ইন্টারনেটের অফার দিয়ে থাকে। আমি সেই অফারের সংবাদ আমার পরিচিতদেরকে জানাতে পারব কি?

লক্ষ্মী শব্দ ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৪১৭২) : আমরা অনেকেই বাচ্চাদেরকে আদর করে লক্ষ্মী সোনা বলে থাকি। কিন্তু কিছুদিন আগে একজন আলেমকে বলতে শুনলাম, লক্ষ্মী শব্দ ব্যবহার করা জায়েয নেই। প্রশ্ন হল, আসলেই কি লক্ষ্মী শব্দ ব্যবহার করা জায়েয নেই?

হিন্দু প্রতিবেশিকে ভাই বলে সম্বোধন করা শরিয়ত সম্মত কি

প্রশ্ন (৪১৩২) : আমার একজন হিন্দু প্রতিবেশি রয়েছে। আমি তাকে ভাই বলে সম্বোধন করে থাকি। কিছুদিন আগে আমার জনৈক বন্ধু বলল, হিন্দুসহ কোনো অমুসলিমকে ভাই বলে সম্বোধন করা বৈধ নয়। জানতে চাচ্ছি, আমার বন্ধুর কথা কি সঠিক?