বিবিধ

পরিত্যাক্ত কবরস্থানে মসজিদ নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (৭১৬৯) : আমাদের গ্রামে একটি কবরস্থান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অনেক বছর যাবত এখানে কোন কবর দেওয়া হয় না। এলাকার লোকজন চাচ্ছে, সেখানে একটি মসজিদ নির্মাণ করতে। এটি কি করা যাবে?

নিজেদের হাঁসের সাথে অন্য হাঁস মিলে গেলে রেখে দিতে পারবে কি

প্রশ্ন (৭১৬৬) : আমাদের কয়েকটি হাঁস আছে। কয়েক দিন পূর্বে কোত্থেকে যেন একটি হাঁস এসে আমাদেরগুলোর সাথে মিশে গিয়েছে। হাঁসটি কার আমরা জানি না। আমরা কি হাঁসটি রেখে দিতে পারব?

নখ কাটার প্রচলিত সুন্নত পদ্ধতিটি কি দলিলের মাধ্যমে প্রমাণিত

প্রশ্ন (৭১৪৭) : কিছু কিছু বইতে নখ কাটার সুন্নত পদ্ধতি শিরোনামে একটি পদ্ধতি লেখা হয়ে থাকে। সেখানে কোন আঙ্গুলের পর কোন আঙ্গুল কাটতে হবে সেটার তালিকা থাকে। এটা কি সঠিক?

জুতা কোন হাতে বহন করবে

প্রশ্ন (৭১২৭) : অনেক সময় সিঁড়ি দিয়ে উঠার সময় জুতা হাতে নিয়ে উঠতে হয়। এ ক্ষেত্রে জুতা কোন হাতে রাখার নিয়ম?

গাছের নিচে পড়ে থাকা জাম কুড়িয়ে খাওয়া যাবে

প্রশ্ন (৭১১১) : আমাদের বাড়ির পাশে একটি জাম গাছ আছে। গাছের নিচে অনেক জাম পড়ে থাকে। আমরা সেগুলো কুড়িয়ে খেয়ে ফেলি। মালিক দেখলেও কিছু বলেন না। জানতে চাই, আমাদের জন্য কি এটা জায়েয হয়?

ঘুষের টাকা কী করবে

প্রশ্ন (৭১০৯) : আমি সরকারি চাকরি করি। আমি শয়তানের ধোঁকায় পড়ে এক ব্যক্তি থেকে ৩ লক্ষ টাকা ঘুষ নিয়েছি। কিন্তু এখন আমার বুঝে আসছে, বিষয়টি অন্যায় হয়েছে। তাই আমি জানতে চাচ্ছি, এখন আমি কী করব?

কার কাছ থেকে ঘুষ নিয়েছে জানা না থাকলে করণীয় কী

প্রশ্ন (৭০৮৮) : আমার পরিচিত এক ব্যক্তি ট্রাফিক পুলিশে চাকরি করত। চাকরি করার সময় অনেক রিকশাওয়ালা, গাড়িওয়ালার কাছ থেকে ঘুষ নিয়েছে। এখন সে এটা থেকে তাওবা করতে চায়। শুনেছি, তাওবার জন্য ঘুষের টাকা নাকি মূল মালিকের কাছে পৌঁছে দিতে হয়। কিন্তু তার তো জানা নেই, কার কাছ থেকে নিয়েছে এবং কত নিয়েছে। তাহলে সে কী করবে?

এতিমকে দেওয়া টাকা কখন তার হাতে দিতে হবে

প্রশ্ন (৭০৫৯) : আমি একজন এতিম বালকের অভিভাবকত্ব করছি। সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। তাকে দেখতে এসে অনেকে আমার কাছে তার জন্য টাকা দিয়েছে। এ টাকাগুলো আমার কাছে আছে। আমি জানতে চাচ্ছি, এ টাকাগুলো কখন তার হাতে দিতে হবে?

একসাথে টাকা জমা করে লটারির মাধ্যমে নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭০৫৭) : আমরা দশ বন্ধু প্রতি মাসে এক হাজার টাকা করে জমা দিই। দুই মাস পরপর লটারি করা হয়। যার নাম উঠে সে সব টাকা নিয়ে যায়। তবে একবার যে টাকা নিবে সে সবার টাকা নেওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আর টাকা নিতে পারবে না। তবে তারও প্রতি মাসে টাকা জমা দিতে হবে। এটা কি জায়েয আছে?

একবার সেজদা দিয়ে পুনরায় সেজদার আয়াত পড়লে কি আবার সেজদা দিতে হবে

প্রশ্ন (৭০৫৬) : আমি কুরআন পড়ার সময় সেজদার আয়াত তেলাওয়াত করেছি। এরপর সেজদা দিয়েছি। সেজদা থেকে উঠে আবার সেজদার আয়াত তেলাওয়াত করেছি। আমার কি পুনরায় সেজদা দিতে হবে?