বিবিধ

বয়কট ইসলাম সমর্থন করে কি

প্রশ্ন (১০৭৯৩) : বর্তমানে অনেকেই দেখি ইসরাইলি পণ্য বয়কট করছে। জানতে চাচ্ছি, ইসলাম কি বয়কট সমর্থন করে?

দালাল ট্যাগ লাগানো কেমন

প্রশ্ন (১০৭৯২) : মতের অমিল পাওয়া গেলেই একদল লোক দালাল ট্যাগ লাগিয়ে দেয়। জানতে চাচ্ছি, মতের ভিন্নতার কারণে দালাল ট্যাগ লাগানো বৈধ হবে কি?

আল্লাহ লেখা হারাম রিলেশনের বস্তু কি করব

প্রশ্ন (১০৬৬৫) : আমার ইসলামের বুঝ আসার আগে হারাম রিলেশনে জড়িয়ে ছিলাম। তখন সেই মেয়ে আমাকে কিছু গিফট দিয়েছিল। বর্তমানে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। তার দেওয়া গিফটগুলো অন্যকে দিয়ে দিয়েছি। কিন্তু একটি গিফটে আল্লাহর নাম আছে। সেটা কাউকে দেওয়ার মত না। আবার ফেলেও দিতে পারছি না। এখন আমার করণীয় কী?

হিফজের উপযুক্ত না হলে অন্যত্র ভর্তির কথা বলা যাবে কি

প্রশ্ন (১০৬০৮) : আমার এক প্রতিবেশি তার ছেলেকে হিফজে ভর্তি করেছে। কিন্তু তার মেধা একেবারেই দুর্বল। সে হিফজ পড়ার উপযুক্তই নয়। সে আমার কাছে পরামর্শ চেয়েছে, তারসন্তানকে হিফজ পড়াবে নাকি অন্যত্র পড়াবে। আমি বলেছি, কিতাব বিভাগে ভর্তি করে দিতে। জানতে চাচ্ছি, এই পরামর্শ কি সঠিক হয়েছে?

রাসূল (সা.) কি ইহুদির মৃত্যুতে আফসোস করেছিলেন

প্রশ্ন (১০৬০৭) : একটি বইয়ে পেলাম, একবার এক ইহুদির লাশ দেখে রাসূল (সা.) আফসোস করলেন এবং কান্না করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা তাকে আগে দাওয়াত দিতে পারলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেত। জানতে চাচ্ছি, এ ঘটনা কোনো হাদিসে আছে কি?

মাদরাসায় পড়ানোর নিয়ত করে আদায় না করলে গুনাহ হবে কি

প্রশ্ন (১০৬০৫) : আমার মামা তার ছেলেকে মাদরাসায় পড়ানোর নিয়ত করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি তার ছেলেকে স্কুলে পড়াচ্ছেন। জানতে চাচ্ছি, এতে কি তার কোনো গুনাহ হবে?

ফুড পয়জনে মারা গেলে খাবারদাতা দোষী হবে কি

প্রশ্ন (১০৬০২) : আমি আমার জনৈক আত্মীয়কে খাবার দিয়েছিলাম। সেই খাবার আমরাও খেয়েছিলাম। কিন্তু তার ক্ষেত্রে ফুড পয়জন হয়। উক্ত কারণেই তার মৃত্যু হয়ে যায়। কিন্তু আমাদের কিছু হয়নি। জানতে চাচ্ছি, তার মৃত্যুর কারণে কি আমি দায়ী হব? আমার কি গুনাহ হবে?

দাঁড়িয়ে পেশাব করলে কি বাবা মার মুখে পড়ে

প্রশ্ন (১০৬০০) : আমাদের এলাকায় একটি কথা প্রচলিত যে, কেউ যদি দাঁড়িয়ে পেশাব করে তাহলে সেই পেশাব তার পিতা মাতার মুখে পড়ে। জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের বক্তব্য কী?