বিবিধ

অনৈসলামিক বই বিক্রি করা

প্রশ্ন (১১৫৭৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনলাাইনে বিভিন্ন ধরণের গল্পের বই, যেমন- রুপকথার গল্পের বই, ভুতের গল্পের বই, কৌতুকের বই ইত্যাদি বিক্রয় করা বা কোনো কোম্পানীর সাথে যুক্ত হয়ে এসব বিক্রয়ে সাহায্য করা কি ইসলামে হালাল?

আইডি কার্ডে ভুল জন্মতারিখ বসানো।

প্রশ্ন (১১৫৭৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বর্তমানে অধিকাংশ বাবা-মাকেই দেখা যায় সন্তানের ভবিষ্যতের স্কুলে ভর্তির জন্য অথবা চাকরির বয়সের সুবিধার জন‍্য কিংবা অন‍্যান‍্য সুযোগ সুবিধার জন্য সন্তানের জন্মনিবন্ধনে এবং ভোটার আইডিকার্ডে আসল জন্ম তারিখ উল্লেখ না করে ১ বা ২ বছর বয়স কমিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে এভাবে বয়স লুকানো বা গোপন করা কি জায়েয আছে?

কোনো হিন্দু ব্যক্তি হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললে জবাবে কি বলতে হবে?

প্রশ্ন (১১৫৬২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার একটি দোকান আছে। দোকানে সহযোগী হিসেবে দীর্ঘদিন যাবৎ এক হিন্দু কর্মচারী কাজ করে। আমার দেখাদেখি সেও হাঁচি দেওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ বলে। এখন তার হাঁচির জবাবে কি ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা যাবে?

বাসর ঘর সাজানো যাবে কি?

প্রশ্ন (১১৫৪৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাসর ঘর সাজানোর ক্ষেত্রে ফুল দিয়ে তাবুর মতো ‍উচু করে যে সাজানো হয়, ওভাবে সাজানো কি ঠিক আছে? ওভাবে সাজালে নাকি বিধর্মীদের মন্দিরের মত লাগে? বিষয়টি কি সঠিক? দয়া করে জানাবেন ।

স্বামী মারা গেলে কি মহিলাদের জন্য সাদা কাপড় পড়া আবশ্যক?

প্রশ্ন (১১৫৪৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,আমার জানার বিষয় হলো, আমাদের দেশ কোনো স্বামী মারা গেলে তাকে সাদা কাপড় পরিধান করতে বলা হয় । এ ব্যাপারে কুরআন-হাদিসের বিধান কি? দয়া করে জানাবেন।

স্ত্রী স্বামীর অবাধ্য হলেই কি স্বামী দাইয়্যূস হবে?

প্রশ্ন (১১৫৪০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্ত্রী মা শা আল্লাহ পর্দা করে। হাত মোজা পা মোজা ও পড়ে। কিন্তু হাত মোজা শুধু কবজি ঢাকে, আঙুল খোলা থাকে। বলে আঙুল খোলা রাখা নাকি জায়েয। তাকে বলার পরেও সে যদি উদাসীন থাকে তাহলে কি আমি দাইয়্যুস হব?

দ্রুত বিয়ে হওয়ার আমল

প্রশ্ন (১১৫৩৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বয়স ২৫ বছর। কিন্তু আমি এখনো অবিবাহিতা। আমার বিয়ের জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। আমি সাত সালাম, ইসমে আযম, সূরা ফুরকানের ৭৪ নং আয়াত পাঠ করি। আরো অনেক আমল করছি বিয়ের জন্য। প্রতিবেশীরা বলে, কালো জাদু করে নাকি আমার বিয়ে বন্ধ করে রাখা হয়েছে। জাদু নষ্ট করলে বিয়ে হবে নতুবা হবে না। বিষয়টা কি বাস্তব নাকি কুসংস্কার?

নেসাবের অধিকারী ঋণপ্রদানকারী ব্যক্তির কুরবানীর বিধান।

প্রশ্ন (১১৫৩৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার কাছে কুরবানীর নেসাব পরিমাণ সম্পদ ছিল। আমার কাছে এক ব্যক্তি ‍ধার চাওয়ার কারণে তাকে আমি সেই টাকা ধার দেই। এখন এই টাকা ছাড়া আমার কাছে নেসাব পরিমাণ কোনো সম্পদ নেই। এই টাকা সে আমাকে কুরবানীর ৬দিন পরে দিবে বলেছে। এমতাবস্থায় কি আমার উপর কুরবানী ওয়াজিব হবে? আমার পরিচিত একজন মুফতী সাহেব বলেছেন এমতাবস্থায় আমার উপর কুরবানী করা আবশ্যক নয়। উনার কথা কি সঠিক?

সন্তানকে দুধ পান করানোর সময়সীমা।

প্রশ্ন (১১৫৩০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সন্তানকে আড়াই বছরের পর দুধ পান করানো জায়েয আছে কি? দুধ পান করালে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো সমস্যা হবে?

ইসলামে সহশিক্ষার বিধান

প্রশ্ন (১১৫২৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মেয়েদের ক্লাসে পুরুষ শিক্ষকদের ক্লাস নেওয়া জায়েয আছে কি?(মেয়েরা পর্দা করে না)।

প্রাণীর ছবি আঁকার বিধান ।

প্রশ্ন (১১৫২৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন চিত্রশিল্পী। আমি বিভিন্ন দৃশ্য,গাছ-পালা, নদী-নালা ইত্যাদির ছবি আঁকি। কখনো মানুষ বা অন্যান্য প্রাণী্র ছবিও আঁকি।তো আমার জানার বিষয় হলো এই সমস্ত জিনিসের ছবি আঁকা কি জায়েয আছে?

ভালো কাজ না করার কসম করলে করণীয় কি?

প্রশ্ন (১১৫২৫) : আসসালমুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার স্বামীর নামাজ বা দ্বীনের ক্ষেত্রে কোনো আগ্রহ নেই। তাকে আমি সবসময়ই নামাযের কথা বুঝানোর চেষ্টা করি। দ্বীনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করি। জবাবে সে বলে, করবো। কিন্তু সে একদিন নামাজ পরে ফের দুদিন গ্যাপ দায়। নামাযের বিষয়ে আমি কিছু বললে সে বলবে সবসময় এক কথা ভালো লাগেনা। এই সব বিষয় নিয়ে আরো কিছু কারণে গতপরশু রাত্রে আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়। পরে আমি রাগের মাথায় ওকে বলি যে, আমি আর কোনোদিন এইসব বিষয়ে কোনো কথা বলবো না। আর আমি এ ব্যাপারে কসম দিয়ে ফেলি।এখন আমি মানসিকভাবে খুব অস্বস্তিতে আছি এই কসমের কারণে। আমি কিভাবে তাকে নামাযের কথা বলব? আমার কসমের কারণে তো আর বলতেও পারব না। বরং আমি আল্লাহর কাছে গুনাহগার হিসেবে গণ্য হবো। এখন আমি কিভাবে আল্লাহর কাছে এই বিষয়ে ক্ষমা প্রার্থনা করব আর ওকে কিছু না বলে কিভাবে দ্বীনের প্রতি উৎসাহী করব?

পোশাকের উপর নারীর ছবি সম্বলিত লেভেল লাগানোর বিধান।

প্রশ্ন (১১৫১৮) : আমাদের একটি পোশাকের গার্মেন্ট আছে। এতে মেয়েদের থ্রী-পিছ, ফ্রকসহ বিভিন্ন আইটেমের পোশাক তৈরি করা হয়। তো যারা এধরণের ব্যবসা করে, প্রায় সকলে তাদের পোশাকের গায়ে গার্মেন্টের নাম এবং এ কাপড়টি পরিহিতা একজন মেয়ের ছবি সম্বলিত একটি লেভেল লাগায়। আমার জানার বিষয় হল, নারীর ছবি সম্বলিত এধরনের লেভেল লাগানো কি জায়েয আছে? দয়া করে দলিলসহ জানাবেন।

মৃত ব্যক্তির পক্ষ থেকে রোযার ফিদইয়া দেওয়া সম্পর্কে

প্রশ্ন (১১৫০৫) : আমার দাদা গত বছর রমযানের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন। ফলে তার ছয়টি রোযা কাযা হয়ে যায়। ঐ অসুস্থতার মধ্যেই ঈদের তিন দিন পর তিনি মারা যান। মুহতারামের কাছে জানার বিষয় হল, রোযাগুলোর ফিদইয়া দিতে হবে?

পাওয়া মুরগির মালিকের সন্ধান না পাওয়া গেলে করণীয় কি?

প্রশ্ন (১১৪৯৮) : কিছুদিন আগে আমাদের মুরগির পালের সাথে অন্যের একটা মুরগি আমাদের বাড়িতে চলে আসে। আমি অনেক সন্ধান করেও তার মালিক খুঁজে পাইনি। মুরগিটি আমার খুব পছন্দ হয়েছে। তাই আমি তার ন্যায্য মূল্য সদকা করে তা লালন-পালনের জন্য রেখে দিই। এ ক্ষেত্রে আমার জন্য মুরগিটি লালন-পালনের জন্য রেখে দেওয়া কি জায়েয হবে?

কোনো ব্যাংকের নিকট দোকান ভাড়া দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১১৪৯৭) : ঢাকা এয়ারপোর্টের পাশে অবস্থিত কাওলা এলাকায় একটি মার্কেটে আমার দোকানের পজিশন আছে। বর্তমানে আমি তাতে ব্যবসা করছি। কিন্তু ব্যবসায় তেমন লাভ হচ্ছে না। তাই আমি তা ভাড়া দিয়ে দিতে চাচ্ছি। বিভিন্ন ইসলামী ব্যাংক ও জেনারেল ব্যাংক ভাড়া নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করছে। যেহেতু ব্যাংকগুলো সুদি লেনদেনের সাথে জড়িত তাই একজন মাওলানা সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন, সুদি ব্যাংকের কাছে ভাড়া দেওয়া তাকওয়ার খেলাফ আর ইসলামী ব্যাংকের কাছে ভাড়া দিলে কোনো সমস্যা নেই। আমার ভাই আলেম। আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, ইসলামী ব্যাংকের কাছে ভাড়া না দিয়ে সাধারণ দোকান ভাড়া দিতে।কারণ এসলামী ব্যাংকও সুদি লেনদেন করে থাকে। এখন আমি বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। সাধারণ ব্যাংক অথবা ইসলামী ব্যাংকের কাছে ভাড়া দেওয়া যাবে কি? মুফতী সাহেবের কাছে শরীয়তের আলোকে সমাধান চাচ্ছি।

কোনো মসজিদে মিম্বার না থাকলে কিভাবে খুতবা দিবে?

প্রশ্ন (১১৪৮৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি কোনো মসজিদে মিম্বার না থাকে তাহলে সেই মসজিদে কিভাবে খুতবা দিবে? আমাদের এলাকার মসজিদে একটা সোফার মত বসার সিট আছে । ঐখানে বসে খতিব সাহেব বয়ান করেন এবং খুতবা পড়েন । মসজিদ বানানোর পর থেকে সেটাই ব্যবহার করা হচ্ছে।

শয়তানের কুমন্ত্রণা থেকে কিভাবে বাঁচতে পারি?

প্রশ্ন (১১৪৭৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কর এবং কোরআন তেলাওয়াত করি। কিন্তু শয়তান আমার মনের ভিতর আল্লাহ তাঁর রাসূল (সাঃ)-কে নিয়ে বিভিন্ন ওয়াসওয়াসা সৃষ্টি করে। এমতাবস্থায় আমি কি করতে পারি? আমাকে এমন কিছু আমল দেন যেগুলো করলে শয়তান যেন এই ধরনের কোন ওয়াসওয়াসা মনের ভিতর দিতে না পারে। দয়া করে দলিলসহ উত্তর দিবেন।