তালাক বা বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স)

দুই বছর সম্পর্ক না থাকলে তালাক হবে কি

প্রশ্ন (৯১৩৭) : আমার এক আত্মীয়া তার স্বামীর নির্যাতনের শিকার হয়ে তার বাবার বাড়ি চলে এসেছে। বর্তমানে প্রায় দুই বছর হয়ে গিয়েছে, তার স্বামী তার কোনো খোঁজ খবর নেয় না। তাদের কোনো কোনো কথাবার্তাও হয় না। জানতে চাচ্ছি, তাদের বৈবাহিক সম্পর্ক কি বহাল আছে নাকি তালাক হয়ে গিয়েছে?

অনিচ্ছায় শর্ত পাওয়া গেলে কি তালাক হবে

প্রশ্ন (৯১২৮) : স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, এই শুক্রবারে আমি একটি কাজে ব্যস্ত থাকব। তুমি যদি উক্ত কাজে আমাকে ইচ্ছাকৃত ডিস্টার্ব কর তাহলে তুমি তালাক। শুক্রবারে স্বামী কাজে ব্যস্ত ছিল। পাশাপাশি তার মন খারাপ থাকায় স্ত্রী মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে স্বামী রেগে যায়। এতে তার কাজে কিছুটা ডিস্টার্ব হয়। জানতে চাচ্ছি, উক্ত কারণে তালাক হবে কি?

‘বোন সম্পর্কে বললে তালাক’ বললে তালাক হবে কি

প্রশ্ন (৯১২৬) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে লক্ষ্য করে বলল, তুমি যদি তোমার বোনের সম্পর্কে আমাকে কোনো কিছু বলল তাহলে তুমি তালাক। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক পতিত হবে কি?

‘এমনটা না হলে তালাক দিব’ বললে তালাক হবে কি

প্রশ্ন (৯১২৫) : আমার স্বামী প্রতিনিয়ত বলে, তুমি এমনটা না করলে তালাক দিব। দিনের ভিতরে কয়েকবার করেও এ কথা বলে। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি তালাক পতিত হবে?

সম্পর্ক শেষ বললে তালাক হবে কি

প্রশ্ন (৯০১২) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে যা, তোর সাথে আমার সম্পর্ক শেষ। এখন সে জানতে চাচ্ছে, তার এ কথার দ্বারা কোনো তালাক পতিত হয়েছে কি?

বিদেশ যেতে পারলে তালাক দিব বললে তালাক হবে কি

প্রশ্ন (৯০০১) : জনৈক ব্যক্তি বলেছে যে, আমি যদি বিদেশ যেতে পারি তাহলে বউকে তালাক দিব। বর্তমানে সে বিদেশে এসেছে। জানতে চাচ্ছি, তার স্ত্রী কি তালাক হয়ে যাবে?

ডিভোর্স পেপার স্ত্রী গ্রহণ না করলে তালাক হবে কি

প্রশ্ন (৮৯৯৩) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। কিন্তু তার স্ত্রী উক্ত পেপার গ্রহণ করেনি। বরং তা ফিরিয়ে দিয়েছে। সে জানতে চাচ্ছে, এক্ষেত্রে কি কোনো তালাক হবে?

স্মার্টফোন ব্যবহার না করার শর্তে তালাক পতিত হবে কি

প্রশ্ন (৮৭৮৪) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বলেছে, তুমি স্মার্টফোন ব্যবহার কর তাহলে এক তালাক। উক্ত নারী বাধ্য হয়ে স্মার্টফোন ব্যবহার করে। কারণ তার বাবা মা সবাই প্রবাসে। জানতে চাচ্ছি, উক্ত করণে তালাক পতিত হবে কি?

দুষ্টামি করে ছুটি দিলাম বললে তালাক হবে কি

প্রশ্ন (৮৭৭২) : আমি আমার স্ত্রীর সাথে দুষ্টামি করছিলাম। দুষ্টামির এক পর্যায়ে সে বলে, আমাকে ছুটি দিয়ে দাও, আমি আরেকজনকে বিয়ে করি। আমিও দুষ্টামি করে হাসতে হাসতে বলি, তোমাকে ছুটি দিলাম। যেখানে ইচ্ছা চলে যেতে পারব। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, তালাকের কোনো নিয়ত ছিল না।

তিন তালাকের পর সংসার করলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (৮৭৬৯) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিল। তারপর পুনরায় বিয়ে করে ঘরসংসার করতে থাকে। এখন সেই মহিলা তার স্বামীর সাথে থাকতে চাচ্ছে না। সে জানতে চাচ্ছে, এখন তার স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে তার কি ইদ্দত পালন করতে হবে? নাকি ইদ্দত পালন ছাড়াই অন্যত্র বিয়ে বসতে পারবে?

খুলা তালাকের পর বিয়ে ছাড়া থাকা যাবে কি

প্রশ্ন (৮৭৬৬) : স্ত্রী তার স্বামীর সাথে খুলা করেছে। খুলা তালাকের পর স্বামী স্ত্রী আবার একত্রে থাকতে চাচ্ছে। প্রশ্ন হল, একসাথে থাকতে হলে কি বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে কি?

‘চলে যা তোকে কে আটকাইছে’ বললে তালাক হবে কি

প্রশ্ন (৮৬৪৩) : স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী বলে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাই। স্বামী তখন বলে, চলে যা। তোকে কে আটকাইছে? এ কথা বলার সময় স্বামীর তালাকের কোনো নিয়ত ছিল না। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক হবে কি?

লিখিত তালাক দেওয়ার পর মুখে সংবাদ দিলে কয় তালাক হবে

প্রশ্ন (৮৬৩৬) : জনৈক ব্যক্তি কাজি সাহেবের মাধ্যমে তার স্ত্রীকে এক তালাক দিয়েছে। তালাকের নোটিশ পৌঁছার আগেই স্ত্রীকে ফোনে বলে, তোমাকে তালাক দিয়েছি। কয়েকদির পরেই নোটিশ পাবে। জানতে চাচ্ছি, এভাবে ফোনে বলার দ্বারা কয় তালাক পতিত হবে? উল্লেখ্য, নতুন কোনো তালাকের নিয়ত করেনি।