তালাক বা বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স)

গত মাসে তালাক দিয়েছিলাম মিথ্যা বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৯৭৯) : ঝগড়ার সময় স্ত্রীকে ভয় দেখানোর জন্য স্বামী বলে, গত মাসে তালাক তোকে তালাক দিয়েছিলাম। আসলে বাস্তবে স্বামী কোনো তালাক দেয়নি এবং বর্তমানে তালাক দেওয়ার কোনো ইচ্ছাও করেনি। বরং শুধু ভয় দেখাতে চেয়েছে। প্রশ্ন হল, এর দ্বারা কি তালাক পতিত হবে?

খোদার কসম অমুক কাজ করলে তালাক দিব বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৯৭৮) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, খোদার কসম, তুই অমুক কাজ করলে তোকে তালাক দিব। জানতে চাচ্ছি, এর দ্বারা কি কোনো তালাক হবে?

কাবিননামার শর্ত না পাওয়া গেলে তালাক পতিত হবে কি

প্রশ্ন (৯৯৭৫) : কাবিননামার ১৮ নং ধারায় শর্তসাপেক্ষে স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছিল। কিন্তু সে শর্তগুলো না পাওয়া যাওয়া সত্ত্বেও স্ত্রী নিজের উপর কোনো কারণ ছাড়া তালাক গ্রহণ করেছে। প্রশ্ন হল, উক্ত তালাক কি পতিত হবে?

কাবিন না হলেও কি তালাক হবে

প্রশ্ন (৯৯৭৪) : আমাদের বিয়েতে কাবিন করা হয়নি। বরং মৌখিকভাবে বিয়ে হয়। কিছুদিন আগে ঝগড়ার সময় আমার স্বামী আমাকে তালাক দেয়। জানতে চাচ্ছি, উক্ত তালাক কি হয়েছে? যেহেতু আমাদের কাবিন করা হয়নি।

ইশারা করলে কি তালাক হবে

প্রশ্ন (৯৯৭১) : ঝগড়ার সময় স্ত্রী তালাক চাইলে স্বামী শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। এতে কি তালাক হবে?

‘তালাক তালাক করে মাথা খাইস না’ বললে কয় তালাক হবে

প্রশ্ন (৯৯৬৮) : কিছুদিন আগে ঝগড়ার এক পর্যায়ে আমি আমার স্বামীর কাছে তালাক চাই। সে তখন বলে, তোর তালাক চাই? যা, দিলাম তালাক। তালাক তালাক করে মাথা খাইস না। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কয় তালাক পতিত হবে?

না জেনে তালাক দিয়ে বিয়ে করলে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৯৭৫৮) : আমার বাবা মা আমার অমতে আমাকে বিয়ে দেয়। তাই আমি আমার স্বামীকে কাজীর মাধ্যমে ডিভোর্স পেপার পাঠিয়ে দেই এবং আরেকজনকে বিয়ে করি। তখন আমার শরিয়তের বিধান জানা ছিল না যে তালাকের পর ইদ্দত পালন করতে হয়। বর্তমানে দ্বিতীয় স্বামীর ঘরে আমার এক সন্তান আছে। জানতে চাচ্ছি, আমার কি দ্বিতীয় বিয়ে শুদ্ধ হয়েছিল?

৬ মাস শারীরিক সম্পর্ক না থাকলে কি তালাক হয়ে যায়

প্রশ্ন (৯৭৪৮) : আমি আমার স্বামীর সাথেই থাকি। কিন্তু আমাদের মাঝে ৬ মাস যাবৎ কোনো শারীরিক সম্পর্ক হয়নি। অনেককে বলতে শুনি যে, দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না থাকলে তালাক হয়ে যায়। জানতে চাচ্ছি, আমাদের বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে কি?

মেয়েকে নিয়ে যান সংসার করব না বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৫৬৬) : জনৈক ব্যক্তি ঝগড়ার সময় শ্বশুরকে ফোন দিয়ে বলে, আপনার মেয়েকে নিয়ে যান। আমি তার সাথে আর সংসার করব না। এ কথা বলার সময় তার মনে তালাকের নিয়ত ছিল। প্রশ্ন হল, এ কথার দ্বারা কি তালাক পতিত হবে?

তালাক না দিয়ে তালাক দিয়েছি বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৫৬৩) : আমি আমার স্ত্রীকে তালাক দেইনি। কিন্তু তার পিতা মাতাকে ভয় দেখাতে বলি, আমি তাকে তালাক দিয়েছি। এ কথা বলার সময় আমি তালাকের নিয়তও করিনি। জানতে চাচ্ছি, এতে তালাক হবে কি?

কাগজে আমি বিয়ে করিনি লিখলে তালাক হবে কি

প্রশ্ন (৯৫৬১) : আমি পরিবারকে না জানিয়ে বিয়ে করি। আমা পরিবার সন্দেহ করায় আমাকে জিজ্ঞাসাবাদ করে। আমি অস্বীকার করে বলি, আমি বিয়ে করিনি। আমার কোনো স্ত্রী নেই। তারা এ কথা কাগজে লিখিয়ে আমার স্বাক্ষর নেয়। জানতে চাচ্ছি, এর দ্বারা কি আমার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে?

উকিল তিন তালাক লিখে দিলে কয় তালাক হবে

প্রশ্ন (৯৫৬০) : আমার স্ত্রীর সাথে ঝগড়া হওয়ায় সে তার বাবার বাড়ি চলে যায়। আমি উকিলের কাছে গিয়ে তাকে বলি তালানামা রেডি করতে। যাতে তাকে এক তালাকের কথা লিখতে বলি। কিন্তু সে তাতে তিন তালাকের কথা লিখে দেয়। আমি মনে করেছিলাম সে এক তালাকই লিখেছে তাই তালাকনামা আর দেখিনি। না দেখেই সাইন করে দেই। পড়ে দেখতে পাই সে তিন তালাক লিখেছে। জানতে চাচ্ছি, কয় তালাক পতিত হয়েছে? আমার নিয়ত এক তালাকই ছিল।