কাবিননামার ক্ষমতাবলে স্ত্রী নিজের উপর তালাক নিতে পারবে কি
প্রশ্ন (২৯৮৬) : আমার এক বন্ধুর একবছর আগে বিয়ে হয়। কাবিননামার ১৮নং ধারায় স্ত্রীকে তালাকের অধিকার দেওয়ার একটি অপশন আছে। আমার বন্ধু সেই কাবিননামা না পড়েই সাইন করে দেয়। তার অজ্ঞাতসারে কাজী সাহেব সেই ১৮নং ধারায় টিক চিহ্ন দিয়ে দেয়। কিছুদিন আগে তার স্ত্রী সেই ক্ষমতাবলে তাকে তালাক দেয়। প্রশ্ন হল, যেহেতু তালাকের অধিকার দেওয়ার কাজটি আমার বন্ধুর অগোচরে হয়েছে তাই সেই তালাক কি পতিত হয়েছে?