স্বামী-স্ত্রীর দাম্পত্যজীবন

হায়েজ অবস্থায় জোরপূর্বক সহবাস করলে স্ত্রীর গুনাহ হবে কি

প্রশ্ন (৫০২৩) : আমার হায়েজ অবস্থায় জোরপূর্বক আমার সাথে সহবাস করেন। আমি নিষেধ করা সত্ত্বেও তিনি আমাকে বাধ্য করেন। জানতে চাচ্ছি, উক্ত কারণে আমার গুনাহ হবে কি?

হায়েজ অবস্থায় জোরপূর্বক সহবাস করতে চাইলে কী করবে

প্রশ্ন (৫০১৪) : আমার স্বামীর চাহিদা অনেক। তিনি হায়েজ অবস্থায়ও আমার সাথে জোরপূর্বক সহবাস করেন। আমি নিষেধ করলেও তিনি মানেন না। জানতে চাচ্ছি, উক্ত ক্ষেত্রে আমার করণীয় কী?

স্বামী সন্তান না নিতে চাইলে করণীয় কী

প্রশ্ন (৫০১৩) : কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। আমি সন্তান নিতে ইচ্ছুক। কিন্তু আমার স্বামী এখনই সন্তান নিতে চাচ্ছেন না। জানতে চাচ্ছি, এহেন মুহূর্তে আমার করণীয় কী?

স্ত্রীর কাছে বিয়েপূর্ব প্রেম সম্পর্কে মিথ্যা বলা যাবে কি

প্রশ্ন (৪৮৭৮) : বিয়ের আগে শয়তানের ধোঁকায় পড়ে আমি প্রেম করেছিলাম। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করি। বর্তমানে আমি বিবাহিত। আমার প্রশ্ন হল, কখনো যদি আমার স্ত্রী আমাকে বিয়েপূর্ব প্রেম সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে মিথ্যা বলা যাবে কি? কারণ, সত্য বললে স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে।

ভিডিও কলের মাধ্যমে পরিতৃপ্ত হওয়া যাবে কি

প্রশ্ন (৪৮৪৮) : আমি প্রবাসী। আমি কি আমার স্ত্রীর সাথে ভিডিও কলের মাধ্যমে পরিতৃপ্ত হতে পারব? অর্থাৎ, তার সাথে উত্তেজনামূলক কথা বলে বা, তার নগ্ন শরীর দেখার মাধ্যমে?

বিয়েপূর্ব ব্যভিচার সম্পর্কে স্বামীকে জানানো কেমন

প্রশ্ন (৪৮৪৫) : শয়তানের ধোঁকায় পড়ে আমি বিয়ের আগে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। আমি সেই কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করেছি। আমার প্রশ্ন হল, বিয়েপূর্ব সেই ব্যভিচারের বিষয়টি আমি স্বামীকে জানাব কি না? না জানালে কি ধোঁকার আশ্রয় নেওয়া হবে?

দীর্ঘদিন একসাথে না থাকলে কি তালাক হয়ে যায়

প্রশ্ন (৪৮১৩) : আমার সাথে যোগাযোগ নেই প্রায় ১০ বছর যাবত। এ সময়ের মাঝে তিনি আমার কোনো খোঁজ খবর নেননি। তবে মৌখিক বা লিখিতভাবে তিনি আমাকে কোনো তালাকও দেননি। এখন তিনি আবার আমার সাথে ঘর সংসার করতে চাচ্ছেন। জানতে চাচ্ছি, দীর্ঘদিন একসাথে না থাকার কারণে কি তালাক হয়ে গিয়েছে? এখন একসাথে থাকার জন্য কি কোনো কিছু করতে হবে?

স্ত্রী পরকীয়া করলে করণীয় কী

প্রশ্ন (৪৬৯৮) : জনৈক ব্যক্তির স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিল। এমনকি উক্ত ছেলের সাথে বাড়ি থেকে বেরও হয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকেরা সেই মহিলাকে স্বামীর কাছে ফিরিয়ে দিয়ে যায়। উক্ত ঘটনার পর স্ত্রী ভালো হয়ে যাওয়ার জন্য তওবা করেছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে স্বামীর করণীয় কী? সে কি তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে?