বিয়ের বিধিবিধানসমূহ

ইদ্দতে বিয়ে করলে প্রথম স্বামীর জন্য হালাল হবে কি

প্রশ্ন (১১৪০৬) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে। একমাসের ভিতরে সেই নারীকে আরেক ব্যক্তি বিয়ে করেছে। তাদের মাঝে স্বামী স্ত্রী সুলভ আচরণও হয়েছে। পরবর্তীতে বিশেষ করণে সে তাকে তালাক দিয়েছে। জানতে চাচ্ছি, এই নারী প্রথম স্বামীর জন্য হালাল হবে কি?

পূর্ব বিবাহিতা হিন্দু নারী মুসলমান হয়ে বিবাহ করতে পারবে কি

প্রশ্ন (১১৩৭৫) : আমার এক বিবাহিতা হিন্দু বান্ধবীকে আমরা কয়েক বান্ধবী মিলে বুঝিয়ে মুসলমান বানায়। তার পরিবার এটা জানতে পেরে তার সাথে সম্পর্ক ছিন্ন করে। এখন আমি চাচ্ছি, আমার ভাইয়ের সাথে তাকে বিয়ে দিতে। জানতে চাচ্ছি, এটা বৈধ হবে কি?

নাম ঠিকানা লিখে সাইন করলে বিয়ে হবে কি

প্রশ্ন (১০৯৯১) : একটি ছেলে ও মেয়ে পরস্পরকে ভালোবাসে। তারা বিয়ের উদ্দেশ্যে একটি কাগজে নিজেদের নাম, বাবার নাম, ঠিকানা ও মোহরের পরিমাণ লিখে সাইন করেছে। সেখানে তাদের বন্ধুরা উপস্থিত ছিল। জানতে চাচ্ছি, তাদের বিয়ে কি হয়েছে? উল্লেখ্য, মৌখিকভাবে কোনো ইজাব কবুল হয় নাই।

জামাই বউ ডাকলে বিয়ে হয়ে যাবে কি

প্রশ্ন (১০৯৮৮) : প্রাপ্তবয়স্ক অনেক মানুষের সামনে কোনো নারী পুরুষ যদি পরস্পরকে জামাই বউ বলে সম্বোধন করে তাহলে কি বিয়ে সংঘটিত হয়ে যাবে?

ছেলের দুধ বোনকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (১০৯৮৬) : স্ত্রী মারা যাওয়ার পর ছেলে তার নানির দুধ পান করেছে। ছেলের খালা তার দুধ বোন হয়ে গিয়েছে। প্রশ্ন হল, ছেলের খালা তথা ছেলের দুধ বোনকে বিয়ে করা যাবে কি?