বিয়ের বিধিবিধানসমূহ

গ্রুপ চ্যাটিং-এ বিয়ে করলে তা শুদ্ধ হবে কি

প্রশ্ন (৫৮০৮) : আমাদের একটি ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ আছে। সেখানে প্রায় ৩০ জন ছেলে ও মেয়ে যুক্ত আছে। সেই গ্রুপে একদিন চ্যাটিং-এর সময় একটি মেয়ে আমার এক বন্ধুকে বিয়ের প্রস্তাব দেয়। আমার বন্ধুটি তা কবুল করে। তখন সেই চ্যাটিং-এ প্রায় ১০ জন ছেলে ও ৫ জন মেয়ে উপস্থিত ছিল। জানতে চাচ্ছি, তাদের এ বিয়ে কি শুদ্ধ হয়েছে?

খুতবা না দিলে কি বিয়ে হবে না

প্রশ্ন (৫৮০৬) : কিছুদিন আগে আমাদের এলাকার ইমাম সাহেব খুতবা দেওয়া ছাড়া একটি বিয়ে পড়ান। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানতে চাচ্ছি, খুতবা ছাড়া বিয়ে সহিহ হয় কি?

বিয়ে করার অনেক পর পুনরায় ‍বিয়ে-অনুষ্ঠান আয়োজন করা যাবে কি

প্রশ্ন (৫৭৯২) : ১০ বছর আগে আমি বিয়ে করি। কিন্তু তখন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তাই পরিবারের লোকেরা চাচ্ছে, এখন আমার বিয়ে অনুষ্ঠানের আয়োজন করতে। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?

রাসূল (সা.)-কে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৫৭৯১) : আমাদের গ্রামের এক ছেলে আর এক মেয়ে আল্লাহর রাসূল (সা.)-কে সাক্ষী রেখে বিয়ে করেছে। জানতে চাচ্ছি, তাদের বিয়ে কি শুদ্ধ হয়েছে? তারা কি এক সাথে থাকতে পারবে?

বিয়ের পর একত্রে না থেকে তালাক দিলে পুনরায় বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৫৭৬৩) : আমার চাচাত বোনের কিছুদিন আগে এক ছেলের সাথে বিয়ে হয়। কিন্তু তাদের মাঝে কোনো নির্জনবাস হয়নি। এর আগেই পারিবারিক সমস্যার কারণে স্বামী তাকে এক তালাক দিতে বাধ্য হয়। পরবর্তীতে চাচাত বোন এবং তার সাবেক স্বামী পালিয়ে গিয়ে পুনরায় বিয়ে করে। জানতে চাচ্ছি, তাদের বিয়ে শুদ্ধ হয়েছে কি?

তাবিজ করে মেয়েকে বিয়ে দিলে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৫৭৩৯) : আমাদের এলাকার এক মেয়ের বিয়ে তার পিতা মাতা ঠিক করে। কিন্তু মেয়ে সেই বিয়েতে সম্মত ছিল না। এ কারণে তার পিতা মাতা উক্ত মেয়েকে তাবিজ করে যেন সে এই বিয়েতে রাজি হয়ে যায়। পরবর্তীতে দেখা যায়, উক্ত মেয়ে রাজি হয় এবং বিয়ে হয়ে যায়। জানতে চাচ্ছি, এই বিয়ে শুদ্ধ হয়েছে কি? উল্লেখ্য, সেই মেয়ে এখন স্বামীর ঘর করছে।

শ্যালিকাকে বিয়ে করলে কি স্ত্রী তালাক হয়ে যায়

প্রশ্ন (৫৬৯৩) : আমাদের গ্রামের এক ব্যক্তি গোপনে তার শ্যালিকাকে বিয়ে করেছে। তার স্ত্রী এখনও তার সংসার করছে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি তার শ্যালিকাকে বিয়ে করার কারণে তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে?

দুইজন সাক্ষীর উপস্থিতিতে কাবিননামায় সাইন করলে বিয়ে হবে কি

প্রশ্ন (৫৫০৮) : জনৈক ব্যক্তি কাজি অফিসে গিয়ে দুইজন সাক্ষীর উপস্থিতিতে কাবিননামায় শুধু সাইন করে। মৌখিকভাবে কিছুই বলেনি। জানতে চাচ্ছি, এভাবে শুধু সাইন করার দ্বারা বিয়ে শুদ্ধ হবে কি?

তালাকের ব্যাপারে সন্দেহ থাকলে কোনো নারীকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৫৩৯৫) : জনৈক ব্যক্তি এক নারীকে বিয়ে করতে চাচ্ছে। উক্ত নারী বিবাহিত। তবে তার স্বামীর সাথে তার পাঁচ বছর যাবত কোনো সম্পর্ক ও যোগাযোগ নেই। তার স্বামী তাকে তালাক দিয়েছে কিনা বিষয়টি স্পষ্টও নয়। প্রশ্ন হল, উক্ত নারীকে সে বিয়ে করতে পারবে কি?