বিয়ের বিধিবিধানসমূহ

ইচ্ছার বিরুদ্ধে কবুল বললে বিয়ে হবে কি

প্রশ্ন (৭৯৭৮) : আমার পিতা কিছুদিন আগে এক ব্যক্তির সাথে আমার বিয়ে ঠিক করে। আমি এই বিয়েতে সম্মত ছিলাম না। কিন্তু পিতার মান সম্মানের কথা ভেবে ইচ্ছার বিরুদ্ধে কবুল বলি। জানতে চাচ্ছি, উক্ত বিয়ে কি সংঘটিত হয়েছে?

শাশুড়িকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৭৯৪৫) : জনৈক ব্যক্তির স্ত্রী ও শ্বশুর একসাথে এক্সিডেন্টে মারা গিয়েছে। এখন ঐ লোক কি তার শাশুড়িকে বিয়ে করতে পারবে?

যিহারের কাফফারা আদায়ের পূর্বে সহবাস করা যাবে কি

প্রশ্ন (৭৮৯৪) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে যিহার করেছে। এখন সে কাফফারা আদায় করতে চায়। তার প্রশ্ন হল, কাফফারা আদায়ের পূর্বে স্ত্রীর সাথে মিলন করতে পারবে কি?

ইজাব-কবুল না করে শুধু কাবিননামায় লেখার দ্বারা কি বিবাহ হয়

প্রশ্ন (৭৬৯৬) : আমার এক বন্ধু লুকিয়ে বিবাহ করেছে। কাজী এনে শুধু কাবিননামা পূরণ করেছে। কিন্তু মৌখিকভাবে কোন ইজাব-কবুল করেনি। তার কি বিবাহ সহিহ হয়েছে?

স্ত্রীকে নিজের বাড়ি আনতে না পারলে কি তার খোরপোষ দিতে হবে

প্রশ্ন (৭৬১৯) : আমার বিয়ে হয়েছে দুই মাস। কিন্তু আমাদের বাড়িতে আনার পরিবেশ নেই দেখে তাকে আনতে পারছি না। তাই সে তাদের বাড়িতেই রয়েছে। এখন কি আমার তাকে খরচাদি দিতে হবে?

মোবাইলে বিবাহের বিধান কী

প্রশ্ন (৭৩৭৯) : কিছুদিন আগে আমার এক বোনের বিয়ে হয়েছে। ছেলে বিদেশে থাকে। তাই বিয়েটি মোবাইলে হয়েছে। বিয়ের সময় এখানেও সাক্ষী ছিল এবং ওখানেও সাক্ষী ছিল। মোবাইলে খুব স্পষ্টভাবে শোনা গিয়েছিল। এখন আমার প্রশ্ন হলো, এভাবে বিয়ে হয়েছে কি না?

বিবাহিত নারী নিজ থেকে অন্য পুরুষকে বিবাহের প্রস্তাব দিতে পারবে কি

প্রশ্ন (৭২৮১) : আমার স্বামীর সাথে আমার মনোমালিন্য হয় সবসময়। তাই আমি আর তার সাথে থাকতে চাচ্ছি না। অপরদিকে একজন পুরুষ সম্পর্কে আমি জানতে পেরেছি যে, লোকটি অনেক ভাল। তাই আমি তাকে বিয়ে করতে চাচ্ছি। এখন আমি কি নিজ থেকে ঐ পুরুষ লোকটিকে প্রস্তাব দিতে পারব?

ইমুতে বিয়ে হওয়ার পর সন্তান জন্ম নিলে সে সন্তানের হুকুম কী হবে

প্রশ্ন (৭২৬৯) : জনৈক ব্যক্তি বিদেশ থেকে ইমুর মাধ্যমে বিয়ে করেছে। পরবর্তীতে তাদের একটি সন্তানও হয়েছে। এখন সে জানতে পেরেছে, তার বিয়ে সহিহ হয়নি। তাহলে তার সন্তানের হুকুম কী হবে?