বিবাহ ও পারিবারিক জীবন সংক্রান্ত

যৌতুক নেওয়া যাবে কি

প্রশ্ন (৩২৯০) : আমাদের অঞ্চলে বিয়ের সময় স্ত্রীর পরিবারের পক্ষ থেকে স্বামীকে বিশাল অংকের যৌতুক দিতে হয়। এ ব্যাপারে ইসলাম কী বলে?

যৌতুক দেওয়ার শর্তে বিবাহ করলে বিবাহ সহিহ হবে কি

প্রশ্ন (৩২৮৯) : শুনেছি, যৌতুক নেওয়া জায়েয নেই। কিন্তু আমি আমাদের এলাকার প্রচলন অনুযায়ী যৌতুক নিয়ে বিবাহ করেছি। আমি তখন জানতাম না যে, যৌতুক নেওয়া জায়েয নেই। এখন আমি জানতে চাই, আমি যে যৌতুক নিয়ে বিবাহ করেছি, আমার বিবাহ কি শুদ্ধ হয়েছে?

মহর নির্ধারণ না করে স্বামী মারা গেলে স্ত্রী কি মীরাস পাবে

প্রশ্ন (৩২৭২) : আমার এক বন্ধু মহর নির্ধারণ না করেই বিবাহ করেছে। কিন্তু বিয়ের দিন বিবাহ সম্পন্ন হওয়ার পর বিদ্যুতের তারের সাথে লেগে ওখানেই মৃত্যুবরণ করে। এখন তার স্ত্রী কি তার কাছ থেকে মীরাস লাভ করবে? তাদের সাথে কিন্তু সহবাসও হয়নি।

মহর নির্ধারণ না করেই যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী কি মহর পাবে

প্রশ্ন (৩২৬৫) : জনৈক ব্যক্তি বিবাহের সময় মহর নির্ধারণ করেনি। অতঃপর স্ত্রী সহবাসের পূর্বেই মৃত্যুবরণ করেছে। এখন তার স্ত্রী কি মহর পাবে? পেলে কী পরিমাণ পাবে?

নির্জনবাসের পূর্বে স্বামীর মৃত্যু হলে স্ত্রী মহর পাবে কি

প্রশ্ন (৩২৫১) : আমাদের এলাকায় একটি বিবাহ হয়েছে। বিবাহের পর কণেকে উঠিয়ে নেওয়ার সময় গাড়ি এক্সিডেন্টে বর মারা যায়। এখন কি এই বর থেকে ঐ কণে মহর লাভ করবে? উল্লেখ্য, তাদের মাঝে কখনো নির্জনবাসও হয়নি।

হিল্লা বিয়ে সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

প্রশ্ন (৩২৪২) : অনেক সময় দেখা যায় কেউ তার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেললে তাকে আবার ফেরত নেওয়ার জন্য হিল্লা বিয়ে করে থাকে। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?

স্বামীকে কি সেজদা করতে বলা হয়েছে

প্রশ্ন (৩২৩৮) : আমি শুনেছি, হাদিস শরিফে স্বামীকে সেজদা করতে বলা হয়েছে। অথচ আমরা তো জানি, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না। তাহলে হাদিসে কীভাবে স্বামীকে সেজদা করতে বলা হয়েছে?

তালাক দেওয়ার শর্তে দ্বিতীয় স্বামীর কাছে বিবাহ দেওয়া কি বৈধ

প্রশ্ন (৩২৩৪) : তিন তালাক দেওয়ার পর কোন স্বামী যদি তার সাবেক স্ত্রীকে দ্বিতীয় কারও কাছে তালাক দেওয়ার শর্তে বিবাহ দেয় তাহলে এ কাজটি কেমন হবে?

তিন হায়েয পার হয়ে গেলে কি স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে

প্রশ্ন (৩২২৭) : আমার বন্ধু তার স্ত্রীকে এক তালাকে রজয়ী প্রদান করেছিল। এরপর তার স্ত্রীর তিন হায়েয পার হয়ে যায়। এখন সে তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাচ্ছে। সে কি তা পারবে?

তালাকের সর্বোত্তম পদ্ধতি কোনটি

প্রশ্ন (৩২২৫) : আমার এক ফ্রেন্ড তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে জানতে চাচ্ছে, কোন পদ্ধতিতে তালাক দেওয়া সর্বোত্তম হবে?

তালাকে রজয়ীর ইদ্দতরত অবস্থায় স্বামী সহবাস করে ফেললে কী হুকুম হবে

প্রশ্ন (৩২২৩) : এক লোক তার স্ত্রীকে এক তালাকে রজয়ী প্রদান করেছে। স্ত্রী তার ঘরে ইদ্দত পালন করছিল। এমতাবস্থায় সে তার স্ত্রীর সাথে জোর করে সহবাস করে ফেলে। এখন তাদের করণীয় কী?