ব্যক্তি পরিবার ও সমাজ

দুধ বোন হওয়ার সম্ভবনা থাকা সত্ত্বেও চাচাতো বোনকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (১৫০১) : চাচাতো বোনের সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে। কিন্তু আমার মা দাবি করে বসেন যে, তিনি আমার চাচাতো বোনকে দুধ পান করিয়েছেন। অথচ এ ব্যাপারে তার কোনো সাক্ষী নাই। এমতাবস্থায় আমার চাচাতো বোনকে বিয়ে করা আমার জন্য বৈধ হবে কি?

দুধ পানের সর্বোচ্চ বয়স কত

প্রশ্ন (১৪৯৮) : আমার বাচ্চার বয়স দেড় বছর। আমি একজন আলেমকে দুধ পানের সর্বোচ্চ বয়স সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন আড়াই বছর পর্যন্ত দুধ পান করানো যায়। এ ব্যাপারে কি কোনো রেফারেন্স আছে?

স্বামী কাদিয়ানী হয়ে গেলে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকবে কি

প্রশ্ন (১৪৮৩) : আমাদের এলাকার এক ব্যক্তি কাদিয়ানী হয়ে গিয়েছে। তার পরিবারের লোকেরা তাকে বুঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে ঠিক হয়নি। এখন আমার প্রশ্ন হলো, স্বামী কাদিয়ানী হয়ে যাওয়ার কারণে তার স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে কি?

বৈপিত্রেয় বোনের মেয়ের মেয়েকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (১৪৮২) : আমার মামাতো ভাই কিছুদিন আগে তার বৈপিত্রিয় বোনের মেয়ের মেয়েকে অর্থাৎ বৈপিত্রেয় বোনের নাতনীকে বিয়ে করেছে। আমাদের এলাকার একজন আলেম বললেন, এ বিয়ে বৈধ হয়নি। আমার প্রশ্ন হলো, ঐ আলেম সাহেবের বক্তব্য কি সঠিক? যদি সঠিক হয়ে থাকে তাহলে এখন করণীয় কী?

পিতা মাতার সাথে কথা বন্ধ করা কেমন গুনাহ

প্রশ্ন (১৪৭৩) : আমাদের এলাকার এক ব্যক্তির পিতা মাতার সাথে কোনো এক কারণে ঝগড়া হয়। যার কারণে সে পিতা মাতার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। পিতা মাতার সাথে কথা বন্ধ করে দেওয়া কেমন গুনাহ?

বিবাহিত হয়ে নিজেকে অবিবাহিত দাবী করলে কি স্ত্রী তালাক হয়ে যায়

প্রশ্ন (১৪৬৮) : আমার এক বন্ধু এক প্রাইভেট ফার্মে চাকরী নেওয়ার সময় বলেছে সে অবিবাহিত। অথচ সে বিবাহিত। অপর এক ব্যক্তি বলল, এই মিথ্যা কথা বলার কারণে তার স্ত্রী তালাক হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, ঐ ব্যক্তির কথা কি সঠিক? আমার বন্ধুর স্ত্রী কি তালাক হয়ে গেছে?

কোনো বাচ্চার আপন পিতা বাচ্চার দুধমাকে বিয়ে করতে পারবে কি

প্রশ্ন (১৪৬৫) : আমাদের এলাকার একটি বাচ্চা জন্মগ্রহণ করার পর তার মা মারা যায়। এ কারণে তার খালা তাকে দুধ পান করায়। কিছুদিন পর বাচ্চার খালু মারা যাওয়ার পর বাচ্চার আপন পিতা তার খালাকে বিয়ে করে। এখন আমার প্রশ্ন হলো, শরিয়তের দৃষ্টিতে এই বিয়ে কি বৈধ হয়েছে?

ইনশাআল্লাহ বলে তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (১৪৬৪) : আমাদের এলাকার এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে বলে: ইনশাআল্লাহ তুই তালাক। এ কথা অন্যরা শুনে তাকে তার স্ত্রী ছেড়ে দিতে বলছে। কিন্তু সে বলে যে, আমি জানি, ইনশাআল্লাহ বলে তালাক দিলে তালাক হয় না। তাই আমার স্ত্রী তালাক হয়নি। এখন প্রশ্ন হলো, তার কথা কি সঠিক? এই ব্যক্তির স্ত্রী কি তালাক হয়ে যাবে?

লুকিয়ে বিয়ে করলে কি বিয়ে হবে

প্রশ্ন (১৪৬২) : আমার এক বন্ধু এক মেয়েকে ভালোবাসে। তারা উভয়ই প্রাপ্তবয়স্ক। সে এবং ঐ মেয়ে পরিবারকে না জানিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে। আমি ও আমার এক বন্ধু সাক্ষী ছিলাম। আমার প্রশ্ন হলো, এভাবে পরিবারকে না জানিয়ে তাদের এই বিয়েটা কি বৈধ হয়েছে? তারা কি একসাথে ঘর সংসার করতে পারবে?

মুরতাদ স্বামী স্ত্রী এক সাথে মুসলমান হলে তাদের বিবাহের বিধান কী হবে

প্রশ্ন (১৪৩৮) : আমাদের এলাকার এক ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে স্ত্রীসহ কাদিয়ানী হয়ে যায়। আলেমদের একটি দল সংবাদ পেয়ে তাদের কাছে যান এবং বিভিন্নভাবে বুঝান। ফলে তারা পুনরায় ইসলাম গ্রহণ করে। আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে তাদের পূর্বের বিবাহ কি বহাল থাকবে?

ওলিমার দাওয়াতে যদি গুনাহের কাজ চলে তাহলে তাতে অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪৩৩) : আমার এক আত্মীয় ওলিমার দাওয়াত দিয়েছে। সেখানে গিয়ে দেখি, বিভিন্ন ধরনের গুনাহের কাজ হচ্ছে। আমি ভিতরে না ঢুকেই চলে আসি। এতে তিনি মনঃক্ষুন্ন হন। আমার প্রশ্ন হলো, এসকল ক্ষেত্রে করণীয় কী? গুনাহের কাজ চললেও কি ওলিমাতে অংশগ্রহণ করা যাবে?

স্বামী তালাকের বিনিময়ে প্রদত্ত মোহর ফেরত নিতে পারবে কি

প্রশ্ন (১৪৩১) : আমার এক বোনের স্বামী তার উপর জুলুম অত্যাচার করে। সে সহ্য করতে না পেরে তার স্বামীর কাছে তালাক চায়। স্বামী এইমর্মে তালাক দিতে রাজি হয় যে, তাকে তার মহরের সম্পূর্ণ টাকা ফিরিয়ে দিতে হবে। আমার বোন এতে সম্মত হলে তার স্বামী তাকে তার মহর ফিরিয়ে দেওয়ার শর্তে এক তালাক দেয়। আমার প্রশ্ন হলো, তার স্বামীর জন্য তালাকের বিনিময়ে মহর ফিরিয়ে নেওয়া বৈধ হয়েছে কি?

শ্বশুর বাড়ি থেকে গিফট পেলে তা মোহর হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (১৪২৯) : আমি আমার স্বামীর বড় ভাইয়ের পক্ষ থেকে বিয়ের সময় কিছু অলংকার গিফট পেয়েছি। আমার ভাবি নিজে আমাকে তা দিয়ে বলেছেন, এগুলো তোমার জন্য গিফট। কিন্তু পরবর্তীতে আমার স্বামী বলেন যে, ঐ অলংকারগুলো মোহর হিসেবে আমাকে দেওয়া হয়েছে। এখন জানার বিষয় হলো, আমার স্বামী সেগুলো মোহর হিসেবে গণ্য করতে পারবেন কি?

বিয়ের পর স্ত্রীর সাথে মিলন না হলেও কি শাশুড়িকে বিয়ে করা হারাম হয়ে যায়

প্রশ্ন (১৪২৭) : বিয়ের পর স্ত্রীর সাথে যদি শারীরিক কোনো সম্পর্ক না হয়, তাহলেও কি শাশুড়ি মাহরামের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং তাকে বিয়ে করা হারাম হয়ে যায়? নাকি স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হওয়া জরুরি?

স্ত্রীর কোনো কথার সাথে তালাককে সম্পৃক্ত করা হলে স্ত্রী যদি সেই কথা বলে ফেলে তাহলে তালাক হবে কি

প্রশ্ন (১৪১৫) : যায়েদ ও তার স্ত্রী সর্বদা ঝগড়া করে। ঝগড়া হলেই স্ত্রী বলে, আমাকে ছেড়ে দাও। এটি তার অভ্যাসে পরিণত হয়েছে। একদিন ঝগড়ার সময় স্ত্রী ঐ কথা বললে যায়েদ বলে আবার যদি তুমি কখনো ঐ কথা বল তাহলে তুমি তালাক। পরবর্তীতে তার স্ত্রী অনিচ্ছাকৃতভাবে সে কথা বলে ফেলে। প্রশ্ন হলো, এর দ্বারা কি তালাক পতিত হয়ে যাবে? হলে কয় তালাক?

বিয়ের ৩ মাসের মধ্যে স্ত্রী যদি সন্তান প্রসব করে তাহলে তার নসব স্বামী থেকে সাব্যস্ত হবে কি

প্রশ্ন (১৪০৪) : আমাদের গ্রামের একটি ছেলে ও মেয়ের মাঝে অবৈধ সম্পর্ক ছিল। পরিবারের লোকেরা জানতে পেরে দুইজনকে বিয়ে করিয়ে দেয়। বিয়ের ৩ মাসের মাথায় মেয়েটি একটি সন্তান প্রসব করে। আমার প্রশ্ন হলো, এই সন্তানটির নসব কি ঐ ছেলে থেকে সাব্যস্ত হবে?