ব্যক্তি পরিবার ও সমাজ

কিরামান কাতেবীনদেরকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে কি

প্রশ্ন (২৭৯৫) : আমার এক বন্ধু কিছুদিন আগে পালিয়ে বিয়ে করে। তাকে জিজ্ঞাসা করলাম বিয়েতে সাক্ষী কে ছিল? সে বলল, কিরামান কাতেবীনদেরকে সাক্ষী রেখে বিয়ে করেছি। আমি জানতে চাচ্ছি, কিরামান কাতেবীনদেরকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হয় কি?

গালির বিপরীতে কোনো মুসলমানকে গালি দেওয়া যাবে কি

প্রশ্ন (২৭৯৪) : কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে আমার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে আমাকে গালি দেয়। আমি তাকে পাল্টা গালি দিতে গেলে আমার বড় ভাই বলেন, গালি দেওয়া বৈধ নয়। প্রশ্ন হল, আমার ভাইয়ের বক্তব্য কি সঠিক?

কাজী সাহেবকে সাক্ষী বানানো যাবে কি

প্রশ্ন (২৭৯৩) : কিছুদিন আগে আমার এক বন্ধু পরিবারের অসম্মতিতে বিয়ে করে। সাক্ষী হিসেবে আমি একাই ছিলাম। আর কাউকে পাওয়া যায়নি তাই কাজী সাহেবকেই দ্বিতীয় সাক্ষী বানিয়ে বিয়ে পড়ানো হয়। কাজী সাহেব নিজেই বিয়ে পড়ান। জানার বিষয় হল, এই বিয়ে কি শুদ্ধ হয়েছে?

একজন সাক্ষীর মাধ্যমে বিয়ে হবে কি

প্রশ্ন (২৭৯১) : আমি একটি মেয়েকে ভালোবাসতাম। কিছুদিন আগে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। আমাদের বিয়ের সময় শুধু একজন সাক্ষী উপস্থিত ছিল। আরেকজন সাক্ষীর ব্যবস্থা আমরা করতে পারিনি। আমি জানতে চাচ্ছি, একজন সাক্ষীর মাধ্যমে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কি?

ভাইদের পারস্পরিক সম্পর্ক ভালো না হলে কিভাবে তা সুন্দর করা যায়

প্রশ্ন (২৭৫৮) : আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক ভালো নয়। দীর্ঘ দিন যাবত তার সাথে আমার কথাবার্তা নেই। আমি চাচ্ছি, তার সাথে আমার সম্পর্ক সুন্দর করে নিব। এই বিষয়টি আমি কীভাবে করতে পারি? দয়া করে পরামর্শ দিয়ে উপকৃত করবেন।

পরপুরুষকে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে কি

প্রশ্ন (২৭৫০) : আমার আগে একবার বিয়ে হয়েছে। কিন্তু দুর্ভার্গক্রমে তা ভেঙ্গে গিয়েছে। এখন আমার পরিবার আর আমার বিয়ে নিয়ে ফিকির করে না। আমি জানতে পেরেছি, আমাদের পাশের গ্রামে এক জন ভালো লোক আছে। আমি কি তাকে প্রস্তাব দিতে পারব?

যুদ্ধক্ষেত্রে কি কোন মানবাধিকার রয়েছে

প্রশ্ন (২৭৪৩) : বর্তমানে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে চলছে। এ জন্য দেখা যায় যুদ্ধে যারা দুর্বল শক্তি তারা খাদ্য বস্ত্র সহ বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে আছে। আমি জানতে চাচ্ছি, যুদ্ধক্ষেত্রে মানবাধিকার সম্পর্কে ইসলাম কী বলে?

স্বামীর অনুমতির সাথে তালাককে শর্তযুক্ত করলে তালাক হবে কি

প্রশ্ন (২৭১২) : আমার নাম সালমা। গতকাল আমার স্বামীর সাথে আমার পরিবার নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আমার স্বামী বলেন, তুমি যদি আমার অনুমতি ছাড়া তোমার পিতা-মাতার সাথে কথা বল তাহলে তুমি তালাক। এখন পারিবারিকভাবে ঝগড়া মিটে গিয়েছে, তাই আমার স্বামী আমাকে বলেছেন যে, আমি তোমাকে তোমার পিতা-মাতার সাথে কথা বলতে নিষেধ করেছিলাম। এখন আবার অনুমতি দিলাম। এখন থেকে তুমি তোমার পিতা-মাতার সাথে কথা বলতে পার। আমি জানতে চাচ্ছি, তিনি যে তার অনুমতির সাথে তালাককে শর্তযুক্ত করেছিলেন তা কি এখনো বহাল আছে, নাকি বাতিল হয়ে গিয়েছে?

স্বামী মারা গেলে কোন ইদ্দত পালন করবে

প্রশ্ন (২৭১১) : আমার নাম হাজেরা বেগম। আমার স্বামী কিছুদিন আগে আমাকে এক তালাকে রজঈ প্রদান করেন। আমি ইদ্দত পালনরত ছিলাম। এর কিছুদিন পর তিনি ইন্তেকাল করেন। আমার জানার বিষয় হল, আমি তো তালাকের ইদ্দত পালন করছিলাম। এখন আমি কি সেই ইদ্দতই পূর্ণ করব? নাকি স্বামীর ইন্তেকালের কারণে নতুন করে চার মাস দশদিন ইদ্দত পালন করব?

স্ত্রী পরকীয়া করলে কি তালাক হয়ে যায়

প্রশ্ন (২৭১০) : আমার এক বন্ধুর স্ত্রী কিছুদিন আগে অন্য আরেক ব্যক্তির সাথে পালিয়ে যায়। তার স্ত্রীর পরিবারের লোকেরা স্ত্রীকে নিয়ে এসে আবার আমার বন্ধুর কাছে ফিরিয়ে দেয়। স্ত্রীও তওবা করে অনুতপ্ত হয়। এখন আমার বন্ধু জানতে চেয়েছেন যে, তার স্ত্রী অন্য লোকের সাথে চলে যাওয়ার কারণে কি তালাক হয়ে গেছে? তারা কি পুনরায় ঘর সংসার করতে পারবে?

মসজিদের আজান নবজাতকের কানে আজান দেওয়ার স্থলাভিষিক্ত হবে কি

প্রশ্ন (২৭০৬) : কিছুদিন আগে আমার একটি কন্যা সন্তান হয়। আমি তার কানে আজান দেওয়ার আগেই এলাকার মসজিদে আজান হয়ে যায়। মসজিদের আজান হয়ে যাওয়ার কারণে আমি সেই আজানটিকেই নবজাতকের কানে আজান দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট মনে করি। ফলে তার কানে আর আজান দেওয়া হয়নি। প্রশ্ন হল, আমার উক্ত কাজটি কি সঠিক হয়েছে?

বায়েন তালাকের ইদ্দতে স্ত্রীকে পুনারায় বিয়ে করা যাবে কি

প্রশ্ন (২৭০২) : আমাদের এলাকার এক ব্যক্তি তার স্ত্রীকে বায়েন তালাক দেয়। স্ত্রীর ইদ্দত চলাকালীন সে পুনরায় তার স্ত্রীকে বিয়ে করে নেয়। এলাকার কিছু বয়স্ক লোক বললেন, এই বিয়ে সহিহ হয়নি। কারণ ইদ্দতের মাঝে বিয়ে করা জায়েয নেই। লোকটি জানতে চাচ্ছে, তার উক্ত বিয়ে কি সহিহ হয়েছে?

প্রশ্নের জবাবে তালাক শব্দ উচ্চারণ করলে কি তালাক হয়

প্রশ্ন (২৭০১) : কিছুদিন আগে আমার মামা ও মামির মাঝে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মামা মামিকে এক তালাক দেন। আমার আম্মা মামাকে জিজ্ঞাসা করেন যে, তুই তোর বউকে কী বলেছিস? আমার মামা বলে, ও তালাক। আমার মামির বাড়ির লোকেরা যখন মামাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন তখনও তিনি এভাবে জবাব দেন। এমনকি যারাই মামাকে জিজ্ঞাসা করেছেন, তাদেরকেই এভাবে উত্তর দিয়েছেন। আমার প্রশ্ন হল, এভাবে বলার দ্বারা কি একাধিক তালাক পতিত হয়েছে?

ছোট বোনের দুধ মাকে বড় ভাই বিয়ে করতে পারবে কি

প্রশ্ন (২৬৯২) : আমার স্ত্রী কিছুদিন আগে দুই সন্তান রেখে মারা গেছে। আমি চাচ্ছি আমার সন্তানদের দেখাশোনার জন্য একজন বিধবা মহিলাকে বিয়ে করতে। যে বিধবা মহিলার সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে, সে আবার আমার ছোট বোনকে দুধ পান করিয়েছে। আমার প্রশ্ন হল, সেই মহিলাকে বিয়ে করা আমার জন্য বৈধ হবে কি?

কথার সাথে তালাক শর্তযুক্ত করলে মেসেজের মাধ্যমে তা পতিত হবে কি

প্রশ্ন (২৬৮৯) : আমার এক বন্ধু তার স্ত্রীকে বলেছে যে, তুমি যদি তোমার ভাইয়ের সাথে কথা বল তাহলে তুমি তালাক। কিছুদিন পর বিশেষ এক প্রয়োজনে তার স্ত্রী তার ভাইকে মোবাইলে মেসেজ পাঠায়। কিন্তু তার সাথে কোনো কথা হয়নি। এখন প্রশ্ন হল, শুধু মেসেজ পাঠানোর দ্বারা কি তালাক পতিত হয়ে গেছে?