ব্যক্তি পরিবার ও সমাজ

গরুর সাত ভাগের এক ভাগে ওলীমার নিয়ত করা যাবে কি

প্রশ্ন (৪১৫৪) : আমি কুরবানীর আগে বিবাহ করতে ইচ্ছুক। আমি চাচ্ছি, আমাদের কুরবানীর গরুর সাত ভাগের এক ভাগে ওলীমার নিয়ত করব। জানতে চাচ্ছি, এই নিয়ত বৈধ হবে কি? এ কারণে অন্য শরিকদের কুরবানীতে কোনো সমস্যা হবে কি?

আমি তালাক দিলাম, তালাক, তালাক, তালাক, এভাবে কয় তালাক হবে

প্রশ্ন (৪১৩৭) : আমি প্রবাসে থাকি। আমার স্ত্রী আমার কথা শুনে না। তাই আমার শাশুড়ির মাধ্যমে তাকে সতর্ক করতে শাশুড়িকে ফোন দেই। কিন্তু তিনিও তার মেয়ে সাপোর্ট করেন। তাই রাগের মাথায় এভাবে বলি, আপনার মেয়ে তালাক, তালাক তালাক, তালাক। জানতে চাচ্ছি, এভাবে বললে কয় তালাক পতিত হবে হবে?

হিন্দু প্রতিবেশিকে ভাই বলে সম্বোধন করা শরিয়ত সম্মত কি

প্রশ্ন (৪১৩২) : আমার একজন হিন্দু প্রতিবেশি রয়েছে। আমি তাকে ভাই বলে সম্বোধন করে থাকি। কিছুদিন আগে আমার জনৈক বন্ধু বলল, হিন্দুসহ কোনো অমুসলিমকে ভাই বলে সম্বোধন করা বৈধ নয়। জানতে চাচ্ছি, আমার বন্ধুর কথা কি সঠিক?

পাঁচ বছর যাবৎ সম্পর্ক না থাকলে স্ত্রীর অন্যত্র বিয়ে বৈধ হবে কি

প্রশ্ন (৪১১১) : আমার এক আত্মীয়ের তার স্ত্রীর সাথে পাঁচ বছর যাবৎ কোনো সম্পর্ক নেই। কোনো যোগাযোগও তাদের মাঝে হয় না। তার স্ত্রী বর্তমানে অন্য এক পুরুষকে বিয়ে করে নিয়েছে। অথচ আমার আত্মীয় তাকে তালাক প্রদান করেনি। জানতে চাচ্ছি, তার স্ত্রীর অন্যত্র বিয়ে শুদ্ধ হয়েছে কি?

দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীকে তালাক দেওয়া কি জরুরি

প্রশ্ন (৪১০৭) : আমাদের এলাকার এক ব্যক্তির সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছে না। প্রায় পাঁচ বছর যাবৎ তারা আলাদা থাকছে। তারা এখন আর সংসার করতে চাচ্ছে না। কিন্তু উক্ত ব্যক্তি তাকে তালাক দিতে পারছে না কারণ, বিয়ের সময় মহর ধরা হয়েছিল পাঁচ লক্ষ টাকা, যা উক্ত ব্যক্তি দিতে অক্ষম। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়া ছাড়া অন্য নারীকে বিয়ে করতে পারবে কি?

তুমি যেমন চাও তেমনই হবে বললে তালাক হবে কি

প্রশ্ন (৪১০৬) : আমার এক বন্ধুর তার স্ত্রীর সাথে প্রতিনিয়তই ঝগড়া হয়ে থাকে। ঝগড়া হলেই স্ত্রী তার কাছে তালাক চায়। এ কারণে আমার বন্ধু একদিন রাগান্বিত হয়ে বলে, আরেকবার যদি তুমি আমাকে পীড়াপীড়ি কর তাহলে তুমি যেমন চাও তেমনই হবে। এর দ্বারা তার তালাকের নিয়ত ছিল। এর কিছুদিন পর আবার তাদের ঝগড়া হয় এবং তার স্ত্রী আগের মত তালাক চায়। জানতে চাচ্ছি, এর দ্বারা তালাক হবে কি?

তোকে রাখব না- এ কথার দ্বারা তালাক হবে কি

প্রশ্ন (৪১০৫) : আমাদের গ্রামের এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে, তুই যদি আমার কথা না শুনিছ তাহলে তোকো আমি আর রাখব না। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি তালাক পতিত হবে?

কল দেওয়ার সাথে তালাককে শর্তযুক্ত করলে কখন তা পতিত হবে

প্রশ্ন (৪০৯৮) : আমার স্বামী বিদেশ থাকেন। তার সাথে কিছুদিন আগে ফোনে ঝগড়া হলে তিনি বলেন,আমাকে আর কল দিবে না। দিলে তুমি তালাক। আমি আর কল দেইনি। তিনি নিজেই আমাকে কল দেন। এরপর আমি কল দেওয়া শুরু করি। জানতে চাচ্ছি, এর তালাক পতিত হয়েছে কিনা? হয়ে থাকলে কখন থেকে?

ইদ্দতের মাঝে রুজু না করলে পরবর্তীতে তালাক পতিত হবে কি

প্রশ্ন (৪০৮৪) : আমি বিদেশে থাকি। কিছুদিন আগে ফোনে আমার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে তাকে তালাক দেই। তিন মাস তার সাথে যোগাযোগ করিনি। কিছুদিন আগে তারা সাথে আবার আমার যথারীতি কথা বলা শুরু হয়। আবার আমাদের মাঝে ঝগড়া শুরু হলে আবার আমি তাকে তালাক দেই। জানতে চাচ্ছি, পরবর্তী তালাকটি কি পতিত হয়েছে?

আকীকা না করলে কি কুরবানী দেওয়া যায় না

প্রশ্ন (৪০৮১) : ছোটকালে আমার আকীকা করা হয়নি। আমার এক আত্মীয় বললেন, আকীকা করা না হলে কুরবানী করা আবশ্যক হয় না। আগে আকীকা করতে হয় তারপর কুরবানী করা যায়। আমি এখন নেসাব পরিমাণ মারের মালিক। জানতে চাচ্ছি, আমার উপর কি কুরবানী আবশ্যক হবে না?

স্ত্রীর কথার জবাবে তিনবার তালাক দিলাম বললে তালাক হবে কি

প্রশ্ন (৪০৭৬) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে তাকে ভয় দেখানোর জন্য বলে, বেশি বেশি বাড়াবাড়ি করলে তালাক দিব। তার স্ত্রী তাকে বলে, তালাক দেন। তখন আমার বন্ধু তার জবাবে বলে, তালাক দিলাম। তালাক দিলাম। তালাক দিলাম। তিনবার বলে। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা তিন তালাক পতিত হবে কি? এখন তারা একসাথে থাকতে পারবে কি?

স্ত্রী ‘যাও দিলাম’ বললে তালাক হবে কি

প্রশ্ন (৪০৭৫) : আমাদের গ্রামের এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে ভালো না লাগলে তালাক দিয়ে দাও। স্ত্রী তার কথার জবাবে বলে, যাও দিলাম। উল্লেখ্য, উক্ত ব্যক্তি তার স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা প্রদান করেছে। জানতে চাচ্ছি, এর দ্বারা কি তালাক পতিত হয়েছে?

বনিবনা না হলে তালাক গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৪০৫৬) : আমি একজন মহিলা মাদরাসার ছাত্রী। কিছুদিন আগে আমার অসম্মতিতে জেনারেল পড়ুয়া এক ছেলের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার সাথে আমার মনোমালিন্য হতে থাকে। সে আমাকে পর্দা করতে দিতে চায় না। গাইরে মাহরাম পুরুষদের সামনে যেতে আমাকে বাধ্য করে। যথাযথভাবে আমার ভরণপোষণ দেয় না। জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমি নিজের উপর তালাক গ্রহণ করতে পারব কি?

গভীর রাতে মাইকে যিকির করা শরিয়ত সম্মত কি

প্রশ্ন (৪০৪৭) : কিছুদিন আগে আমাদের গ্রামে একদল লোক গভীর রাতে মাইকে যিকির শুরু করে দেয়। তাদেরকে নিষেধ করলে তারা বলে, যিকির করা একটি ইবাদত। তাই মাইকে করছি। যেন সবাই সওয়াব লাভ করতে পারে। প্রশ্ন হল, এভাবে মাইকে যিকির করে মানুষকে কষ্ট দেওয়া কতটুকু শরিয়ত সম্মত?