ব্যক্তি পরিবার ও সমাজ

দ্বিতীয়বার বিয়ে করলে কোন মোহর ধর্তব্য হবে

প্রশ্ন (৬৩০৫) : আমি পরিবারকে না জানিয়ে ২ লক্ষ টাকা মোহরে বিয়ে করি। বর্তমানে আমার পরিবার পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক করে ৩ লক্ষ টাকা মোহরে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে কোন মোহর দেওয়া আমার ‍উপর আবশ্যক হবে?

দুইবার কাবিন করলে বিয়ের কোনো সমস্যা হবে কি

প্রশ্ন (৬৩০৪) : একবছর আগে আমি পালিয়ে বিয়ে করেছিলাম। বিয়ের সকল শর্ত রক্ষা করেই কাজি অফিসে গিয়ে কাবিনের মাধ্যমে বিয়ে করেছিলাম। বর্তমানে আমার পরিবার বিষয়টি মেনে নিয়েছে এবং পুনরায় আমার বিয়ের আয়োজন করতে চাচ্ছে। জানতে চাচ্ছি, দ্বিতীবার বিয়ের কাবিন করলে বিয়ের কোনো সমস্যা হবে কি?

তৃতীয় তালাকের পর দ্বিতীয় স্বামী মারা গেলে স্ত্রী হালাল হবে কি

প্রশ্ন (৬৩০১) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দেয়। ইদ্দত পালনের পর সে আরেক ব্যক্তির সাথে বিয়ে বসে। বাসর রাতে তাদের মাঝে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। পরের দিন উক্ত ব্যক্তি মারা যায়। জানতে চাচ্ছি, ইদ্দত পালনের পর প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবে কি? প্রথম স্বামীর জন্য সে হালাল হবে কি?

তালাকনামা পাঠানোর তিনদিনের মাঝে বিয়ে করলে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৬২৯৭) : আমি বিয়ে করেছি পালিয়ে। আমার স্ত্রীর ফ্যামিলি জানতে পেরে পারিবারিকভাবে আমার সাথে পুনরায় বিয়ে দেওয়ার কথা বলে নিয়ে যায়। এর পাঁচ দিন পর স্ত্রীর পক্ষ থেকে পরিবারের লোকেরা তালাকনামা পাঠায় এবং তিন দিন পর জোরপূর্বক তাকে আরেক জায়গায় বিয়ে দেয়। দ্বিতীয় বিয়ের কিছুদিন পর আমার স্ত্রী পালিয়ে আমার কাছে চলে আসে। বর্তমানে সে আমার সাথে থাকছে। জানতে চাচ্ছি, শরিয়তে দৃষ্টি এখন আমার করণীয় কী? উল্লেখ্য, বিয়ের পর তার সাথে আমার সহবাস হয়েছিল।

যার সাথে যিনা করা হয়েছে তার মেয়েকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৬২৯০) : জনৈক ব্যক্তি এক বিবাহিত নারীর সাথে যিনা করেছিল। বর্তমানে সে তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু উক্ত নারীর প্রাপ্ত বয়স্ক মেয়ে সেই ব্যক্তিকে বিয়ে করতে চাচ্ছে। সে জানতে চাচ্ছে, উক্ত মেয়েকে বিয়ে করা যাবে কি?

কাজি গ্রহণ না করলেও কি তালাক হবে

প্রশ্ন (৬২৬৮) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে কাজি অফিসে গিয়ে তিন তালাক দিয়েছে। কিন্তু কাজি তার এই তালাক গ্রহণ করেনি এবং স্ত্রীর কাছে তালাকের নোটিশও পাঠায়নি। জানতে চাচ্ছি, এক্ষেত্রে কোনো তালাক পতিত হয়েছে কি?

স্বামী ভরণ-পোষণ না দিলে তালাক নেওয়া যাবে কি

প্রশ্ন (৬২৪৮) : আমার স্বামী পাঁচ বছর যাবৎ আমার কোনো খোঁজ খবর নেয় না। এমনকি আমার ভরণ-পোষণও দেয় না। আমি কি নিজের উপর তালাক নিতে পারব? উল্লেখ্য, কাবিননামার ১৮ নং ধারায় উল্লেখ আছে, ভরণ-পোষণ না দিলে আমি নিজের উপর তালাক নিতে পারব।

স্ত্রীর দুধ মুখে চলে গেলে কি স্ত্রী চিরদিনের জন্য হারাম হয়ে যায়

প্রশ্ন (৬২৪৭) : কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, স্ত্রীর দুধ যদি স্বামী পান করে ফেলে তাহলে স্ত্রী চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কতটুকু সঠিক?

শুধু জিহ্বা নাড়িয়ে তালাক শব্দ বললে তালাক হবে কি

প্রশ্ন (৬২৩৩) : মাঝে মাঝে আমার ওয়াসওয়াসা হয় যে, আমি তালাক শব্দ অনুচ্চ আওয়াজে শুধু জিহ্বা নাড়িয়ে উচ্চারণ করি। কিন্তু সখন আমার স্ত্রীকে তালাক দেওয়ার কোনো নিয়ত থাকে না। এমনিতেই তা আসে। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি তালাক হবে?

মাথার ইশারার দ্বারা তালাক পতিত হয় কি

প্রশ্ন (৬২১১) : অনেক সময় তালাকের কথা মনে চলে আসে। সে সময় মাথার দ্বারা হ্যাঁ সূচক ইশারাও হয়ে যাও। তবে মুখে কিছু বের হয় না। জানতে চাচ্ছি, শুধু মাথা দ্বারা ইশারা করার দ্বারা তালাক পতিত হবে কি?

বিয়ের পূর্বের ব্যভিচারের কারণে তালাক দেওয়া যাবে কি

প্রশ্ন (৬২০৪) : আমার এক বন্ধুর স্ত্রী বিয়ের পূর্বে অনেক পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। বর্তমানে সে খাঁটি মনে তওবা করেছে। আমার বন্ধু জানতে চাচ্ছে, উক্ত কারণে কি তাকে তালাক দিয়ে দিতে হবে?

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা পূরণ করতে হবে কি

প্রশ্ন (৬২০৩) : আমি একটি মেয়ের সাথে প্রেম করতাম। তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু পারিবারিবভাবে মেনে নিচ্ছে না তাই তাকে বিয়ে করতে পারব না বলে না করে দিয়েছি। জানতে চাচ্ছি, উক্ত প্রতিশ্রুতি পূরণ করা কি আমার উপর আবশ্যক ছিল?