ব্যক্তি পরিবার ও সমাজ

স্ত্রী যদি ভাই ডাকে তাহলে কোন সমস্যা আছে

প্রশ্ন (৭৯২৯) : আমরা স্বামী স্ত্রী আগে থেকেই আত্মীয়। সে আমার মামাত বোন। আমি তার ফুফাত ভাই। এখন আমার স্ত্রী আমাকে কখনো কখনো ভাইয়া বলে ফেলে। এতে কি সমস্যা হবে?

তোর টাকা আমার জন্য হারাম বলার দ্বারা কি কসম সংঘটিত হবে

প্রশ্ন (৭৮৯৮) : আমার মা আমার বড় ভাইয়ের সাথে রাগ করে বলে ফেলে ‘তোর টাকা আমার জন্য হারাম’। অতঃপর আবার রাগ কমার পর মিলমিশ হয়ে যায়। এখন তিনি বড় ভাইয়ের ঘরেই থাকছেন। তার উপার্জন খাচ্ছেন। প্রশ্ন হল, উক্ত কথা বলার পর এখন ভাইয়ের উপার্জন খাওয়া কি তার জন্য জায়েয হবে?

যিহারের কাফফারা আদায়ের পূর্বে সহবাস করা যাবে কি

প্রশ্ন (৭৮৯৪) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে যিহার করেছে। এখন সে কাফফারা আদায় করতে চায়। তার প্রশ্ন হল, কাফফারা আদায়ের পূর্বে স্ত্রীর সাথে মিলন করতে পারবে কি?

খুশি হয়ে শুধু এক সন্তানকে হাদিয়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৮৮৪) : আমার দুটি ছেলে। বড় ছেলেটি আমার কথাবার্তা শুনে না। ছোট ছেলেটি মাশাআল্লাহ আমার অনুগত। আমি ছোট ছেলেটিকে কিছু হাদিয়া দিতে চাচ্ছি। এটা কি আমার জন্য জায়েয হবে?

ইদ্দত অবস্থায় বিবাহের প্রস্তাব দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৮৬০) : আমাদের এলাকায় এক মহিলার স্বামী মারা গিয়েছে। মহিলাটি সুন্দরী ও দ্বীনদার। তার বয়সও কম। স্বামীহারা হলেও কয়েক জন তাকে বিবাহ করতে ইচ্ছুক। এখনো তার ইদ্দত শেষ হয়নি। আমি চাচ্ছি, তাকে আগে আগে প্রস্তাব দিয়ে রাখতে। এখন আমি কি তাকে ইদ্দতের মধ্যে প্রস্তাব দিতে পারব?

আকিকার জন্য কি অনুষ্ঠান করতে হবে

প্রশ্ন (৭৮৫৪) : আমার একটি ছেলে হয়েছে। আমি তার আকিকা করতে চাচ্ছি। এখন কি আমাকে আকিকার জন্য অনুষ্ঠান করে মানুষকে দাওয়াত দিতে হবে না ঘরের মধ্যে ব্যবস্থা করে নিলেই চলবে?

অঙ্গ প্রকাশ পাওয়ার আগে ডিএনসি করার দ্বারা কি ইদ্দত পূর্ণ হবে

প্রশ্ন (৭৮৪৬) : জনৈকা মহিলার স্বামী মারা যাওয়ার দশ দিনের মাথায় ডিএনসি করতে হয়েছে। বাচ্চার তখনো কোন অঙ্গ প্রকাশ পায়নি। এ মহিলার কি ইদ্দত শেষ হয়েছে?

স্বামী নির্যাতন করলে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৭৮৩৯) : আমার স্বামী আমার উপর অনেক নির্যাতন করে যা, সহ্য করার মত না। আমার পরিবার থেকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হলে সে তওবা করে এবং বলে ভালো হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায়। প্রশ্ন হল, এমতাবস্থায় আমি কি স্বামীর কাছে তালাক চাইতে পারব? স্বামী তালাক দিতে না চাইলে আমি কী করতে পারি?

মুশরিকদের শাস্তির সাথে তালাককে শর্তযুক্ত করলে তালাক হবে কি

প্রশ্ন (৭৮০৪) : আমাদের এলাকার এক ব্যক্তি এভাবে তালাক দিয়েছে যে, আল্লাহ তাআলা মুশরিকদেরকে শাস্তি দিলে তার স্ত্রী তালাক। প্রশ্ন হল, এই তালাক কি কার্যকর হয়েছে? হলে কয় তালাক পতিত হবে?

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের কারণে সম্পত্তি দেওয়া থেকে বিরত থাকা যাবে কি

প্রশ্ন (৭৭৯১) : আমার ছোট ভাইকে পড়ালেখার খরচ সহ সব ধরনের খরচ আমি দিয়েছি। পরবর্তীতে এ সব বিষয়ে নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব হয়। যেহেতু আমি তার খরচ চালিয়েছি, তাই আমি চাচ্ছি, আমার পিতার সম্পত্তি থেকে আমি বেশি নিব। তাকে কম দিব। এটা কি জায়েয হবে?

বাবার নিষেধাজ্ঞা অমান্য করে ভাইকে রক্ত দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৭৮৭) : আমার ভাই বাবার কথা অমান্য করে নিজের মনমত বিয়ে করেছিল। বাবা এতে কষ্ট পেয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। এবং আমাদরকেও ছিন্ন করতে বলেন। আমরা তা-ই করে আসছি। বাবা এক বছর আগে মারা যান। এখন আমার ভাই গুরুতর অসুস্থ থাকায় তার রক্তের প্রয়োজন। আমি বাবার নিষেধ অমান্য করে ভাইকে রক্ত দিতে পারব?

তালাকের সাথে সুবহানাল্লাহ বললে তালাক হবে কি

প্রশ্ন (৭৭৪৪) : আমাদের এলাকার এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার সময় সুবহানাল্লাহ বলে তালাক দিয়েছে। জানতে চাচ্ছি, তালাকের সাথে সুবহানাল্লাহ যুক্ত করলে তালাক হয় কি?