ইতিহাস

রাসূল (সা.) এর যামানায় কয় জন ভণ্ড নবির আবির্ভার ঘটেছে

প্রশ্ন (৩২০৩) : গোলাম আহমদ কাদিয়ানী তো ভণ্ড নবি। শুনেছি, এ রকম আরও নাকি ভণ্ড নবি ছিল। আমি জানতে চাচ্ছি, রাসূল (সা.) এর যামানায় কয় জন ভণ্ড নবির আবির্ভাব হয়েছে?

তুলায়হা নামে কোন মিথ্যা নবি ছিল কি

প্রশ্ন (৩১৯৮) : একটি বইতে পড়েছি, তুলায়হা নামে এক মিথ্যা নবি বের হয়েছিল। আসলেই কি এই লোক নবুওয়াত দাবি করেছিল এবং এই লোক কখন মিথ্যা নবি দাবি করেছে?

সুলাইমান (আ.)-এর ইনশাআল্লাহ না বলা সম্পর্কিত ঘটনাটি কি সঠিক

প্রশ্ন (৩১৯২) : আমাদের এলাকায় গতকালকে একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে একজন বক্তা সুলাইমান (আ.)-এর একটি ঘটনা বলেন। তিনি একবার একরাতে তাঁর সত্তর জন স্ত্রীর সাথে রাত্রি যাপনের ইচ্ছা ব্যক্ত করেন এবং বলেন, প্রত্যেক স্ত্রী একটি করে সন্তান প্রসব করবে। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেননি। ফলে তাদের কেউ সন্তান প্রসব করতে পারেনি। শুধু একজন স্ত্রী একটি অর্ধ বিকলাঙ্গ সন্তান প্রসব করে। প্রশ্ন হল, এই ঘটনাটি কি সঠিক?

ঈসা (আ.) কি বিয়ে করেছিলেন

প্রশ্ন (৩০৬৬) : ঈসা (আ.) কি বিয়ে করেছিলেন? আমার এক খ্রিস্টান প্রতিবেশি বলল, তিনি বিয়ে করেননি। প্রশ্ন হল, তার এ কথাটি কতটুকু সঠিক? এ ব্যাপারে ইসলাম কী বলে?

রাসূল (সা.) এর কন্যা রুকাইয়া (রা.) এর কি কোন সন্তান ছিল

প্রশ্ন (২৬২৮) : আমি সীরাতের একটি বইয়ে পড়লাম যে, রুকাইয়া (রা.) এর কোন সন্তান ছিল না। তবে গত শুক্রবার আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন যে, তার একটি পুত্রসন্তান ছিল। কোন বক্তব্যটি সঠিক?

ঈমান আনলে কি ফেরাউন কেয়ামতের আগ পর্যন্ত যৌবন লাভ করত

প্রশ্ন (২৬০৪) : এক ওয়াজে শুনলাম, আল্লাহ তাআলা নাকি মূসা আ. এর মাধ্যমে ফেরাউনের কাছে এই প্রস্তাব পাঠিয়েছিলেন যে, যদি সে ঈমান আনে তাহলে তাকে কেয়ামত পর্যন্ত যৌবন দান করবেন। এটি কি সঠিক?

সূরা বাকারার ২৫৯ নং আয়াতে উদ্দিষ্ট ব্যক্তিটি কে

প্রশ্ন (২৫৬৮) : কিছুদিন আগে কুরআনের ঘটনা সম্বলিত একটি বইয়ে পেলাম, আল্লাহ তাআলা এক ব্যক্তিকে একশত বছরের জন্য মৃত্যু দান করে পুনরায় আবার জীবিত করেন। আমি জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তিটি কে?

রাসূল (সা.) কি মেরাজ থেকে ফিরে এসে তাঁর বিছানার চাদর উষ্ণ পেয়েছিলেন

প্রশ্ন (২৫৪০) : একটি বইয়ে রাসূল (সা.)-এর মেরাজ সম্পর্কে পেয়েছি যে, রাসূল (সা.) মেরাজ থেকে ফিরে এসে তাঁর বিছানার চাদর উষ্ণ পেয়েছিলেন। কিন্তু কোনো রেফারেন্স সে বইয়ে পাইনি। আমি জানতে চাচ্ছি, হাদিসে কি এ জাতীয় কোনো ঘটনা বর্ণিত আছে?

মেরাজ থেকে ফিরে এসে রাসূল (সা.) কি দরজার শিকল কাঁপা অবস্থায় পেয়েছিলেন

প্রশ্ন (২৫২৭) : জনৈক বক্তা মেরাজ যে মুজেযা তা প্রমাণ করার জন্য বলেছেন, রাসূল (সা.) যখন মেরাজ থেকে ফিরে আসেন, তখন তাঁর ঘরের দরজার শিকল যেভাবে কাঁপা কাঁপা অবস্থায় রেখে গিয়েছিলেন সেভাবে কাঁপা অবস্থায় পান। আমার জানার বিষয় হল, এই বর্ণনাটি কি সঠিক? এই বিষয়টি কি হাদিসের কোনো কিতাবে বর্ণিত আছে?