অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত হালাল ও হারাম

প্রথম বেতনের অর্ধেক পারিশ্রমিক হিসেবে নেওয়া যাবে কি

প্রশ্ন (৬০৭২) : আমার একটি ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি টিউশনির তথ্য দিয়ে থাকি। টিউশনি প্রার্থী শিক্ষক ছাত্ররা এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত টিউশনি খুঁজে পায়। কোনো শিক্ষক এই ওয়েবসাইটের মাধ্যমে টিউশনি খুঁজে পেলে তার সাথে আমার চুক্তি হয় এভাবে যে, তার প্রথম বেতনের অর্ধেক আমাকে পারিশ্রমিক হিসেবে দিতে হবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি সঠিক হচ্ছে?

প্রতি মাসের অর্ধেক বেতন পারিশ্রমিক হিসেবে নেওয়া যাবে কি

প্রশ্ন (৬০৭১) : আমি টিউশনি প্রার্থী শিক্ষকদেরকে ছাত্রদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে কমিশন গ্রহণ করে থাকি। তাদের সাথে চুক্তি হয় এভাবে যে, তারা আমাকে তাদের প্রতি মাসের বেতন থেকে অর্ধেক দিয়ে দিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি বৈধ হচ্ছে?

ট্যাক্স কমাতে সুদী ঋণ নেওয়া যাবে কি

প্রশ্ন (৬০৫৬) : ব্যাংক থেকে সুদী ঋণ নিয়ে ব্যবসা করলে সরকারি ট্যাক্স কম আসে। অন্যথায় বেশি আসে। জানতে চাচ্ছি, সরকারি ট্যাক্স কমাতে সুদের ভিত্তিতে ঋণ নেওয়া যাবে কি?

ছাত্ররা জোরপূর্বক হাফ ভাড়া দিলে গুনাহগার হবে কি

প্রশ্ন (৬০৫১) : অনেক সময় বাস মালিকরা হাফ ভাড়া নিতে চায় না। তা সত্ত্বেও ছাত্ররা জোরপূর্বক হাফ ভাড়া দেয়। জানতে চাচ্ছি, এভাবে মালিকপক্ষের অসম্মতি সত্ত্বেও জোরপূর্বক হাফ ভাড়া দিলে ছাত্ররা গুনাহগার হবে কি?

বাধ্য হয়ে ঘুষ গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫৭৫৮) : আমি এক প্রতিষ্ঠানে কর্মরত। আমি যে পদে আছি, সেখানে চাকরি বাঁচাতে বাধ্য হয়েই ঘুষ খেতে হয়। কারণ আমার বসেরা ঘুষ নিয়ে থাকেন। জানতে চাচ্ছি, আমি বাধ্য হওয়ার কারণে কি ঘুষ গ্রহণ করতে পারব?

বিকাশ এজেন্ট বেশি টাকা রাখতে পারবে কি

প্রশ্ন (৫৫৩৯) : বিকাশ কর্তৃপক্ষ সাধারণত হাজারে প্রায় ১৯ টাকার মত চার্জ কেটে থাকে। কিন্তু দোকান থেকে টাকা উঠাতে গেলে তারা ২০ টাকা রাখে। জানতে চাচ্ছি, এই অতিরিক্ত টাকা রাখা এজেন্টদের জন্য বৈধ হবে কি?

মৃত্যুবার্ষিকির আয়োজনে ডেকোরেশনের জিনিসপত্র ভাড়া দেয়া যাবে কি

প্রশ্ন (৫৪৪৩) : আমার ডেকোরেশনের ব্যবসা আছে। বৈধ অনুষ্ঠানে মানুষ যেভাবে ডেকোরেশনের জিনিসপত্র ভাড়া নিয়ে থাকে। ঠিক তেমনিভাবে অবৈধ অনুষ্ঠানেও ভাড়া নিয়ে থাকে। জানতে চাচ্ছি, মৃত্যুবার্ষিকির আয়োজনে ডেকোরেশনের জিনিসপত্র ভাড়া দেওয়া যাবে কি?

মাছ বিক্রি করে দিয়ে অতিরিক্ত লভ্যাংশ নেওয়া যাবে কি

প্রশ্ন (৫৪৩২) : আমার ও আমার ছোট ভাইয়ের যৌথ মালিকানাধীন একটি পুকুর আছে। প্রত্যেকের জমির অংশ ৫০%। তার সাথে আমার এভাবে চুক্তি হয়েছে, আমি উভয়ের অংশের মাছ বিক্রি করে দিব। তবে মাছ বিক্রির টাকার ৬০% আমি নিব। আর ৪০% সে নিবে। জানতে চাচ্ছি, উক্ত চুক্তিটি কি বৈধ হয়েছে?

পাহারার কুকুর বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৫৪১২) : বাড়ি পাহারা দেওয়ার জন্য আমি দুইটি কুকুর ক্রয় করেছিলাম। বর্তমানে কুকুর দুইটির কোনো প্রয়োজন নেই। জানতে চাচ্ছি, আমি কুকুর দুইটি বিক্রি করে দিতে পারব?

নির্ধারিত বিলের চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫৩৯২) : আমি একজন সফটওয়্যার নির্মাতা। সরকারি বিভিন্ন প্রজেক্টের কাজ আমি করে থাকি। প্রজেক্টের দায়িত্বে যে সকল কর্মকর্তা থাকে তারা আমার সাথে যে টাকার চুক্তি হয়েছে তার চেয়ে অতিরিক্ত টাকা সরকারের কাছ থেকে গ্রহণ করে। আমার নির্ধারিত ফি আমাকে দিয়ে অতিরিক্ত অংশ সে বা তারা রেখে দেয়। জানতে চাচ্ছি, এটি কি বৈধ হচ্ছে?

কলেজের ফাংশনের জন্য মাইক ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৫৩৬৯) : আমার মাইক ও সাউন্ডবক্সের দোকান রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে মানুষ এগুলো ভাড়া নিয়ে থাকে। আমাদের এলাকার বিভিন্ন কলেজ থেকে তাদের ফাংশনের জন্য মাইক ভাড়া নিতে আসে। তারা তাদের ফাংশনে গানও করে থাকে। জানতে চাচ্ছি, উক্ত ক্ষেত্রে মাইক ভাড়া দেওয়া যাবে কি?