হালাল ও হারাম

অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণের কসমকারীর শাস্তি কী

প্রশ্ন (৩১৬৮) : আমার এক বন্ধুর কাছে আমি দশ হাজার টাকা পেতাম। কিন্তু সে কসম করে আমার পাওনা টাকার কথা অস্বীকার করছে। আমি জানতে চাচ্ছি, এমন ব্যক্তিদের শাস্তির ব্যাপারে কোনো হাদিস আছে কি?

বছরের মাঝখানে চলে যাওয়া ছাত্রের টাকা কী করবে

প্রশ্ন (৩১৫৮) : আমি একটি মাদরাসা পরিচালনা করি। মাঝে মাঝে এমন হয় যে, কোনো ছাত্র মাসের শুরুতে খানার টাকা দিয়ে মাসের মাঝখানে একেবারে চলে যায়। প্রশ্ন হল, তার বাকী টাকাগুলোর হুকুম কী হবে?

কাজীর ভাত খাওয়া যাবে কি

প্রশ্ন (৩১৩৪) : আমাদের এলাকায় কাজীর ভাত নামে এক প্রকারের ভাত রান্না করা হয়। রান্নার পদ্ধতি হল, প্রথমে গাঁজন পদ্ধতিতে চালকে মাটির হাঁড়িতে রেখে পঁচানো হয়। তার পর তা রান্না করা হয়। আমাদের এলাকার রসায়ন শিক্ষক বললেন, এতে অ্যালকোহল উৎপন্ন হয়। প্রশ্ন হল, এই ভাত খাওয়া যাবে কি?

শরিয়তে ধূমপান কেন নিষিদ্ধ

প্রশ্ন (৩১১৯) : আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি যে, ইসলামি শরিয়তে ধূমপান নিষিদ্ধ। আমি জানতে চাচ্ছি, ধূমপানকে কেন নিষিদ্ধ করা হল?

গীর্জা নির্মাণ করে পারিশ্রমিক নেওয়া যাবে কি

প্রশ্ন (৩১০৬) : আমি একজন মুসলিম প্রকৌশলী। মাঝে মাঝে আমার কাছে খৃস্টানরা আসে তাদের গীর্জা তৈরি করে দেওয়ার জন্য। আমি বিভিন্ন কৌশলে তাদেরকে বিদায় করে দেই। আমি জানতে চাচ্ছি, তাদের গীর্জা বানিয়ে দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যাবে কি?

অহংকারের পরিচয় কী

প্রশ্ন (৩০৭৯) : যে কোন ভাবে বড়ত্ব প্রকাশ করলেই কি তাকে অহংকার বলবে? অনেক সময় অন্যের সামনে নিজেকে বড় হিসেবে উপস্থাপন করতে হয়। কিন্তু এর দ্বারা প্রকৃত পক্ষে নিজেকে তার চেয়ে বড় মনে করি না। এতে কি অহংকার হবে?

দাড়ি শেভ কারীর উপার্জন বৈধ কি

প্রশ্ন (৩০৭১) : আমাদের এলাকায় এক ব্যক্তি শুধু দাড়ি শেভ করার জন্য একটি দোকান দিয়েছে। সেখানে তার ভালোই লাভ হয়। আমিও চাচ্ছিলাম একটি দোকান দিতে। কিন্তু আমার এক আত্মীয় বলল, এ উপার্জন নাকি বৈধ নয়। প্রশ্ন হল, আসলেই কি দাড়ি শেভের উপার্জন বৈধ নয়?

মিথ্যা প্রেসক্রিপশন দেখিয়ে ছুটি মঞ্জুর করানো যাবে

প্রশ্ন (২৯৯৪) : আমি একটি প্রতিষ্ঠানে চাকরিরত। আমার বস খুব কড়া মেজাজের মানুষ। ছুটি চাওয়া তিনি একেবারেই পছন্দ করেন না। এ কারণে প্রতিষ্ঠানের অনেকেই মিথ্যা অজুহাত দিয়ে ছুটি নিয়ে থাকে। কিছুদিন আগে আমার একটি প্রয়োজন থাকায় আমি ছুটি না নিয়েই বাড়ি চলে যাই। এখন আমি চাচ্ছি, ডাক্তারের কাছ থেকে মিথ্যা একটি প্রেসক্রিপশন বানিয়ে এনে বসকে দেখিয়ে ছুটি মঞ্জুর করাব। প্রশ্ন হল, আমার এ কাজটি কি বৈধ হবে?

মিথ্যা কথা বলে ছুটি নেওয়া যাবে কি

প্রশ্ন (২৯৯৩) : আমি একজন স্কুলের ছাত্র। অনেক সময় ছুটির প্রয়োজন পড়লে মিথ্যা বলে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিতে হয়। কারণ, সত্য বললে অনেক সময় ছুটি পাওয়া যায় না। প্রশ্ন হল, এভাবে মিথ্যা বলে ছুটি নেওয়া যাবে কি?

যাতায়ত ভাড়া থেকে বাঁচিয়ে নিজ কাজে ব্যবহার করা যাবে

প্রশ্ন (২৯৮৯) : আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। কোম্পানীর কাজে আমাকে বিভিন্ন সময় দেশের বাহিরে যেতে হয়। কোম্পানী থেকে আমাকে যাতায়ত খরচ দিয়ে দেওয়া হয়। প্রশ্ন হল, সেই যাতায়ত খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে আমি কি তা নিজ খরচে ব্যবহার করতে পারব?

খরচ কম করে ভাউচারে বেশি লেখা যাবে কি

প্রশ্ন (২৯৮৭) : আমার কোম্পানী থেকে আমাকে মাঝে মাঝে বিভিন্ন জেলায় পাঠানো হয়। সফরে যা খরচ হয় তা ভাউচারের মাধ্যমে কোম্পানী থেকে নিয়ে নিতে হয়। প্রশ্ন হল, আমি যদি সফরে স্বাভাবিকের চেয়ে খরচ কম করে ভাউচারের স্বাভাবিক খরচ লিখি তাহলে সেই অতিরিক্ত খরচ গ্রহণ করা বৈধ হবে কি?

পূজা অনুষ্ঠানে চাঁদা দেওয়া যাবে কি

প্রশ্ন (২৮৮০) : আমার এক হিন্দু প্রতিবেশী আমার কাছে ১০০০ টাকা পাওনা ছিল। আমি তাকে টাকা দিতে গেলে সে বলে, আমাকে টাকা দেওয়ার দরকার নেই। আমাদের একটি পূজা অনুষ্ঠান হবে তাতে তুমি ১০০০ টাকা চাঁদা দিয়ো। প্রশ্ন হল, এভাবে হিন্দুদের পূজায় চাঁদা দেওয়া বৈধ হবে কি?

সরকারী গাছের ফল খাওয়া যাবে কি

প্রশ্ন (২৮৬৩) : আমাদের গ্রামে সরকার কর্তৃক একটি বাগান করা হয়েছে। সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত। সে বাগানে অনেক ফলের গাছও রয়েছে। আমার প্রশ্ন হল, দেশের একজন নাগরিক হিসেবে সে সকল ফল গাছের ফল সরকারী অনুমতি ছাড়া খাওয়া যাবে কি?

মাদরাসার ফান্ডে টাকা পাঠানোর জন্য মিথ্যা বলা যাবে কি

প্রশ্ন (২৮৫৮) : আমি কাতারে থাকি। আমার গ্রামের বাড়িতে একটি মাদরাসা রয়েছে। আমি প্রতি মাসে কাতার থেকে সেই মাদরাসার ফান্ডে টাকা পাঠিয়ে থাকি। কিন্তু মাদরাসার নামে টাকা পাঠাতে গেলে কর্তৃপক্ষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তারা মনে করে আমি জঙ্গী কর্মকাণ্ডে সহায়তার জন্য টাকা পাঠাচ্ছি। আমার প্রশ্ন হল, আমি যদি মিথ্যার আশ্রয় নিয়ে মাদরাসার ফান্ডে টাকা পাঠাই, উদাহরণস্বরূপ, আমি বললাম, আমার পরিবারের কাছে টাকা পাঠাচ্ছি- তাহলে তা বৈধ হবে কি?

বেশি দামের আশায় পেঁয়াজ জমা করে রাখা যাবে কি

প্রশ্ন (২৮৫৬) : বর্তমানে পেঁয়াজের দাম উঠা-নামা করছে। আমি ও আমার এক বন্ধু মিলে পেঁয়াজের দাম যখন কম থাকে তখন পেঁয়াজ বেশি করে কিনে গুদামজাত করে রাখি। যখন দাম বেড়ে যায় তখন তা বিক্রি করি। আমার প্রশ্ন হল, এভাবে ক্রয়-বিক্রয় করতে কি কোনো বিধি-নিষেধ রয়েছে?