হালাল ও হারাম

স্বামীর আদেশ মানতে প্যান্ট ও গেঞ্জি পরা বৈধ হবে কি

প্রশ্ন (৪০৪২) : আমার স্বামী মর্ডান লোক। আমি প্যান্ট ও গেঞ্জি পরিধান করি তিনি এটি পছন্দ করেন। কিন্তু আমি এতে কম্ফোর্ট ফিল করি না। একদিন তিনি আদেশ করেন যে, এখন থেকে প্যান্ট ও গেঞ্জি পরিধান করতে হবে। প্রশ্ন হল, স্বামীর আদেশ মানতে প্যান্ট ও গেঞ্জি পরিধান করা আমার জন্য বৈধ হবে কি?

স্বামী সন্তুষ্ট থাকলে প্যান্ট-গেঞ্জি পরা যাবে কি

প্রশ্ন (৪০৪০) : আমার নাম ফারিয়া। আমি বিয়ের আগে প্যান্ট-গেঞ্জি পরিধান করতাম। একদিন জানতে পারি, মেয়েদের জন্য প্যান্ট-গেঞ্জি পরিধান করা বৈধ নয়। তাই তা পরিধান করা ছেড়ে দেই। বিয়ের পর আমার স্বামীর মনোভাব দেখে বুঝতে পারি, তিনি আমার প্যান্ট-গেঞ্জি পরিধান করাকে খারাপ মনে করেন না। বরং সমর্থন করেন। আমার প্রশ্ন হল, স্বামী সন্তুষ্ট থাকলে প্যান্ট-গেঞ্জি পরিধান করা যাবে কি?

বাধ্য হয়ে পতিতাবৃত্তি করা যাবে কি

প্রশ্ন (৪০৩২) : আমি এক নারী সম্পর্কে জানি, সে বাধ্য হয়ে পতিতাবৃত্তিতে লিপ্ত। তার উপার্জনের কোনো মাধ্যম নেই। পরিবারে কোনো পুরুষ সদস্যও নেই যে তার জন্য উপার্জন করে দিবে। তাছাড়া বাসায় তার মা অসুস্থ। তার চিকিৎসার খরচসহ অন্যান্য খরচাদি চালানোর জন্য সে বাধ্য হয়ে এই পেশা গ্রহণ করেছে। জানতে চাচ্ছি, তার জন্য এটি কি বৈধ হচ্ছে?

মাহরাম পুরুষের সামনে গেঞ্জি পরে থাকা যাবে কি

প্রশ্ন (৪০৩১) : নারীদের জন্য বিশেষ ধরণের কিছুটা ঢিলেঢালা গেঞ্জি পাওয়া যায়। আমি ঘরে সেই গেঞ্জি পরে থাকি। ঘরে আমার বাবা ও আমার বড় ভাই আছেন। জানতে চাচ্ছি, তাদের সামনে আমি গেঞ্জি পরে যেতে পারব কি?

মঙ্গলসূত্র পরা যাবে কি

প্রশ্ন (৪০৩০) : বর্তমানে কিছু নারীকে দেখা যায়, তারা মঙ্গলসূত্র পরে থাকে। জানতে চাচ্ছি, ইসলামি শরিয়ত মোতাবেক কোনো মুসলিম নারী মঙ্গলসূত্র পরিধান করতে পারবে কি?

পতিতারা ক্ষমা পাবে কি

প্রশ্ন (৪০২৭) : জনৈক নারী পতিতাবৃত্তির সাথে জড়িত ছিল। বর্তমানে সে নিজের ভুল বুঝতে পেরেছে। জানতে চাচ্ছি, উক্ত নারীর জন্য তওবার দরজা খোলা আছে কি?

পূজা উপলক্ষ্যে আয়োজিত মেলা থেকে বিভিন্ন জিনিস ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৪০২৬) : আমাদের গ্রামে পূজা উপলক্ষ্যে প্রতি বছর মেলার আয়োজন করা হয়ে থাকে। সেখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস কম দামে বিক্রি করা হয়ে থাকে। জানতে চাচ্ছি, সেখান থেকে বিভিন্ন জিনিস ক্রয় করা বৈধ হবে কি?

জাতীয় পতাকার সম্মানার্থে দাঁড়ানো বৈধ হবে কি

প্রশ্ন (৪০২৩) : আমাদের দেশে অনেক সময় দেখা যায়, দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান দেখানো হয়। জানতে চাচ্ছি, এভাবে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান জানানো শরিয়তের দৃষ্টিতে বৈধ কি?

জাতীয় পতাকার সম্মানার্থে দাঁড়াতে বাধ্য হলে কী করবে

প্রশ্ন (৪০২১) : বিভিন্ন স্কুল কলেজে জাতীয় পতাকার সম্মানার্থে দাঁড়াতে হয়। স্যাররা দাঁড়াতে আদেশ করেন। কেউ আদেশ পালন না করলে তাকে শাস্তি পেতে হয়। জানতে চাচ্ছি, এভাবে জাতীয় পতাকাকে সম্মান জানাতে বাধ্য হলে করণীয় কী?

বিউটি পার্লারের জন্য দোকান ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৯৯১) : আমার একটি দোকান রয়েছে। এক ব্যক্তি তাতে বিউটি পার্লার করার জন্য ভাড়া চাচ্ছে। জানতে চাচ্ছি, বিউটি পার্লার করার জন্য দোকান ভাড়া দেওয়া বৈধ হবে কি?

বিউটি পার্লারের উপার্জন বৈধ হবে কি

প্রশ্ন (৩৯৯০) : আমার এক আত্মীয় বিউটি পার্লারে চাকরি করে। কিছুদিন আগে সে ইউটিউবে জনৈক ব্যক্তির একটি ভিডিওতে দেখে যে, সেখানে তিনি বলেছেন, বিউটি পার্লারে চাকরি করা জায়েয নেই। প্রশ্ন হল, আমার আত্মীয় যে চাকরি করছে, এতে তার উপার্জন কি বৈধ হচ্ছে?

অনুমতি ছাড়া ওয়াইফাই ব্যবহার করে থাকলে করণীয় কী

প্রশ্ন (৩৯৬১) : আমি আগে আমার প্রতিবেশির ওয়াইফাই হ্যাক করে চালাতাম। সে বিষয়টি জানত না। পরবর্তীতে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি কাজটি অন্যায়। জানতে চাচ্ছি, আগে যে অন্যায়ভাবে সেই ওয়াইফাই চালিয়েছি, সে কারণে কি কোনো ক্ষতিপূরণ দিতে হবে?