হজ্জ ও উমরাহ

অসুস্থতার কারণে অণ্যকে দিয়ে বদলী হজ্ব করানোর পর সুস্থ হয়ে হজ্ব আদায় করলে কি তা নফল হিসেবে গণ্য হবে?

প্রশ্ন (১১৯৮৮) : আমার দাদার উপর হজ্ব ফরজ হওয়ার পর প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়েন। তাই তিনি অন্য এক ব্যক্তিকে দিয়ে তার বদলী হজ্ব করিয়ে নেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। জানতে চাচ্ছি, এখন তিনি যদি আবার হজ্ব করেন তাহলে তা ফরজ হিসেবে গণ্য হবে নাকি নফল হবে?

মুযদালিফায় পৌঁছার পূর্বে মাগরিব ও এশা পড়ে ফেললে সেখানে পৌঁছে পুনরায় না পড়লে কি জরিমানা আসবে?

প্রশ্ন (১১৯৮২) : কেউ যদি মুযদালিফায় পৌঁছার পূর্বে রাস্তায় মাগরিব ও এশা পড়ে নেয় এবং মুযদালিফায় পৌঁছে পুনরায় তা না পড়ে তাহলে কি তার উপর কোনো জরিমানা আসবে?

বদলী হজ্ব করানোর সুস্থ হলে পুনরায় হজ্ব আদায় করতে হবে কি?

প্রশ্ন (১১৯৮০) : আমার বাবা প্যারালাইজড হয়ে বিছানায় শায়িত ছিলেন। তার উপর হজ্ব ফরয ছিল। তাই তিনি বদলী হজ্ব করান। কিন্তু বর্তমানে তিনি সুস্থ। জানতে চাচ্ছি, তার কি আবার হজ্ব করতে হবে?

বাধাপ্রাপ্ত হলে রোযা রাখা যাবে কি?

প্রশ্ন (১১৯৭৭) : কেউ যদি ইহরাম বাঁধার পর বাধাপ্রাপ্ত হয় তাহলে হেরেম শরিফে একটি দম দেওয়ার মাধ্যমে হালাল হতে হয়। কিন্তু জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, দম না দিয়ে রোযা রাখার দ্বারাও হালাল হওয়া যায়। জানতে চাচ্ছি, তার কথা কতটুকু সঠিক?

নফল হজ্ব বদলী করানো যাবে কি?

প্রশ্ন (১১৯৭২) : ফরয হজ্ব আদায় করার পর নফল হজ্ব করার সামর্থ্য থাকলেও কেউ কি তার পক্ষ থেকে নফল হজ্ব বদলী করাতে পারবে কি?

পাথর নিক্ষেপের সময় তারতীব ঠিক না থাকলে কি জরিমানা দিতে হবে?

প্রশ্ন (১১৯৭১) : আমার এক আত্মীয় জামরায় পাথর নিক্ষেপের সময় তারতীব ঠিক রাখেনি। আগে বড় জামরায় পাথর মেরেছে। তারপর মধ্যমটিতে তারপর ছোটটিতে। জানতে চাচ্ছি, উক্ত কারণে তার উপর কোনো দম বা জরিমানা আসবে কি?

তাওয়াফে বাচ্চার পেশাব কাপড়ে লাগলে জরিমানা আসবে কি?

প্রশ্ন (১১৯৭০) : বাচ্চাকে কোলে নিয়ে তাওয়াফ করা অবস্থায় বাচ্চা পেশাব করে দেয়। ডায়াপার থাকার পরও কিছু পেশাব ইহরামের কাপড়ে লেগে যায়। সে অবস্থায় তাওয়াফ পূর্ণ করি। জানতে চাচ্ছি, এতে কি কোনো জরিমানা আসবে?