হজ্জ ও উমরাহ

তাওয়াফে যেয়ারতের পর নফল তাওয়াফ দ্বারা কি তাওয়াফে বিদা আদায় হবে

প্রশ্ন (৮৩৩০) : আমি গত বছর তাওয়াফে বিদা না করেই দেশে চলে আসি। তবে তাওয়াফে যেয়ারতের পর কয়েকটি নফল তাওয়াফ করি। একজন বললেন, তাওয়াফে যেয়ারতের পর নফল তাওয়াফ করলেই তাওয়াফে বিদা আদায় হয়ে যায়। তার কথা কি সঠিক?

ছবি তোলা থেকে বাঁচার জন্য হজ্ব না করে থাকা যাবে কি

প্রশ্ন (৮৩২০) : একজন পর্দানশীন নারী হজ্ব ফরজ হলেও ছবি তুলতে হবে এবং তার ছবি পরপুরুষ দেখবে এ জন্য পাসপোর্ট করছেন না এবং হজ্বেও যেতে পারছেন না। এ ক্ষেত্রে শরীয়তের বিধান কী?

উত্তর দেওয়ার নির্দিষ্ট ফরম্যাট

প্রশ্ন (৮৩১৪) : আলহামদুলিল্লাহ প্রায় সময় আমার হজ্বে যাওয়ার সৌভাগ্য হয়। আমি সাধারণত হজ্বের সময় ব্যাংকের মাধ্যমে কুরবানি করে থাকি। কিন্তু হঠাৎ প্রশ্ন জাগল, এভাবে কুরবানি করলে কি কুরবানি আদায় হবে?

স্বামী হজ্বে না নিলে স্ত্রীর করণীয় কী

প্রশ্ন (৮২৭৪) : আমি বিবাহের সময় যে মোহর ও উপহার পেয়েছি এতে আমার উপর হজ্ব ফরজ হয়ে গেছে। কিন্তু আমার স্বামীর উপর হজ্ব ফরজ নয়। আর আমি যে অন্য কারও সাথে হজ্ব করতে যাব তারও অনুমতি দিচ্ছে না। এখন আমি কী করব?

কেউ হজ্ব করালে কি ফরজ হজ্ব আদায় হবে

প্রশ্ন (৮২৭১) : আমাকে আমার এক বন্ধু সামনের বছর ফরজ হজ্ব করাতে চাচ্ছে। সম্পূর্ণ খরচ সে দিবে। আমি জানতে চাই, তার খরচে হজ্ব করলে কি আমার ফরজ হজ্ব আদায় হবে?

অন্যের টাকায় হজ্ব আদায়ের পর নিজের টাকা দিয়ে কি হজ্ব করা জরুরি

প্রশ্ন (৮২২৯) : আমি একবার হজ্ব করেছি। তখন আমার নিজের টাকা ছিল না। একজন আমার হজ্বের পূর্ণ টাকা দিয়ে দিয়েছে। আল্লাহর রহমতে এখন আমার অনেক টাকা হয়েছে। এখন কি আমার আবার হজ্ব করা জরুরি?

অনাদায়ী মোহরের কারণে কি হজ্ব ফরজ হবে না

প্রশ্ন (৮২২৪) : আমার কাছে হজ্বে যাওয়ার মত টাকা আছে। কিন্তু আমার স্ত্রীর মোহর আদায় করা বাকি। এখন যদি তার মোহর আদায় করি তাহলে হজ্বে যাওয়ার টাকা হবে না। এখন আমি কী করব?

মাকরুহ ওয়াক্তে তাওয়াফের নামাজ না পড়ে একাধিক তাওয়াফ করা যাবে কি

প্রশ্ন (৮০৫৯) : মাকরুহ ওয়াক্তে তো তাওয়াফের নামাজ পড়তে পারব না। তো ঐ সময়ে যদি আমি কয়েকটি তাওয়াফ করি পরে একসাথে নামাজ পড়ে নিই তাহলে কি তা করতে পারব?

উমরা শেষে মীকাতের বাহিরে গেলে পুনরায় ইহরাম বাঁধতে হবে কি

প্রশ্ন (৭৯৮৩) : কোনো বাংলাদেশী তামাত্তু হজ্বকারী যদি উমরা শেষ করে তায়েফ সফরে যায় এবং পুনরায় মক্কায় ফিরে আসে তাহলে তায়েফ থেকে ফিরে আসার সময় কি উমরার ইহরাম করে আসতে হবে, নাকি ইহরাম ছাড়াই মক্কায় প্রবেশ করতে পারবে?

ইহরামের কাপড় পরিবর্তন করলে দম দিতে হবে কি

প্রশ্ন (৭৯৮২) : আমি এবার হজ্বে গিয়েছিলাম। বাংলাদেশ থেকে ইহরাম বেঁধে সৌদী যাই। হোটেলে উঠে ইহরামের কাপড় পরিবর্তন করে নতুন আরেকটি ইহরামের কাপড় পরিধান করে উমরা সমাপ্ত করি। তখন আমাদের কাফেলায় থাকা জনৈক আলেম বলেন, ইহরামের কাপড় পরিবর্তন করা মাকরূহ হয়েছে। কাজেই উক্ত কারণে একটি দম দিতে হবে। জানতে চাচ্ছি, তার বক্তব্য কতটুকু সঠিক?

হারাম টাকা দিয়ে হজ্ব করলে কি হজ্ব আদায় হবে

প্রশ্ন (৭৯৩১) : জনৈক ব্যক্তি সুদী ব্যাংকে চাকরি করে। তার অনেক জমিজমাও আছে। তার উপর হজ্ব ফরজ হয়েছে। তাই সেই সুদী ব্যাংক থেকে প্রাপ্ত টাকা দিয়ে তার হজ্ব আদায় করেছে। তার কি এই হজ্ব আদায় হয়েছে?