উলূমুল হাদীস

এই ঘটনাটি কি সঠিক

প্রশ্ন (৭৭০৫) : একটা বইতে পড়লাম, ফাতেমা (রা.)কে কবরে রাখার সময় আবু যর গিফারী (রা.) কবরকে সম্বোধন করে বলেছিলেন, হে কবর! তুমি কি জানো, তোমার উদরে কাকে রাখা হচ্ছে? ইনি হলেন, প্রিয় নবির কন্যা। এ কথা বলার সাথে সাথে কবর থেকে আওয়াজ এল, আমি কাউকে চিনি না। আমি প্রত্যেকের আমল অনুযায়ী আচরণ করি।’

পাগড়ি পরে নামাজ পড়লে কি সত্তর গুণ বেশি সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৭৬৮৭) : আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন, পাগড়ি পরে নামাজ পড়লে নাকি সত্তর গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু আমি কোন এক বইয়ে পড়েছি, এটা সঠিক কথা নয়। আসলে আমার ভুল হচ্ছে না ইমাম সাহেব ভুল বলেছেন?

বিয়ে করা সংক্রান্ত হাদিসে কি গরিবদেরকে নিরুৎসাহিত করা হয়েছে

প্রশ্ন (৭৬৩৭) : আমি একটি হাদিসে পড়েছি, সেখানে সামর্থ্যবানদের বিয়ে করতে বলা হয়েছে। আমার প্রশ্ন হল, এই হাদিস দ্বারা কি সামর্থ্যহীনদের বিয়ে করতে নিরুৎসাহিত করা হয়েছে?

আলেম ও তালিবে ইলমদের কারণে কি কবরের আযাব মাফ হয়

প্রশ্ন (৭৬৩৪) : আমাদের এলাকায় একজন বক্তা তার ওয়াজে বলেছেন, হাদিস শরিফে বলা হয়েছে, যদি কোনো এলাকা দিয়ে কোনো আলেম বা তালিবে ইলম হেঁটে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদের বরকতে সেখানকার কবরবাসীদের কবরের আযাব চল্লিশ দিনের জন্য মাফ করে দেন। আমার প্রশ্ন হল, এমন কোনো হাদিস কি আছে?

আলেমদের হিসাব নিকাশ কি পর্দার আড়ালে হবে

প্রশ্ন (৭৬২৮) : সেদিন একজন বক্তাকে বলতে শুনলাম, কিয়ামতের দিন আলেমদের হিসাব নিকাশ পর্দার আড়ালে করা হবে। কিন্তু এ সম্পর্কে তিনি কোনো রেফারেন্স দেননি। আমি জানতে চাচ্ছি, এ কথার কি কোনো রেফারেন্স আছে?

مَنْ ‌سَكَتَ ‌عَنِ ‌الْحَقِّ ‌فَهُوَ ‌شَيْطَانٌ ‌أَخْرَسُ - এটি কি হাদিস

প্রশ্ন (৭৬২৩) : একটি বইয়ে পড়লাম, সেখানে লেখা রয়েছে, হাদিসে এসেছে, مَنْ ‌سَكَتَ ‌عَنِ ‌الْحَقِّ ‌فَهُوَ ‌شَيْطَانٌ ‌أَخْرَسُ (হক থেকে নীরবতা অবলম্বনকারী বোবা শয়তান)। আমি এই হাদিসের রেফারেন্স জানতে চাচ্ছি।

কবরের সওয়াল জবাবের সময় কি রাসূল (সা.)-এর ছবি দেখানো হবে

প্রশ্ন (৭৫৫১) : আমাদের দেশে প্রচলিত যে, মানুষ বলে থাকে, কবরের সওয়াল জবাবের সময় রাসূল (সা.)-এর ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে এই ব্যক্তি কে? আমার প্রশ্ন হল, এ সম্পর্কে কোনো হাদিস রয়েছে কি? এ সম্পর্কে ইসলাম কী বলে?

সাত আসমানকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে

প্রশ্ন (৭৫৪৭) : আমি একটি বইয়ে পড়েছি, সাত আসমানকে সাত ধরনের বস্তু দিয়ে সৃষ্টি করা হয়েছে। চির ও ফাটলহীন সুবিস্তৃত জমাট বস্তু, পাথর, লোহা, তামা, রূপা, স্বর্ণ, ইয়াকুত পাথর। আমার প্রশ্ন হল, কোন আসমান কোন বস্তু দ্বারা সৃষ্টি করা হয়েছে? এ সম্পর্কে কোনো সহিহ হাদিস বর্ণিত আছে কি?

মেরাজ থেকে ফিরে এসে রাসূল (সা.) কি দরজার শিকল কাঁপা অবস্থায় পেয়েছিলেন

প্রশ্ন (৭৫৪২) : জনৈক বক্তা মেরাজ যে মুজেযা তা প্রমাণ করার জন্য বলেছেন, রাসূল (সা.) যখন মেরাজ থেকে ফিরে আসেন, তখন তাঁর ঘরের দরজার শিকল যেভাবে কাঁপা কাঁপা অবস্থায় রেখে গিয়েছিলেন সেভাবে কাঁপা অবস্থায় পান। আমার জানার বিষয় হল, এই বর্ণনাটি কি সঠিক? এই বিষয়টি কি হাদিসের কোনো কিতাবে বর্ণিত আছে?

পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের ফযিলত সম্পর্কে একটি আশ্চর্য ঘটনা

প্রশ্ন (৭৩৪৩) : আমাদের এলাকার ওয়াজ-মাহফিলে এক বক্তা বলেছিলেন, পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের কারণে পূর্ববর্তী যামানার এক লোক অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। তারা গুহায় আটকে যাওয়ার পর অলৌকিকভাবে সেখান থেকে বের হতে পেরেছিলেন। এমন কোনো ঘটনা কু্রআন-হাদিসে আছে কি না, আমি তা রেফারেন্স সহ জানতে চাই।

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ একশ বার পড়লে কি দুনিয়া পায়ের নিচে লুটিয়…

প্রশ্ন (৭০১৫) : একটি বইয়ে নিম্নোক্ত হাদিসটি পেলাম। ‘এক ব্যক্তি নবি করিম (সা.)-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করল ইয়া রাসূলাল্লাহ! দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আমার নিকট আর কিছুই অবশিষ্ট নেই। তখন নবি করিম (সা.) বললেন, তুমি ফেরেশতাদের দরুদ এবং মানবজাতির এই তাসবীহ দ্বারা কেন কল্যাণ অর্জন কর না, যার মাধ্যমে মানুষকে রিযিক প্রদান করা হয়? লোকটি নিবেদন করল, ইয়া রাসূলাল্লাহ! তা কি? তিনি এরশাদ করেন, ‘‘তুমি সুবহে সাদিক হতে ফজরের নামায আদায় করা পর্যন্ত একশত বার سبحان الله وبحمده سبحان الله العظيم পাঠ করিও। দেখবে দুনিয়া তোমার পায়ে লুটিয়ে পড়বে। এর প্রত্যেকটি শব্দ দ্বারা আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা সৃষ্টি করবেন, যে কিয়ামত পর্যন্ত তার তসবীহ পাঠ করতে থাকবে এবং তুমি এর সওয়াব পেতে থাকবে।’ এই হাদিসটি কি সহিহ?

মূসা (আ.) উম্মাত হওয়ার আবদারের হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৬৮২০) : একটি বইতে পড়লাম, মূসা (আ.) আল্লাহর কাছে আবদার করেছিলেন, তাকে যেন আমাদের নবির উম্মত হওয়ার গৌরব দেওয়া হয়। কিন্তু তার সেই আবদার কবুল করা হয়নি। এমন কোন কথা কি সহিহ হাদিসে আছে?

হাদিসে উম্মে যার’আ কোনটি

প্রশ্ন (৬৮০৪) : হাদিসে উম্মে যার’আ নামে নাকি একটি হাদিস প্রসিদ্ধ আছে। আমি জানতে চাচ্ছি, হাদিসে উম্মে যার’আ কোনটি?