ঈদুল আযহা ও কুরবানী

কুরবানির পশুর চামড়া কি বিক্রয় করা যায় না

প্রশ্ন (২৩৫৬) : আমরা সব সময় কুরবানির পশুর চামড়া বিক্রি করে তা থেকে প্রাপ্ত কিছু টাকা গরিব-দুঃখীদের দিয়ে থাকি। কিন্তু আমাদের নতুন খতীব সাহেব বললেন: কুরবানির চামড়া বিক্রি করা ঠিক নয়। এ ক্ষেত্রে সঠিক মাসআলা কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

কুরবানির পশু কার মাধ্যমে জবাই করা উত্তম

প্রশ্ন (২৩৫৫) : আমাদের দেশে প্রচলিত রয়েছে যে, কুরবানির পশু হুজুরদেরকে দিয়ে জবাই করা হয়। কিন্তু আমি এক আলেমের কাছে শুনেছি যে, কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম। কথাটি কি ঠিক?

কুরবানির গোশত দিয়ে কসাইকে পারিশ্রমিক দেওয়া যাবে কি

প্রশ্ন (২৩৪৭) : আমরা কুরবানির জন্য যে কসাইদের ঠিক করেছি তারা আমাদেরকে বলেছেন, তাদের পারিশ্রমিকের একটা অংশ যেন কুরবা্নির গোশত থেকে দেওয়া হয়। তাই জানতে চাই, আমরা কি তাদেরকে পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দিতে পারব?

এক পশুর সামনে অন্য পশুকে জবাই করা যাবে কি

প্রশ্ন (২৩৪৪) : এক পশুর সামনে অন্য পশুকে জবাই করলে কোন সমস্যা হবে কি? আমাদের দেশে তো প্রায়ই এমন করা হয়। আমার কাছে মনে হয়েছে, এতে অন্য পশু কষ্ট পায়। তাই জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়ত কী বলে?

শুধু দুই ভরি স্বর্ণ থাকলে কি কুরবানি ওয়াজিব হবে

প্রশ্ন (২৩৩০) : আমার কাছে দুই ভরি স্বর্ণ আছে। এগুলো আমার বিবাহের সময় আমার স্বামী আমাকে দিয়েছেন। এ ছাড়া আমার কাছে আর কোন স্বর্ণ-রূপা বা টাকা-পয়সা নেই। আমার উপর কি কুরবানি ওয়াজিব হবে?

কুরবানি দিতে না পারলে কুরবানির পশু কী করবে

প্রশ্ন (২৩২৭) : জনৈক ব্যক্তি কুরবানির জন্য একটি গরু ক্রয় করেছিল। কিন্তু কুরবানির রাতে তার পিতা মারা যাওয়ায় কুরবানির দিনগুলোতে সে আর কুরবানি দিতে পারে নি। এখন সে কী করবে?

কার উপর কুরবানি ওয়াজিব

প্রশ্ন (২৩২১) : আমার কাছে কিছু টাকা আছে। তবে খুব বেশি নয়। তাই জানতে চাচ্ছি, কার কার উপর কুরবানি ওয়াজিব?

কুরবানি ‍দিতে না পারলে কী করবে

প্রশ্ন (২৩১০) : আমি গত বছর কুরবানি দিতে পারিনি। পশুও ক্রয় করিনি। আমি জানতে ভেবেছিলাম, পরে কুরবানি দিয়ে দিব। কিন্তু দিতে পারিনি। এ বছরও তো কুরবানির সময় চলে এসেছে। এখন কি আমি একটি কুরবানি দিয়ে ‍দিব?

কুরবানি করা কি সুন্নত না ওয়াজিব

প্রশ্ন (২২৯৮) : অনেক ঘরে শুধু এক জন ব্যক্তিকেই কুরবানি করতে দেখা যায়। অথচ ঘরে আরও ধনী মানুষ থাকে। তারপরও তারা কুরবানি করে না। তাই আমি জানতে চাচ্ছি, কুরবানির বিধানটি কি সুন্নত না ওয়াজিব?