ঈদগাহে নামাজ পড়ার পূর্বে কুরবানি করলে জায়েয হবে কি

প্রশ্ন (৩০১১) : আমাদের গ্রামে দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। একটি মসজিদে। আরেকটি ঈদগাহে। ঈদগাহেরটা সাড়ে আটটা বাজে। আর মসজিদেরটা আটটা বাজে। সমস্যা হয়েছে কিছু মানুষ মসজিদে নামাজ পড়ে এসে কুরবানি করে ফেলেছে। অথচ দেখা গেছে তাদের এক দুই জন শরীক ঈদগাহে নামাজ পড়তে গিয়েছে। ফলে জবাইয়ের সময় তাদের নামাজ পড়াও হয়নি। এমতাবস্থায় তাদের কুরবানি কি সহিহ হয়েছে?

ঈদের নামাজের পূর্বে কুরবানি করলে সহিহ হবে কি

প্রশ্ন (৩০০৮) : আমরা তাড়াতাড়ি করার জন্য এবার ঈদের নামাজের পূর্বেই আমাদের কুরবানি করে ফেলেছি। পরে জানতে পারলাম, ঈদের নামাজের পূর্বে কুরবানি করলে নাকি সহিহ হয় না। তাই আমাদের প্রশ্ন হল, এখন আমাদের করণীয় কী?

স্বর্ণ বিক্রি করে কি কুরবানি করা জরুরি

প্রশ্ন (২৭১৩) : আমার আম্মার কাছে ৪ ভরি স্বর্ণ ও ১ হাজার টাকা আছে। আমি শুনেছি, কুরবানির নেসাব নির্ধারণের ক্ষেত্রে সাড়ে ৫২ তোলা রূপার মূল্য ধরে নেসাব নির্ধারণ করতে হয়। সে হিসেবে আমার আম্মার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু আমার আম্মার কাছে ১ হাজার টাকা ছাড়া নগদ কোনো টাকা নেই। আর ১ হাজার টাকায় কুরবানি করা সম্ভব নয়। আমি জানতে চাচ্ছি, কুরবানি করার জন্য কি আমার আম্মার স্বর্ণ বিক্রি করতে হবে?

কুরবানি করার মানত করলে কয়টি কুরবানি করতে হবে

প্রশ্ন (২৬৫৫) : আমি আর্থিকভাবে সচ্ছল এবং প্রতি বছর কুরবানি করে আসছি। কিছুদিন আগে একটি চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম। সে সময় মানত করেছিলাম যে, আমার যদি এই চাকরিটি হয় তাহলে আমি আগামী বছর কুরবানির ঈদে একটি কুরবানি করব। আলহামদুলিল্লাহ, আমার চাকরিটি হয়ে গেছে। এখন প্রশ্ন হল, আগামী বছর আমার কয়টি কুরবানি করতে হবে?

কুরবানির দিন নখ-চুল কখন কাটবে

প্রশ্ন (২৪০৩) : দুই তিন দিন পরই জিলহজ্ব মাস শুরু হবে। আমি জিলহজ্বের প্রথম দশকে নখ-চুল না কাটার নিয়ত করেছি। আমি জানতে চাই, ঈদের দিন কখন আমি এগুলো কাটব?

শিং ভাঙ্গা গরু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কি

প্রশ্ন (২৩৬৫) : আমরা বাজার থেকে গরু নিয়ে আসার সময় রাস্তায় একটি ট্রাকের সাথে গরুটি ধাক্কা খেয়ে তার একটি শিং পুরোটা ভেঙ্গে যায়। এখন কি এই গরুটি দ্বারা কুরবানি সহিহ হবে?

দুর্বল পশু দ্বারা কুরবানি করা যাবে কি

প্রশ্ন (২৩৬১) : আমার কয়েকটি ছাগল আছে। এর মধ্যে একটি সব সময় দুর্বল থাকে। আমি নিয়ত করেছি, এবার কুরবানিতে তা দ্বারা কুরবানি করব। আমি জানতে চাচ্ছি, এতে কোন সমস্যা হবে কি?

জবাই করার উত্তম পদ্ধতি কী

প্রশ্ন (২৩৫৯) : অনেক সময় দেখা যায়, যারা গরু জবাই করে তাদের ছুরিতে তেমন ধার থাকে না। ফলে পশু অনেক কষ্ট পায়। এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?

কুরবানির পশুর চামড়া কি বিক্রয় করা যায় না

প্রশ্ন (২৩৫৬) : আমরা সব সময় কুরবানির পশুর চামড়া বিক্রি করে তা থেকে প্রাপ্ত কিছু টাকা গরিব-দুঃখীদের দিয়ে থাকি। কিন্তু আমাদের নতুন খতীব সাহেব বললেন: কুরবানির চামড়া বিক্রি করা ঠিক নয়। এ ক্ষেত্রে সঠিক মাসআলা কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

কুরবানির পশু কার মাধ্যমে জবাই করা উত্তম

প্রশ্ন (২৩৫৫) : আমাদের দেশে প্রচলিত রয়েছে যে, কুরবানির পশু হুজুরদেরকে দিয়ে জবাই করা হয়। কিন্তু আমি এক আলেমের কাছে শুনেছি যে, কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম। কথাটি কি ঠিক?

কুরবানির গোশত দিয়ে কসাইকে পারিশ্রমিক দেওয়া যাবে কি

প্রশ্ন (২৩৪৭) : আমরা কুরবানির জন্য যে কসাইদের ঠিক করেছি তারা আমাদেরকে বলেছেন, তাদের পারিশ্রমিকের একটা অংশ যেন কুরবা্নির গোশত থেকে দেওয়া হয়। তাই জানতে চাই, আমরা কি তাদেরকে পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দিতে পারব?