ব্যবসার গরুর কারণে কুরবানী আবশ্যক হবে কি

প্রশ্ন (৫০৩৭) : আমার চাচার পাঁচটি গরু আছে। যেগুলো তিনি কুরবানীর সময় বিক্রি উদ্দেশ্যে ক্রয় করেছেন। সেই পাঁচটি গরুর বর্তমান দাম প্রায় ছয় লক্ষ টাকা। জানতে চাচ্ছি, সেই গরুগুলোর মূল্যের উপর কুরবানী আবশ্যক হবে কি?

লেজকাটা গরু কুরবানীর মান্নত সহিহ হবে কি

প্রশ্ন (৫০২৮) : আমি কিছুদিন আগে মান্নত করেছি যে, আমার উক্ত কাজটি হলে আমার লেজকাটা গরুটি কুরবানী করে দিব। এখন আমার উক্ত কাজটি সম্পন্ন হয়েছে। জানতে চাচ্ছি, লেজকাটা গরু কুরবানীর মান্নতটি সহিহ হয়েছিল কি?

হারাম টাকা দিয়ে কুরবানীকারীর গোশত গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫০১৫) : জনৈক ব্যক্তি হারাম টাকা দিয়ে কুরবানী করে থাকে। কুরবানীর গোশত হাদিয়া স্বরূপ সে আমাদের বাসায় পাঠায়। জানতে চাচ্ছি, উক্ত কুরবানীর গোশত গ্রহণ করা যাবে কি?

শাফেয়ী মাযহাবের অনুসারীর জবাই শুদ্ধ হবে কি

প্রশ্ন (৪৯২৪) : জনৈক হানাফী মাযহাবের অনুসারী ব্যক্তি একজন শাফেয়ী মাযহাবের অনুসারীর সাথে শরিকানায় কুরবানী করেছে। কিন্তু শাফেয়ী মাযহাবের লোকটি পশুটি জবাই করার সময় ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলেনি। প্রশ্ন হল, এই কুরবানী শুদ্ধ হবে কি?

যৌথ পরিবারের সকলের জন্য কি কুরবানী করা আবশ্যক

প্রশ্ন (৪৯২৩) : আমরা তিন ভাই। আমাদের যৌথ পরিবার। সবাই একসাথে ফ্যামিলি নিয়ে থাকি। জানতে চাচ্ছি, পরিবারের একজন কুরবানী দিলে কি পুরো পরিবারের জন্য যথেষ্ট হবে? নাকি প্রত্যেকের আলাদা আলাদা দিতে হবে?

মুসাফিরের বাড়িতে সম্পদ থাকলে কুরবানী করতে হবে কি

প্রশ্ন (৪৯২২) : আমি গত কুরবানী ঈদের সময় সফরে ছিলাম। বাড়িতে আমার সম্পদ ছিল। কিন্তু তারপরও আমি সফরেও কুরবানী করিনি এবং বাড়িতে কাউকে আমার পক্ষ থেকে কুরবানী করতে বলিনি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার কোনো গুনাহ হবে?

বিক্রেতার কথার উপর ভিত্তি করে কুরবানী করা যাবে কি

প্রশ্ন (৪৯২১) : আমি শুনেছি, গরু দ্বারা কুরবানী শুদ্ধ হওয়ার জন্য গরু কমপক্ষে দুই বছরের হতে হয়। গরু কেনার সময় বিক্রেতাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে, গরুর বয়স দুই বছর হয়েছে। জানতে চাচ্ছি, তাদের কথার উপর ভিত্তি করে উক্ত গরু দ্বারা কুরবানী দেওয়া যাবে কি?

পালিত পশুতে কুরবানীর নিয়ত বাতিল করা যাবে কি

প্রশ্ন (৪৯২০) : আমার পালিত একটি গরু আছে। এ বছর সেগুলোর মধ্য হতে একটি আমি কুরবানী করার নিয়ত করি। কিন্তু আমার উপর কুরবানী আবশ্যক না হওয়ায় আমি চাচ্ছি এ বছর ঐ গরুটি কুরবানী করব না। জানতে চাচ্ছি, এটি কি আমার জন্য বৈধ হবে?

নিজের কুরবানীতে পরিবারের নিয়ত করতে হবে কি

প্রশ্ন (৪৯১৯) : আমার উপর কুরবানী আবশ্যক। এ বছর একাই একটি গরু কুরবানী দিতে চাচ্ছি। আমার পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। আর কারো উপর কুরবানী আবশ্যক নয়। জানতে চাচ্ছি, আমার কুরবানী করার সময় পরিবারের অন্যান্য সদস্যদের নামও কি দিতে হবে?

জবাইকারীকে মাংস দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৯১৬) : আমাদের কুরবানীর পশু আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব জবাই করে থাকেন। আমরা তাকে জবাইয়ের পারিশ্রমিক দিয়ে থাকি। জানতে চাচ্ছি, তাকে কুরবানীর পশুর মাংস দেওয়া যাবে কি?

কুরবানীর হারানো পশু পাওয়া গেলে করণীয় কী

প্রশ্ন (৪৯১৪) : গত বছর কুরবানীর উদ্দেশ্যে আমার বাবা একটি গরু ক্রয় করেন। ঈদের দুইদিন আগে গরুটি হারিয়ে যায়। পরবর্তীতে আরেকটি গরু ক্রয় করে তিনি কুরবানী করেন। ঈদের চারদিন পর হারানো গরুটি পাওয়া যায়। জানতে চাচ্ছি, উক্ত গরুটির ক্ষেত্রে আমাদের এখন করণীয় কী?