বিভিন্ন উৎসব ও উপলক্ষ্য

নাবালেগের জবাই শুদ্ধ হবে কি

প্রশ্ন (১৮২৮) : এ বছর আমার ছোট ভাই আমাদের গরু কুরবানি করে। সে এখনো বালেগ হয়নি তবে ভালোভাবে জবাই করতে সক্ষম। কিন্তু এলাকার কয়েকজন লোক বলল, কুরবানি করার জন্য বালেগ হওয়া শর্ত। নাবালেগ কুরবানি করলে তা শুদ্ধ হয় না। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তিদের কথা কি সঠিক?

পিতার নামে কুরবানি দিলে নিজের কুরবানি আদায় হবে কি

প্রশ্ন (১৮১৯) : আমার এক আত্মীয় গত বছর তার নিজের নামে কুরবানি না দিয়ে পিতার নামে কুরবানি দিয়েছে। অথচ তার উপর কুরবানি ওয়াজিব ছিল। তার কি কুরবানি আদায় হয়েছে?

কুরবানির ক্ষেত্রে গরুর বয়স দুই বছর হওয়া কি জরুরি

প্রশ্ন (১৭৬০) : আমার কিছু গরু আছে। একটি গরুর বয়স দুই বছরের কাছাকাছি। কিন্তু মোটাতাজা হওয়ার কারণে একে দুই বছরের গরুর মত মনে হয়। তাই একজন বলল, এই গরু দিয়েও কুরবানি করা সহিহ হবে। প্রশ্ন হলো, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

কুরবানি আদায় না করে দান করা যাবে কি

প্রশ্ন (১৬৫৭) : আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। কিন্তু আমি চাচ্ছি আমার এক ঋণগ্রস্ত ভাইকে সেই টাকা দিয়ে সহায়তা করতে। যেন সে তার ঋণ আদায় করতে পারে। প্রশ্ন হলো, এর দ্বারা কি আমার উপর কুরবানি রহিত হয়ে যাবে? এ ব্যাপারে শরিয়তের বিধান জানতে চাচ্ছি।

বিধর্মীদের প্রতিষ্ঠানে সহযোগিতা করা যাবে কি

প্রশ্ন (১৬৪২) : আমাদের এলাকার একটি মন্দির থেকে প্রতি পূজায় সহযোগিতার জন্য মানুষের মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেকশন করে। প্রশ্ন হলো, তাদেরকে কি টাকা দিয়ে সহযোগিতা করা যাবে?

রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শুভেচ্ছা জানানো সংক্রান্ত হাদিসটি কি সহিহ?

প্রশ্ন (১৫৭২) : কিছু ব্যক্তিকে দেখা যায়, রবিউল আউয়াল মাস আসলে তারা একটি হাদিসের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে থাকে। হাদিসটি হলো, ‘যে ব্যক্তি এ মহান মাস উপলক্ষ্যে মানুষকে শুভেচ্ছা জ্ঞাপন করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, হাদিসটি কি সহিহ?

পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেওয়া গিফট গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৫৭১) : আমি যে প্রতিষ্ঠানে কর্মরত, সেখান থেকে প্রতি বছর পহেলা বৈশাখে বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকে। আমার প্রশ্ন হলো, এই গিফট গ্রহণ করা বৈধ হবে কি?

বিধর্মীদের উৎসবে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানানো যাবে কি

প্রশ্ন (১৫৫৫) : অনেককে দেখা যায়, তারা বিধর্মীদের উৎসব অনুষ্ঠানে উপস্থিত হয় বা তাদের উৎসব উপলক্ষ্যে তাদেরকে শুভেচ্ছা জানায়। আমার প্রশ্ন হলো, ইসলাম এ কাজটি কতটুকু সমর্থন করে?

পূজা উপলক্ষ্যে হিন্দু প্রতিবেশীর দেওয়া মিষ্টান্ন খাওয়া যাবে কি

প্রশ্ন (১৫৫৪) : আমার এক হিন্দু প্রতিবেশী পূজা উপলক্ষ্যে আমার বাসায় মিষ্টান্ন পাঠিয়ে থাকে। বাধ্য হয়েই তা গ্রহণ করতে হয়। না হলে সে মনঃক্ষুণ্ণ হবে। এক্ষেত্রে আমার করণীয় কী? আমার জন্য তা খাওয়া কি বৈধ হবে? উল্লেখ্য, সে এটা বলেই মিষ্টান্ন দিয়েছে যে, এটা শুধু খাবারের জন্যই প্রস্তুত করা হয়েছে। পূজার জন্য নয়।

বিধর্মীদের উৎসব সংশ্লিষ্ট জিনিস বিক্রি করা বৈধ কি

প্রশ্ন (১৫৫১) : আমার একটি গিফট শপ রয়েছে। সাধারণ গিফট আইটেম বিক্রির পাশাপাশি বিধর্মীদের উৎসব সংশ্লিষ্ট বিভিন্ন গিফট আইটেমও বিক্রি করে থাকি। যেমন: খ্রিস্টানদের ক্রিস্টমাস উপলক্ষ্যে ক্রিস্টমাস ট্রি,বিভিন্ন গিফট কার্ড, হিন্দুদের পূজা উৎসব উপলক্ষ্যে বিভিন্ন মূর্তি সম্বলিত কার্ড ইত্যাদি। আমার প্রশ্ন হলো, আমার জন্য এগুলো বিক্রি করা কি বৈধ?

বিধর্মীদের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন জিনিসের মূল্যহ্রাস করলে তা ক্রয় করা যাবে কি

প্রশ্ন (১৫৫০) : বিধর্মীদের উৎসব উপলক্ষ্যে ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসের দাম কমিয়ে থাকে। প্রশ্ন হলো, সেসময় আমি কি আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারব? এ ব্যাপারে ইসলামি শরিয়ত কী বলে?

কুরবানির দিনগুলোতে কুরবানি করতে না পারলে কী করবে

প্রশ্ন (১৫১৭) : আমার চাচা কুরবানির জন্য একটি গরু ক্রয় করেন। কিন্তু কোনো একটি কারণবশত তা কুরবানির দিনগুলোতে কুরবানি করতে পারেননি। এখন আমার প্রশ্ন হলো, তিনি ঐ গরু কী করবেন?

কুরবানির ক্ষেত্রে এক শরিক অপর শরিকের অংশের টাকা দিতে পারবে কি

প্রশ্ন (১৫১৫) : আমার বাবারা ৭ ভাই। প্রতি বছর ৭ ভাই মিলে ৭ ভাগে একটি গরু কুরবানি দিয়ে থাকে। তাদের মাঝে সবার ছোটজন কিছুটা অসচ্ছল হওয়ায় সে তার ভাগের টাকা পুরোপুরি দিতে পারে না। আমার বাবা তার অংশের বাকি টাকা দিয়ে থাকে। কিন্তু গোশত সকলের ভাগে সমহারে বণ্টন করা হয়। টাকার তারতম্যের কারণে বণ্টনে কোনো পরিবর্তন হয় না। এখন আমার প্রশ্ন হলো, এভাবে কুরবানি করা কি সহিহ হচ্ছে?

কুরবানির গরুর শিং ভেঙ্গে গেলে কুরবানি হবে কি

প্রশ্ন (১৪৯৪) : আমাদের কুরবানির গরু ক্রয় করার পর অন্য গরুর সাথে গুতাগুতির এক পর্যায়ে শিং ভেঙ্গে যায়। প্রশ্ন হলো, এই গরু দ্বারা কুরবানি করা কি সহিহ হবে?

কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে কী করবে

প্রশ্ন (১৪৯০) : আমার এক বন্ধুর উপর কুরবানি আবশ্যক। কিন্তু সে কুরবানির পশু ক্রয় করেনি। এদিকে কুরবানির দিনগুলোও শেষ হয়ে গেছে। এক্ষেত্রে আমার বন্ধুর জন্য করণীয় কী?

পশু শোয়ানোর সময় পা ভেঙ্গে গেলে তা দ্বারা কুরবানি হবে কি

প্রশ্ন (১৪৮৬) : এই কুরবানির ঈদে আমাদের গরু কুরবানির জন্য শোয়ানোর সময় ধস্তাধস্তির এক পর্যায়ে পা ভেঙ্গে যায়। তখন একজন বলল, এই গরু দ্বারা আর কুরবানি করা যাবে না। কিন্তু তারপরও আমার পিতা সেই গরু কুরবানি দেন। এখন আমার প্রশ্ন হলো, ঐ গরু দ্বারা কুরবানি দেওয়া কি বৈধ হয়েছে?

পশুর অধিকাংশ দাঁত পড়ে গেলে তা দ্বারা কুরবানি করা যাবে কি

প্রশ্ন (১৪৮১) : আমার চাচা কুরবানির জন্য একটি গরু কিনে এনেছেন। গরুটির কয়েকটি দাঁত ছাড়া বাকি সবগুলো দাঁত পড়ে গিয়েছে। এখন আমার জানার বিষয় হলো, এই গরু দ্বারা কুরবানি করা কি সহিহ হবে?

কুরবানির পশুর একটি অংশ রাসূল (সা.) এর নামে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৭৪) : আমি আমার কুরবানির পশুর একটি ভাগ রাসূল (সা.) এর নামে দিতে চাচ্ছি। আমার প্রশ্ন হলো, এভাবে রাসূল (সা.) এর নামে একটি ভাগ দেওয়া কি বৈধ? যদি বৈধ হয়, তাহলে এই ভাগের গোশত কী করব?