শিক্ষা ও জ্ঞান

ছাত্রদের আসবাবপত্র কী করবে

প্রশ্ন (১৭৬৩) : আমাদের মাদরাসায় মাঝে মাঝে কিছু ছাত্র তাদের আসবাবপত্র রেখে একেবারে চলে যায়। আসবাবপত্র নেওয়ার জন্য তারা কখনো আসে না। এমনকি তাদের ঠিকানাও জানা নেই যে তাদের সাথে যোগাযোগ করা যাবে। আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে মাদরাসা কর্তৃপক্ষের করণীয় কী?

মোবাইলেরও কি আদব রক্ষা করতে হবে

প্রশ্ন (১০২২) : আমি এক আলেমকে দেখেছি যে, এক লোক তার সামনে মোবাইল ফ্লোরে রাখলে তিনি তা কোনো উঁচু স্থানে রাখতে বলেছেন। এমন করার কারণ কী? মোবাইল কি উপরে কোথাও রাখতে হয়?

একটি মুসলিম দেশের শিক্ষা কারিকুলাম কেমন হওয়া উচিত

প্রশ্ন (১০১১) : আমাদের দেশে বিভিন্ন রকম শিক্ষা-কারিকুলাম প্রচলিত রয়েছে। আমার জানার বিষয় হলো একটি মুসলিম দেশের শিক্ষা-কারিকুলাম কেমন হওয়া উচিত?

পর্দা রক্ষা না করে নারীদের শিক্ষা গ্রহণ করা জায়েয আছে কি

প্রশ্ন (১০০৯) : আমাদের এলাকার এক লোক যুবতী নারীদেরকে কুরআন শিক্ষা দেয়। কিন্ত সেখানে নারীরা পর্দা রক্ষা করে আসে না। এভাবে তাদের জন্য পর্দাহীনভাবে ‍কুরআন শিক্ষা করা জায়েয আছে কি?

কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর চলে আসলে ভর্তি ফি ফেরত নিতে পারবে কি

প্রশ্ন (৯৪১) : কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর এক সপ্তাহ বা পাঁচ দিন থেকে ঐ প্রতিষ্ঠান থেকে চলে এলে সেই ছাত্র ভর্তি বা খাবারের টাকা ফেরত আনতে পারবে কি? যদি ফেরত না আনা যায় তাহলে কি সেই টাকা প্রতিষ্ঠানের জন্য বৈধ হবে?

কুরআনা শরিফ পড়িয়ে হাদিয়া বা পারিশ্রমিক গ্রহণ করা জায়েয আছে কি

প্রশ্ন (৮৭৯) : আমাদের এলাকার মক্তবে একজন হুজুর বিনা বেতনে বাচ্চাদেরকে কুরআন শরিফ পড়ায়। অনেক সময় বাচ্চাদের অভিভাবকরা ঐ হুজুরকে বিভিন্ন জিনিস হাদিয়া দেয়। তার জন্য কি কুরআন শরিফ পড়িয়ে এ সব হাদিয়া গ্রহণ করা জায়েয?

অজুতে প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় কি ভিন্ন ভিন্ন দোয়া পড়তে হয়

প্রশ্ন (৬৪৮) : আমি একটি অজিফার বইয়ে পড়েছিলাম, অজুতে প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় ভিন্ন ভিন্ন দোয়া রয়েছে। সে বইটিতে দোয়াগুলো উল্লেখও ছিল। কিন্তু আমি দোয়াগুলো মুখস্থ করতে পারি নি। বইটি এখন আমার কাছে নেই। তাই আপনাদের কাছে সেই দোয়াগুলো জানতে চাচ্ছি।

চীন দেশে গিয়ে হলেও ইলম অর্জন কর -এই হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৬৪৫) : একটি বিদ্যালয়ের দেয়ালে লেখা দেখলাম, চীন দেশে গিয়ে হলেও বিদ্যা অর্জন কর।-আল হাদিস। আমার প্রশ্ন হলো, এই কথাটি কি হাদিসে বর্ণিত হয়েছে?

নকল করে পরীক্ষায় ভালো ফলাফল করলে পুরস্কার গ্রহণ করতে পারবে কি

প্রশ্ন (৩১৭) : আমি একবার পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করি। কিন্তু পরীক্ষা দেওয়ার সময় আমার বন্ধু আমার খাতায় কয়েকটি উত্তর লিখে দেয়। পরবর্তীতে আমাকে পুরস্কৃত করা হয়। জানতে চাই, আমার জন্য পুরস্কারটি গ্রহণ করা জায়েয হয়েছে কি?

ইসলামের মৌলিক বিষয়াবলি সম্পর্কে জানতে কোন বইগুলো পড়া অতিব জরুরি

প্রশ্ন (২৪৬) : একজন মুসলিম হিসেবে ইসলামের মৌলিক বিষয়াবলি সম্পর্কে জানতে কোন বইগুলো পড়া অতিব জুরুরি? একটা বুকলিস্ট দিলে উপকৃত হতাম।