অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য

মৃত্যুশয্যায় বিক্রয় করলে তা কার্যকর হবে কি

প্রশ্ন (৮০৩৭) : কেউ যদি মুমূর্ষূ অবস্থায় তার সম্পদের কিছু অংম বিক্রি করে দেয় তাহলে কি সে বিক্রয় কার্যকর হবে? উল্লেখ, উক্ত ব্যক্তির ওয়ারিশরা এ বিক্রয়ে সন্তুষ্ট নয়।

সুদী ব্যাংকে চাকরির বেতন দিয়ে বানানো বাড়ির বিধান কী

প্রশ্ন (৭৯৩৬) : আমার বাবা দীর্ঘদিন সুদী ব্যাংকে চাকরিরত ছিলেন। তখনকার বেতন দিয়ে একটি বাড়ি বানিয়েছেন। এখন তিনি ঐ চাকরি ছেড়ে দিযেছেন। এখন কি তিনি ঐ বাড়িটি ব্যবহার করতে পারবেন?

ভাড়া দেওয়ার নিম্নোক্ত পদ্ধতি কি সহিহ

প্রশ্ন (৭৭৯২) : এক বাড়িওয়ালার টাকার প্রয়োজন হওয়ায় এক ব্যক্তি থেকে দুই লক্ষ টাকা অগ্রিম ভাড়া নিয়েছে। এর বিনিময়ে ভাড়াটিয়া তার বাড়িতে দুই বছর থাকবে। দুই বছর পর বাড়িওয়ালা আবার ঐ ভাড়াটিয়াকে দুই লক্ষ টাকা ফেরত দিয়ে দিবে। এভাবে চুক্তি করা কি সহিহ হয়েছে?

টেক্স ফাঁকি দিয়ে পণ্য এনে বিক্রি করলে কি হারাম হবে

প্রশ্ন (৭৭৪০) : আমার একটি কসমেটিকসের দোকান রয়েছে। আমার এক সাপ্লাইয়ার বিদেশ থেকে বিভিন্ন কসমেটিকস শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসে। সেই পণ্যগুলো কিছুটা কম দামে পাওয়া যাওয়ায় আমি তার কাছ থেকে ক্রয় করে আমার দোকানে বিক্রি করে থাকি। প্রশ্ন হল, সেই পণ্যগুলো বিক্রি করা কি আমার জন্য হারাম হবে?

ঝড়ের কারণে শ্রমিকেরা কাজ করতে না পারলে কি পারিশ্রমিক দিতে হবে

প্রশ্ন (৭৭৩৯) : আমি তিনজন শ্রমিককে মাটি কাটার জন্য ঠিক করে রেখেছিলাম। তার মাটি কাটতে এসেছেও। কিন্তু বৃষ্টির কারণে কাটতে পারেনি। এখন কি তাদেরকে আমার পারিশ্রমিক দিতে হবে?

গরুর দালালি করার জন্য লোক নিয়োগ দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৭২৯) : আমি গরু বিক্রি করি। কুরবানির সময় আমি দুই তিন জন লোককে নিয়োগ দিই, যেন কাস্টমার আসলে তারা এসে গরুর দাম বাড়িয়ে বলে। ফলে কাস্টমার বেশি দামে কিনতে উদ্বুদ্ধ হয়। এটা কি জায়েয আছে?

সরকারিভাবে নিষেধ থাকলে প্রাইভেট পড়ানো যাবে কি

প্রশ্ন (৭৬১৮) : আমি শুনেছি, প্রাইমারি স্কুলে সরকারিভাবে প্রাইভেট পড়ানো নিষেধ। আমি একটা প্রাইমারি স্কুলে পড়াই। এখন কি আমি আমার স্টুডেন্টদেরকে প্রাইভেট পড়াতে পারব না?

মাইক্রোবাস থেকে প্রাপ্ত আয় পার্সেন্টিস হিসেবে বণ্টন করা যাবে কি

প্রশ্ন (৭৫১৮) : আমি এক ব্যক্তির মাইক্রোবাস এ মর্মে নিয়েছি যে, মাইক্রোবাস থেকে যা আয় হবে তা থেকে যাবতীয় খরচাদি বাদ দিয়ে যা থাকবে তার ৫০ পার্সেন্ট আমি নিব আর ৫০ পার্সেন্ট মালিক নিবে। আমি জানতে চাচ্ছি, এ জাতীয় চুক্তি কি শরিয়ত সমর্থিত? যদি না হয়, তাহলে সঠিক পদ্ধতিটি কী?

সার্ভিসিং বিল থেকে ড্রাইভারকে কিছু দিলে সমস্যা আছে কি

প্রশ্ন (৭৫০১) : আমি একটি গাড়ি সার্ভিসিং কোম্পানির মালিক। বিভিন্ন ড্রাইভার আমার কাছে এসে গাড়ি ঠিক করে। উল্লেখ্য, আমি বাজার-রেটে সার্ভিসিং করি এবং মালিকের কাছ থেকে যত টাকা নেই তত টাকারই ভাউচার করি। এখন জানার বিষয় হলো, গাড়ি সার্ভিসিং করার পর আমার লভ্যাংশ থেকে ড্রাইভারকে যদি আমি খুশি হয়ে কিছু বকশিশ দেই তা জায়েয হবে কিনা? আর যদি ড্রাইভার আমার কাছ থেকে তা চেয়ে নেয় তবে তার হুকুম কি?

বেশি দামে বিক্রি করার জন্য খাদ্য জমিয়ে রাখা যাবে কি

প্রশ্ন (৭৪৯৩) : কোল্ডস্টোরে জমাকৃত আলু বেশি দামে বিক্রির জন্য অপেক্ষা করা যাবে কি? বছরের মাঝামাঝি একটা সময় ধরে তখন যা দাম হবে সেটাতে বিক্রি করা যাবে কি?

লাইসেন্স বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৪৯২) : আমি ঔষধ ফার্মেসির মালিক। আমাদের এলাকার বড় একটি বাজারে ফার্মেসি দেওয়ার জন্য একটি লাইসেন্স বানাই। কেননা বড় বাজারে ফার্মেসী করতে লাইসেন্স আবশ্যক। সরকারিভাবে যে কোনো সময় চেক আসার সম্ভাবনা থাকে। কিন্তু যে কোনো কারণে বড় বাজার থেকে ফার্মেসীটি ছোট বাজারে নিয়ে আসি, যেখানে চেক আসার সম্ভাবনা নেই। এখানে আর লাইসেন্সের প্রয়োজন নেই। অনেক ফার্মেসীওয়ালা লাইসেন্সটি বিক্রি করতে বলছে। এটা এখন আমার কাছে থাকাটা অনর্থক। কোনো কাজে আসছে না। আর আমার টাকারও প্রয়োজন। তাই জানার বিষয় হলো এই লাইসেন্স কারো কাছে বিক্রি করতে পারব কি?

মালিকের অনুমতি ছাড়া তার সামানা থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে কি

প্রশ্ন (৭৪৯১) : আমার বাড়িতে এক ব্যক্তি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত। একদিন পুলিশ এসে দরজা ভেঙ্গে তাকে ধরে নিয়ে যায়। জানা গেছে সে মাদক-ব্যবসায়ী ছিল। এলাকায় কেউ তাকে চিনে না। পুলিশ তাকে কোথায় নিয়ে গেছে তাও জানা নেই। উক্ত ফ্ল্যাটে তার কিছু মাল-সামানা আছে। তার কারণে পুলিশ কর্তৃক আমার ফ্ল্যাটটিতে কিছু ক্ষয় ক্ষতি হয়েছে। প্রশ্ন হলো, আমি তার মাল-সামানা বিক্রয় করে ক্ষয়ক্ষতি ও ভাড়া উসুল করতে পারব কি? আর বিক্রয় করতে না পারলে কত দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে জানালে উপকৃত হব?

সমিতির কোনো সদস্যের অসম্মতিতে তার টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে কি

প্রশ্ন (৭৪৮৮) : এক ব্যক্তি সমিতির এ শর্ত পালনের অঙ্গীকার করে সমিতির সদস্য হয়েছে যে, সঞ্চিত টাকার লভ্যাংশের ৩০% জনকল্যাণ খাতে খরচ হবে। কিন্তু দেখা গেল লভ্যাংশের টাকা বণ্টনের সময় উল্লিখিত ব্যক্তি লভ্যাংশের ৩০% টাকা জনকল্যাণমূলক খাতে দিতে চাচ্ছে না। এমতাবস্থায় ওই ব্যক্তির লভ্যাংশের ৩০% টাকা তার অসম্মতিতে জনকল্যাণমূলক কাজে খরচ করা যাবে কি?

ক্রয়-বিক্রয়ের পর বিক্রয় চুক্তি ভেঙ্গে দিতে চাইলে বিক্রেতা বায়নাকৃত টাকা থেকে কিছু কর্তন করতে পারবে …

প্রশ্ন (৭৪৪৮) : আমি এক ব্যক্তির কাছ থেকে একটি বস্তু ক্রয় করি। ব্যক্তিগত একটি সমস্যার কারণে আমি বস্তুটি ফেরত দিতে চাচ্ছি। কিন্তু বিক্রেতা এই শর্তে বস্তুটি ফিরিয়ে দিতে রাজি হয়েছে যে সে ক্রয়মূল্য থেকে কিছু কর্তন করে রেখে দিবে। উল্লেখ্য, আমি বস্তুটি যে অবস্থায় ক্রয় করেছি সে অবস্থায় বিদ্যমান আছে। কোনোরূপ পরিবর্তন হয়নি। আমার প্রশ্ন হলো, তার এই শর্তারোপ কি সঠিক হয়েছে? সে কি ক্রয়মূল্য থেকে কিছু কর্তন করে রাখতে পারবে?

কুরবানীর সময় পশুর হাটে দালালি করা কি জায়েয

প্রশ্ন (৭৪৩৩) : কুরবানীর সময় পশুর হাটে প্রচলন রয়েছে যে, কিছু লোক ক্রয় করার উদ্দেশ্য ছাড়াই পশুর দাম বলতে থাকে। তাই আসল ক্রেতা চাইলেও এর চেয়ে কম দাম বলতে পারে না। ফলে বাধ্য হয়েই বেশি দাম দিয়ে কিনতে হয়। জানা যায়, ব্যবসায়ীদের সাথে তাদের যোগসাজেশ থাকে। এর বিনিময়ে তারা ব্যবসায়ীদের থেকে টাকাও নিয়ে থাকে। শরিয়তের দৃষ্টিতে এর হুকুম কী?

বিদেশী কারেন্সি গ্রহণ করে তার পরিবর্তে দেশীয় কারেন্সি প্রদান করার বিধান কী

প্রশ্ন (৭৪০৯) : এক ব্যক্তি মালয়েশিয়া থাকে। সে ওখানকার বাঙ্গালীদের নিকট থেকে রিংগিত (মালেশিয়ান কারেন্সি) গ্রহণ করে এবং বাংলাদেশে তার প্রতিনিধির নিকট ফোন করে দেয়। বাংলাদেশের প্রতিনিধি উক্ত রিংগিতের বাংলাদেশি মূল্যমানের টাকা উক্ত প্রবাসীর আত্মীয়দেরকে দিয়ে দেয়। এভাবে লেনদেন করা বৈধ হবে কি? এবং এর জন্য কোনো ফি গ্রহণ করা জায়েয আছে কি?