সমিতির কিস্তি আদায় না করলে জরিমানা ধার্য করা যাবে কি
প্রশ্ন (১২৮৭) : আমাদের একটি সমিতি আছে। সমিতির টাকা দিয়ে আমরা ব্যবসা করি। এর সদস্য সংখ্যা ১০ জন। আমাদের নিয়ম হলো, প্রত্যেক মাসে সকল সদস্য ১০০০ টাকা করে জমা দিবে। যদি কেউ কোনো কিস্তি নির্ধারিত তারিখের পূর্বে জমা না দেয় তাহলে পরবর্তীতে ঐ মাসের টাকা জমা দেয়ার সময় জরিমানা বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। আর জরিমানা না দিলে লাভের টাকা থেকে ১০০ টাকা কেটে রাখা হবে। জানতে চাই, এভাবে জরিমানার শর্ত করা শরিয়তে জায়েয আছে?