অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

দোকানের একটি অংশ ছেড়ে দিয়ে বিনিময়ে লভ্যাংশ নেওয়া যাবে কি

প্রশ্ন (১৫০০) : আমার একটি দোকান আছে। আমি সেখানে মোবাইলের ব্যবসা করি। আমার ছোট ভাই সেই দোকানের এক অংশে মোবাইল রিচার্জ ও বিকাশের ব্যবসা করতে চাচ্ছে। আমি তাকে দোকানের একটি অংশ ছেড়ে দিয়ে এই ভাবে চুক্তি করেছি যে, তার ব্যবসায় যা লাভ হবে তার ২০% আমি নিব, আর ৮০% সে নিবে। আমার প্রশ্ন হলো, এভাবে চুক্তি করা কি বৈধ হয়েছে?

ডিম ক্রয় করার পর নষ্ট পেলে কী করবে

প্রশ্ন (১৪৯৯) : আমি দোকান থেকে ৩০ টি ডিম ক্রয় করি। বাসায় এসে ভাঙ্গার পর ৩ টি ডিম নষ্ট পাই। দোকানদারের কাছে পরিবর্তনের জন্য তা নিয়ে গেলে সে তা পরিবর্তন ও মূল্য ফেরত দিতে অস্বীকৃতি জানায়। প্রশ্ন হলো, এক্ষেত্রে শরিয়তের নির্দেশনা কী?

টিকেট ছাড়া ট্রেন ভ্রমণ বৈধ কী

প্রশ্ন (১৪৯৭) : আমি একবার ভিড় বেশি থাকার কারণে বিমান বন্দর স্টেশন থেকে কমলাপুর স্টেশনে আসার জন্য টিকেট না কেটেই ট্রেনে উঠে যাই। ইচ্ছা ছিল ট্রেনে টিটি আসলে টিকেট পরিমাণ টাকা দিয়ে দিব। কিন্তু কোনো টিটি টিকেট চেক করতে আসেনি। তাই আমার আর টিকেটের টাকাও দেওয়া হয়নি। জানার বিষয় হলো, এভাবে ভ্রমণ করা কি বৈধ হয়েছে? এক্ষেত্রে আমার করণীয় কী? উল্লেখ্য, আমি সম্পূর্ণ রাস্তা দাঁড়িয়ে এসেছিলাম।

আমানতের টাকা ব্যবসায় খাটানোর পর লস হলে কার পক্ষ থেকে যাবে

প্রশ্ন (১৪৯১) : আমার কাছে এক ব্যক্তি এক লক্ষ টাকা আমানত হিসেবে রাখে। টাকাটা তার কোনো কাজে না লাগায় তার অনুমতি সাপেক্ষে আমি ঐ টাকা ব্যবসায় খাটাই। প্রথমে লাভ হলেও পরবর্তীতে লস হয়। এমনকি মূলধনেরও ক্ষতি হয়। আমার প্রশ্ন হলো, যেহেতু উক্ত ব্যক্তির অনুমতি নিয়েই ব্যবসা করেছি তাই তার সম্পূর্ণ টাকা ফিরিয়ে দিতে হবে কি?

হারাম উপার্জনকারীর হাদিয়া গ্রহণ করে থাকলে তা কি করবে

প্রশ্ন (১৪৮৫) : আমার চাচা সুদী লেনদেনের সাথে জড়িত। তিনি আমাকে একটি বস্তু হাদিয়া দিয়েছেন। চক্ষু লজ্জার কারণে তা গ্রহণে অস্বীকৃতি জানাতে পারিনি। এখন আমার প্রশ্ন হলো, এই বস্তুটি আমি কি করব? এটি ব্যবহার করা আমার জন্য বৈধ হবে কি?

ঘুষ দিয়ে চাকুরী নেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৮৪) : বর্তমানে ঘুষ দেওয়া ছাড়া চাকরি পাওয়া দুষ্কর। আমি অনেক প্রতিষ্ঠানে ঘুরেছি, কিন্তু কেউ ঘুষ ছাড়া চাকরি দিতে রাজি হয়নি। এমতাবস্থায় আমি কি ঘুষ দিয়ে চাকরি নিতে পারব?

হারাম উপার্জনকারীর হাদিয়া গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪৮০) : আমার এক বন্ধু সুদী ব্যাংকে চাকরী করে। পাশাপাশি তার হালাল উপার্জনও রয়েছে। সে মাঝে মাঝে আমাকে হাদিয়া দেয়। আমার প্রশ্ন হলো, তার এই হাদিয়া গ্রহণ করতে কি কোনো সমস্যা আছে?

পণ্য পরিশোধের জন্য বিক্রেতার কাছ থেকে বন্ধক গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪৭৯) : আমি এক ব্যক্তির সাথে এভাবে ক্রয় বিক্রয় চুক্তি করেছি যে, সে এক মাস পর আমাকে একটি পণ্য দিবে। পণ্যটি যেন ঠিক মত আদায় করা হয় এই জন্য বিক্রেতার একটি বস্তু আমার কাছে বন্ধক রূপে থাকবে। প্রশ্ন হলো, এভাবে চুক্তি করা কি সহিহ হয়েছে?

কুরবানির পশুর অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৭০) : আমার চাচা কুরবানির সময় কসাইয়ের সাথে এভাবে চুক্তি করেছে যে, সে চাচার গরু বানিয়ে দিলে চাচা তাকে ২ হাজার টাকা ও এক কেজি গোশত দিবেন। গরু বানানোর পর চাচা তাকে চুক্তি অনুসারে ২ হাজার টাকা ও ১ কেজি গোশত দিয়ে দেন। এখন আমার প্রশ্ন হলো, এভাবে চুক্তি করা কি শরিয়ত সম্মত হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এখন আমার চাচার করণীয় কী?

সুদের টাকা দিয়ে মসজিদের অজুখানা বানানো যাবে কি

প্রশ্ন (১৪৬১) : এক ব্যক্তি আমাদের গ্রামের মসজিদের অজুখানা নির্মাণের জন্য টাকা দিয়েছে। সে ব্যক্তি সুদী লেনদেনের সাথে জড়িত। আমার প্রশ্ন হলো, এই সুদের টাকা দিয়ে মসজিদের অজুখানা নির্মাণ করা যাবে কি?

মুদারাবা চুক্তির ক্ষেত্রে কর্মচারীর বেতন ব্যবসার খরচ থেকে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৬০) : আমি এক ব্যক্তির সাথে মুদারাবা চুক্তি করেছি। সে মূলধন দিবে আর আমি শ্রম দিব। যা লাভ হবে তার ৩০% তাকে দিব। ব্যবসা পরিচালনার জন্য আমি একটি দোকান ভাড়া নিয়েছি এবং দুইজন কর্মচারীও রেখেছি। এখন আমার প্রশ্ন হলো, দোকানের ভাড়া ও কর্মচারীর বেতন মুদারাবার মাল থেকে নেওয়া যাবে কি?

বেশি মূল্যে টিকেট বিক্রি করা বৈধ হবে কি

প্রশ্ন (১৪৫৮) : আমি গত রোজার ঈদে বাড়ি যাওয়ার জন্য বাসের টিকেট কিনি। কিন্তু কোনো কারণে বাড়ি যাওয়া হয়নি। ঈদের আগে যেহেতু টিকেটের ক্রাইসিস ছিল, তাই আমার টিকেটটি বেশি দামে বিক্রি করে দেই। আমি জানতে চাচ্ছি, বেশি দামে টিকেট বিক্রি করা কি আমার জন্য বৈধ হয়েছে?

কোনো কাজে চুক্তির বিপরীত করা যাবে কি

প্রশ্ন (১৪৫৬) : আমার একটি প্রিন্টিং প্রেস আছে। অনেক সময় এমন হয় যে, কেউ বই, ডায়েরি ইত্যাদি ছাপাতে এলে আমি যে দাম বলি তারা তারচেয়ে কম বলে থাকে। এতে তাদের বলা দামেই চুক্তি করে থাকি। কিন্তু যে কাগজ দেওয়ার চুক্তি হয় তা না দিয়ে কিছুটা নিম্নমানের কাগজ দেই। কারণ তাদের দামে চুক্তিতে উল্লেখিত কাগজ দেওয়া সম্ভব হয় না। এখন আমার প্রশ্ন হলো, আমার এভাবে ব্যবসা করাটা কি বৈধ হচ্ছে?

জমি ক্রয়ের প্রতিনিধি নিজের নামে জমি কিনলে সে তার মালিক হবে কি

প্রশ্ন (১৪৫৪) : আমি বিদেশ থাকা অবস্থায় আমার এক ভাইকে আমাদের বাড়ির পাশের জমি আমার নামে ক্রয় করতে বলি এবং তাকে টাকাও পাঠিয়ে দেই। কিছুদিন পর সে আমাকে জানায় সে আমার নামে জমি ক্রয় করেছে। আমি ৩ বছর পর দেশে এসে তার কাছে কাগজপত্র চাইলে সে বলে, জমিটি আমার নামে ক্রয় করেছি এবং দলিলপত্রও আমার নামে। আমি তোমার সম্পূর্ণ টাকা দিয়ে দিব। এখন আমার প্রশ্ন হলো, এই জমিটির প্রকৃত মালিক কে? যদি সে মালিক হয়, তাহলে এই ৩ বছরের জমির দাম বাড়ার কারণে আমি কি বর্তমান মূল্য তার থেকে গ্রহণ করার দাবি করতে পারব?

কনেপক্ষ থেকে ফার্নিচার ইত্যাদি ঘরের আসবাবপত্র দিলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪২২) : আমার বিয়ের পর আমার শ্বশুর স্বেচ্ছায় ঘরের কিছু ফার্নিচার কিনে দেন। আমি জানতে চাচ্ছি, এই সকল ফার্নিচার আমার জন্য গ্রহণ করা বৈধ হবে কি?

হস্তগত না করলে কি হেবাকৃত বস্তুর মালিক হওয়া যায় না

প্রশ্ন (১৪১৭) : কিছুদিন আগে আমার ভাইয়ের শ্বশুর আমার ভাইকে বলে, আমার গাড়িটি তুমি নিয়ে নাও। কিন্তু আমার ভাই বলেন, এখন থাক। পরে দেখা যাবে। এর কিছুদিন পর ভাইয়ের শ্বশুর মারা যান। এখন তার ওয়ারিসরা বলছে, এই গাড়িতে তাদেরও হক আছে। এখন আমি জানতে চাচ্ছি, এই গাড়িটি কি আমার ভাই পাবে, নাকি ভাইয়ের শ্বশুরের ওয়ারিসরা পাবে?

সুদী ব্যাংক থেকে প্রদত্ত বৃত্তি গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪১৪) : আমি এইবার এসএসসি পরীক্ষা দিয়ে ‍এ প্লাস পেয়েছি। ভালো ফলাফলের কারণে একটি ব্যাংক থেকে আমাকে বৃত্তি দিয়েছে। প্রশ্ন হলো, তাদের এ বৃত্তি গ্রহণ করা কি আমার জন্য বৈধ হবে?