সুদী ব্যাংকের আইটি বিভাগে চাকরি করা যাবে কি
প্রশ্ন (১৮৭৭) : আমি একটি সুদী ব্যাংকের আইটি বিভাগে চাকরি করি। আমার এক ধার্মিক বন্ধু বলল, ব্যাংকে চাকরি করা নাকি হারাম। এখন আমার প্রশ্ন হল, আমি যে আইটি বিভাগে চাকরি করছি সেটাও কি হারাম?
প্রশ্ন (১৮৭৭) : আমি একটি সুদী ব্যাংকের আইটি বিভাগে চাকরি করি। আমার এক ধার্মিক বন্ধু বলল, ব্যাংকে চাকরি করা নাকি হারাম। এখন আমার প্রশ্ন হল, আমি যে আইটি বিভাগে চাকরি করছি সেটাও কি হারাম?
প্রশ্ন (১৮৬৭) : সরকারি ট্যাক্স কমানোর জন্য আমি জাল কাগজ তৈরি করতে পারব কি?
প্রশ্ন (১৮৬৫) : ইসলামের দৃষ্টিতে জীবন বীমা বৈধ কি?
প্রশ্ন (১৮৩৯) : আমার একটি দোকান এক হিন্দুকে ভাড়া দিয়েছি। একজন লোক বলল, হিন্দু ব্যক্তি থেকে আমি যে ভাড়া নিচ্ছি তা আমার জন্য বৈধ হবে না। কারণ তাদের সাথে লেনদেন করা বৈধ নয়। আমি জানতে চাচ্ছি যে, ঐ ব্যক্তির কথা কি সঠিক?
প্রশ্ন (১৮৩৭) : আমি এক ব্যক্তির সাথে এভাবে চুক্তি করি যে, ব্যবসার মূলধন তার, আর আমি শ্রম দিব। যা লাভ হবে তা অর্ধেক হারে আমাদের মাঝে বণ্টিত হবে। কিছুদিন পর সে সম্পূর্ণ মূলধন দিতে পারছিল না, তাই তার অনুমতিক্রমে আমি কিছু টাকা বিনিয়োগ করি। প্রশ্ন হলো, এখন যে লাভ হবে তা কিভাবে বণ্টিত হবে?
প্রশ্ন (১৮৩২) : আমার একটি কম্পিউটার কম্পোজের দোকান আছে। সেখানো আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদনের ফরম করে থাকি। সে হিসেবে ব্যাংকে চাকরি করার আবেদনের ফরমও পূরণ করে থাকি। প্রশ্ন হলো, এই কাজ করা কি আমার জন্য বৈধ হচ্ছে?
প্রশ্ন (১৮২০) : কখনো জ্যাম বা অন্য কোন কারণে নির্দিষ্ট স্থানে পৌঁছার পূর্বে রিক্সা থেকে নেমে যাই। এ ক্ষেত্রে কি রিক্সাওয়ালাকে পূর্ণ ভাড়া দিতে হবে?
প্রশ্ন (১৮১২) : কখনো এমন হয় যে, নির্দিষ্ট স্থানে যাওয়ার পূর্বে বাস নষ্ট হয়ে যায়। এমতাবস্থায় কি আমি তার থেকে কিছু ভাড়া ফেরত নিতে পারব?
প্রশ্ন (১৮১০) : আমাদের এলাকায় একটি নিয়ম রয়েছে। সেটি হল মাঝে মাঝে সেখানে গরু জবাই হয়। যেদিন জবাই হবে তার দুই একদিন আগে জবাইদাতা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন লোকদের থেকে গোশত কেনার লিস্ট নিয়ে আসে। সে সময় তিনি সকলের কাছ থেকে কেজি প্রতি অগ্রিম ১৫০ টাকা করে রেখে দেন। বাকি টাকা পরবর্তীতে গোশত দেওয়ার সময় গ্রহণ করেন। এভাবে লেনদেন করা কি জায়েয আছে?
প্রশ্ন (১৭৪৬) : আমি একটি লন্ড্রিতে কাপড় ইস্ত্রি করতে দিই। কিন্তু লন্ড্রিওয়ালা কাপড়ের একাশং পুড়ে ফেলে। এখন কি আমি তার কাছ থেকে জরিমানা নিতে পারব?
প্রশ্ন (১৭৩৫) : আমার বিল্ডিংয়ে একটি ফ্ল্যাট খালি পড়ে আছে। একজন হিন্দু লোক ফ্ল্যাটটি ভাড়া নিতে চাচ্ছে। প্রশ্ন হলো, হিন্দুদের কাছে ফ্ল্যাট ভাড়া দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৭২৬) : আমার বড় ভাই ও আমি যৌথভাবে একটি বাড়ি বানিয়েছি। বড় ভাই ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ নিয়ে বাড়ি বানানোর টাকা দিয়েছেন। আর আমি আমার হালাল উপার্জন থেকে দিয়েছি। এখন প্রশ্ন হলো, উক্ত বাড়ির ভাড়া আমার জন্য গ্রহণ করা হালাল হবে কি?
প্রশ্ন (১৭১৯) : আমাদের এলাকায় একটি বড় দিঘি রয়েছে। দিঘিটির মালিক প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট মূল্যের টিকেটের মাধ্যমে মাছ শিকারের ব্যবস্থা করে। লোকেরা টিকেট কিনে সারাদিন মাছ ধরে। যে যা মাছ পায়, তাই তার হয়ে যায়। আমার প্রশ্ন হলো, এই পদ্ধতিটি কি বৈধ?
প্রশ্ন (১৭১৫) : এক ব্যক্তির একটি সংস্থার জন্য ১০০টি ফ্যানের প্রয়োজন ছিল। আমি ঐ ব্যক্তিকে সাথে করে নিয়ে দোকান থেকে ১০০টি ফ্যান নিজের নামে কিনে তিনদিন নিজের কাছে রাখি। তিনদিন পর উক্ত ব্যক্তির কাছে ক্রয় মূল্য থেকে বিশ হাজার টাকা বেশি লাভে বিক্রি করে দেই। তখন এক ব্যক্তি বলল, এই ক্রয় বিক্রয় বৈধ হয়নি। কারণ এতে সুদ পাওয়া গেছে। প্রশ্ন হলো, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?
প্রশ্ন (১৬৮৮) : আমার একটি হুন্ডা আছে। সেটা ক্রয় বাবদ খরচ পড়েছে ১ লক্ষ ত্রিশ হাজার টাকা। লাইসেন্স করতে খরচ পড়েছে আরও বেশ কিছু টাকা। আমি এখন হুন্ডাটি লাইসেন্সের খরচসহ বিক্রি করতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি, আমি কি হুন্ডাটির লাইসেন্স বিক্রি করতে পারব?
প্রশ্ন (১৬৮৫) : আমি এক ব্যক্তি থেকে এক লাখ টাকা ঋণ নেই। এর পরিবর্তে তার কাছে একটি জমি বন্ধক রাখি। আমি জানতে চাই, আমি কি এখন সেই বন্ধকী জমির কাগজপত্র ঋণদাতার কাছে রেখে নিজে ভোগ করতে পারব?
প্রশ্ন (১৬৮৪) : পাঁচ বছর আগে আমার বড় ভাই সৌদি আরব থাকাকালীন তার এক বন্ধুর কাছ থেকে ১০০ রিয়াল ঋণ নিয়েছিল। বিভিন্ন কারণে এতদিন তিনি তা পরিশোধ করতে পারেননি। এখন তারা উভয়ে বাংলাদেশে আছে। আমার ভাইও তার ঋণ পরিশোধ করে দিতে চাচ্ছে। প্রশ্ন হল, এখন তিনি রিয়ালের কোন দিনের মূল্য ধরবেন?
প্রশ্ন (১৬৮১) : আমি একটি সরকারি চাকরি করি। আমার বস ঘুষ খায়। তিনি আমাকেও ঘুষ খেতে বলেন। কিন্তু আমি ঘুষ খেতে রাজি হইনি। আমি জানতে চাচ্ছি, বস যদি আমাকে ঘুষ খেতে বাধ্য করেন তাহলে কি আমি ঘুষ খেতে পারব?
প্রশ্ন (১৬৮০) : আমাদের এলাকার এক ব্যক্তি মসজিদ করতে চাচ্ছে। আরেক ব্যক্তি সেখানে টাকা দিতে চাচ্ছে। তবে সে ব্যক্তিটির ইনকাম হল ব্যাংক জব। তিনি একটি ব্যাংকের ম্যানেজার। আমি জানতে চাচ্ছি, তার টাকা কি মসজিদ নির্মাণে গ্রহন করা যাবে?
প্রশ্ন (১৬৭৮) : আমরা কয়েকজন মিলে একটি সমিতি করি। দুই বছরে সেখানে আমার ২৪ হাজার টাকা জমে। এখন সমিতি ভেঙ্গে যাওয়ায় আমাকে ২৬ হাজার টাকা দেওয়া হয়। আমি জানতে চাই, আমার জন্য কি এই টাকাগুলো নেওয়া জায়েয আছে?