অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

বিপিএল-এ অংশগ্রহণ করা ও তা থেকে প্রাপ্ত টাকা বৈধ হবে কি

প্রশ্ন (২৬৭৩) : বর্তমানে বাংলাদেশে বিপিএল নামে একটি ক্রিকেট লীগের আয়োজন করে থাকে। সারা দেশে এই উপলক্ষ্যে এক উম্মাদনা সৃষ্টি হয়ে থাকে। অনেকে সেই খেলায় অংশগ্রহণ করে থাকে। অংশগ্রহণকারীরার বিভিন্ন অ্যামাউন্টে টাকাও পেয়ে থাকে। আমি জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে বিপিএল-এ অংশগ্রহণ করা ও তা থেকে প্রাপ্ত টাকা বৈধ হবে কি?

ঈসালে সওয়াবে যে কষ্ট হয় তার বিনিময় নেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৫৪) : কিছুদিন আগে এক ব্যক্তি আমাকে দিয়ে তার মায়ের ঈসালে সওয়াবের জন্য কুরআন খতম করায় ও দোয়া করায়। এতে আমার কিছু পরিশ্রমও হয় এবং কষ্টও হয়। উক্ত ব্যক্তি আমার এই পরিশ্রম ও কষ্ট দেখে কিছু টাকা হাদিয়া দিতে চাচ্ছে। আমার প্রশ্ন হল, উক্ত কষ্ট ও পরিশ্রমের বিনিময়ে আমি টাকা নিতে পারব কি?

অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের পারিশ্রমিক গ্রহণ করা বৈধ কি

প্রশ্ন (২৬৪৬) : আমি দেশের বাহিরে থাকি। আমাদের দেশে ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে দৈনিক ২০০০ ডলারের বেশি উত্তোলন করা যায় না। কখনো আমার ২০০০ ডলারের বেশি প্রয়োজন পড়লে আমার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করি। এর বিনিময়ে আমি তাকে পারিশ্রমিক হিসেবে কিছু দিয়ে থাকি। প্রশ্ন হল, এ ধরনের লেনদেন বৈধ কি?

শুকরের মাংস কিনে অমুসলিমদের খাওয়ানো যাবে কি

প্রশ্ন (২৬৪৫) : আমার এক বন্ধু তার কিছু খ্রিস্টান কলিগদের দাওয়াত করেছে। তাদের খাবারের জন্য শুকরের মাংস করেছে। প্রশ্ন হল, আমার বন্ধুর এ কাজটি কি বৈধ হয়েছে? যদিও সে নিজে সেই মাংস খায়নি।

শুকরের মাংস দ্বারা জীবজন্তুর খাবার প্রস্তুত করার কারখানায় চাকরি করা বৈধ কি

প্রশ্ন (২৬৪৪) : আমি জীবজন্তুর খাবার তৈরি করার কারখানায় কাজ করি। এখানে জীবজন্তুর খাবার প্রস্তুত করা হয় শুকরের মাংস থেকে। এগুলো আবার বাজারে বিক্রি করা হয়। প্রশ্ন হল, এ জাতীয় কারখানায় চাকরি করা বৈধ হবে কি?

বাকিতে বিক্রির পর সময়মত টাকা না দিলে বেশি টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (২৬২৩) : আমি এক ব্যক্তির কাছে বাকিতে একটি মেশিন বিক্রি করেছি। শর্ত ছিল সে তিন মাসে তিন কিস্তিতে তা পরিশোধ করবে। কিন্তু আজ চার মাস হয়ে গেল, সে এখনো সম্পূর্ণ টাকা পরিশোধ করেনি। এখন কি আমি তার কাছ থেকে নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা নিতে পারব?

দোকান ভাড়া নিয়ে দোকানের সমস্যার কারণে পূর্ণ মাস না থাকলে কি পূর্ণ ভাড়া দিতে হবে

প্রশ্ন (২৬১৭) : আমি একটি দোকান মাসিক দশ হাজার টাকা ভাড়া দেওয়ার শর্তে ভাড়া নিই। কিন্তু দোকান সেটাপের পনের দিনের মাথায় দেখতে পেলাম দোকানের নিচ থেকে পানি উঠছে। এতে আমার দোকানের কিছু জিনিস ক্ষতিগ্রস্তও হয়েছে। দোকানের মালিককে বিষয়টি জানালেও তিনি এটি ঠিক করণে কোন পদক্ষেপ নেননি। তাই আমি বিশ দিনের মাথায় দোকান ছেড়ে দিই। এখন আমি চাচ্ছি, মালিককে বিশ দিনের ভাড়া দিতে। কিন্তু তিনি পূর্ণ ভাড়া নিতে চাচ্ছেন। আমার প্রশ্ন হল, আমার জন্য কি বিশ দিনের ভাড়া দেওয়া জায়েয আছে?

ডিউটির নির্ধারিত সময়ে কি অন্য কাজ করা যাবে

প্রশ্ন (২৬১৫) : আমি একটি বাড়ির দারোয়ান। আমার ডিউটি হল দৈনিক আট ঘন্টা। অনেক সময় এমন হয় যে, আমি ডিউটির সময় নির্ধারিত স্থানে না থেকে পাশের আরেক বিল্ডিংয়ে গল্পগুজব করতে চলে যাই। এতে কি আমার কোন সমস্যা হবে?

চলন্ত গাড়িতে মূল্য পরিশোধ করতে না পারলে করণীয় কী

প্রশ্ন (২৬১৪) : একবার আমি ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথেক বাস থেকে এক কেজি পেয়ারা কিনেছিলাম। বিক্রেতা গাড়ির বাহিরে ছিল। এমতাবস্থায় গাড়ি ছেড়ে দেওয়ায় আমি আর তাকে টাকা দিতে পারিনি। তাই আমি জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

চুক্তির মেয়াদ পূর্ণ করতে না পারলে পারিশ্রমিক কম দেওয়া যাবে কি

প্রশ্ন (২৬১৩) : আমি দুই মাসে ড্রাইভিং শেখার জন্য একটি প্রতিষ্ঠানকে পনের হাজার টাকা দেওয়ার চুক্তি করি। কিন্তু ছয় দিন যাওয়ার পর কোন কারণে আমি আর ড্রাইভিং শিখিনি। আমি সেই প্রতিষ্ঠানকে বলেছি, আমি আপনাদেরকে ছয় দিনের ফি দিব। এতে প্রতিষ্ঠানটির প্রধান রাজি হয়েছেন। আমি জানতে চাচ্ছি, আমার জন্য পুরা পনের হাজার টাকা দেওয়া জরুরি না ছয় দিনের ফি দিলেই চলবে?

গরুর গোবর বিক্রি করা যাবে কি

প্রশ্ন (২৬১২) : আমরা অনেকগুলো গরু পালি। গরুর কয়েক দিনের গোবর জমা করে নার্সারি বা অন্য কারও কাছে বিক্রি করি। আমার জানার বিষয় হল, গরুর গোবর বিক্রি করা যাবে কি না?

কোন বস্তু দেখতে যাওয়ার সময় ভেঙ্গে গেলে কি তার মূল্য দিতে হবে

প্রশ্ন (২৬০৭) : আমি একবার দোকান থেকে একটি কাচের জিনিস দেখতে যাওয়ার সময় আমার হাত থেকে পড়ে সেটি ভেঙ্গে যায়। দোকানদার আমার কাছে জরিমানা দাবি করেছে। এখন কি তাকে আমার জরিমানা দিতে হবে?

বিক্রিত জমির বাঁশঝাড় কার মালিকানায় থাকবে

প্রশ্ন (২৫৪২) : আমার বড় ভাই কিছুদিন আগে একটি জমি বিক্রি করেন। সেই জমিতে একটি বাঁশঝাড় আছে। আমার ভাই সেটি কয়েকদিন পর কেটে নিবেন। কিন্তু জমি বিক্রির সময় সেই বাঁশঝাড়ের কথা উল্লেখ করা হয়নি। এখন ক্রেতা সেই বাঁশঝাড়সহ জমি দাবি করছে। আমার প্রশ্ন হল, এই বাঁশঝাড় কার মালিকানায় থাকবে?

হকার থেকে কিছু কেনার পর টাকা দিতে না পারলে কী করবে

প্রশ্ন (২৫৪১) : আমি একবার বাড়ি যাওয়ার সময় একজন হকার থেকে এক বোতল পানি কিনি। কিন্তু টাকা পরিশোধের পূর্বেই গাড়ি ছেড়ে দেয়। যার ফলে আমি তাকে পানির টাকা দিতে পারিনি। পরবর্তীতে তাকে ঐ স্থানে অনেক খুঁজেছি। কিন্তু পাইনি। এখন আমি জানতে চাচ্ছি, তার টাকা আমি কিভাবে পরিশোধ করব?

নির্দিষ্ট টাকায় রিকশা ভাড়া দেওয়া কি বৈধ

প্রশ্ন (২৫২০) : আমার একটি রিকশার গ্যারেজ আছে। সেখানে চল্লিশটি রিকশা আছে। আমি রিকশাগুলো ভাড়া দিয়ে থাকি। দুই শিফটে ভাড়া দিই। আমি চালকদের সাথে এভাবে চুক্তি করি যে, এক শিফট চালালে আমাকে দৈনিক একশ টাকা দিতে হবে। আর দুই শিফট চালালে একশ আশি টাকা দিতে হবে। এভাবে চুক্তি করা জায়েয আছে কি? আমি কি এভাবে চুক্তি করতে পারি?

কোন হালাল খাদ্য দিয়ে প্রাণীর প্রতিকৃতি তৈরি করে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (২৫০০) : কোন কোন এলাকায় প্রচলন রয়েছে যে, বিভিন্ন অনুষ্ঠানের সময় ক্রেতাদেরকে আকর্ষণ করার জন্য হালাল খাদ্য দিয়েই ছোট ছোট মাছ, কুমির, হরিণ ইত্যাদির প্রতিকৃতি তৈরি করে তা বিক্রি করা হয়। এগুলো বিক্রি করা জায়েয আছে কি?

জুমার দিন কোন আজানের পর ক্রয়-বিক্রয় নিষিদ্ধ

প্রশ্ন (২৪৯৬) : জুমার দিন কোন আজানের পর ক্রয়-বিক্রয় নিষিদ্ধ? প্রথম আজান না দ্বিতীয় আজান? প্রথম আজান হলে তো অনেকেই এটি মানে না। তাই এ ক্ষেত্রে সঠিক সমাধান চাচ্ছি।

ডিম ক্রয়ের পর নষ্ট পেলে তার মূল্য ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (২৪৯৩) : আমার বোন কয়েক দিন পূর্বে দুই ডজন ডিম কিনে আনে। বাসায় এসে দেখতে পায়, সেখানের দুটি ডিম নষ্ট। এখন কি সে এই নষ্ট ডিমের টাকা ফেরত নিতে পারবে?